বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক লীগ চট্টগ্রামের দুই কমিটি বিলুপ্ত
সংগঠনের নিয়ম বহির্ভুত বিতর্কিত কর্মকাণ্ড ও বাংলাদেশ রোড ট্র্যান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) চট্টগ্রাম অফিসের দুর্নীতিবাজ কর্মকর্তার পক্ষ নিয়ে চট্টগ্রাম মহানগর শ্রমিক লীগের ভারপ্রাপ্ত সভাপতি হাবিবুর রহমান হাবিবের সম্পর্কে অশালিন মন্তব্য করায় বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক লীগের চট্টগ্রাম জেলা কমিটি ও সাংগঠনিক কার্যক্রম সঠিকভাবে পরিচালনা করতে ব্যর্থ হওয়ায় চট্টগ্রামের আঞ্চলিক কমিটি বিলুপ্ত করেছে কেন্দ্রীয় কমিটি। গত শনিবার (১৭ জুন) সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতি মো. হানিফ খোকন ও সাধারণ সম্পাদক মো. ইনসুর আলী এই দুটি কমিটি বিলুপ্ত করে চিঠি ইস্যু করেছেন বলে জানা গেছে। সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতি মো. হানিফ খোকন এই তথ্য নিশ্চিত করেছেন। উভয় চিঠির অনুলিপি চট্টগ্রামের জেলা প্রশাসক, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কমিশনার, বিআারটিএ, চট্ট মেট্রো সার্কেল-১ এর উপ-পরিচালক (ইঞ্জি.), চট্টগ্রামের পুলিশ সুপার, চট্টগ্রাম উত্তর ও দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি/সাধারণ সম্পাদকের বরাবরেও পাঠানো হয়েছে ।
চট্টগ্রাম জেলা কমিটি বিলুপ্ত করা চিঠিতে বলা হয়েছে, গত ১৩ ডিসেম্বর মো. ইউসুফ আলীকে সভাপতি ও মো. ইলিয়াস হোসেনকে সাধারণ সম্পাদক কমিটির অনুমোদন দেয় কেন্দ্রীয় কমিটি। জেলা কমিটি অনুমোদনের পর থেকে কেন্দ্রীয় কমিটির সাথে কোন প্রকার যোগাযোগ না করা এবং শ্রমিকদের স্বার্থ বিরোধী কর্মকান্ড ও ট্রাফিক অফিসের দালালির অভিযোগ রয়েছে। গত ১৩ জুন জাতীয় শ্রমিক লীগ চট্টগ্রাম মহানগর শাখার ভারপ্রাপ্ত সভাপতি হাবিবুর রহমান হাবিবের নাম ব্যবহার করে বিআরটিএ’র পক্ষ অবলম্বন করে মানববন্ধন করেছেন। যাহা জাতীয় শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটির নজরে আসলে কেন্দ্রীয় নেতৃবৃন্দ আমাদের ডেকে গালমন্দ করে এবং বলে যে, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক লীগ জন্ম হয়েছে পরিবহন শ্রমিকদের ন্যায় সঙ্গত দাবি বাস্তবায়ন করার জন্য কিন্তু কাহারো পক্ষে বা বিপক্ষে দালালী করার জন্য নয়। এছাড়া জেলা কমিটির সাধারণ সম্পাদক মো. ইলিয়াছ হোসেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল খুলশী থানার সদস্য। তাকে জেলা কমিটির সাধারণ সম্পাদক বানানোর জন্য ৩০ হাজার টাকা গ্রহণ করেছেন বলে অভিযোগ রয়েছে। চট্টগ্রাম জেলা কমিটির সাধারণ সম্পাদক মো. ইলিয়াছ হোসেনের মোবাইল নাম্বারের জায়গায় অন্য ব্যক্তির মোবাইল নাম্বার ব্যবহার করে কেন্দ্রীয় কমিটির সাথে প্রতারণা করে কমিটি অনুমোদন নেয়া হয়েছে। টাকার বিনিময়ে বিএনপির রাজনীতির সাথে জড়িত থাকা ব্যক্তিকে দিয়ে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক লীগ, চট্টগ্রাম জেলা কমিটি গঠন করা অত্যান্ত ন্যাক্কারজনক। এহেন কার্যকলাপ সংগঠনের ভাবমূর্তী ক্ষুন্ন হওয়ায় ১৭ জুন ২০২৩ বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক লীগ চট্টগ্রাম জেলা কমিটি বিলুপ্ত করা হইল। এই তারিখ হতে অত্র সংগঠনের নাম ও রেজিট্রেশন নম্বর, প্যাড, ভিজিটিং কার্ড ব্যবহার করে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করা থেকে বিরত থাকার জন্য বলা হয়েছে।
অপর এক চিঠিতে বলা হয়েছে, গত ৪/১০/২০২১ ইং তারিখে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটি কর্তৃক অনুমোদিত চট্টগ্রাম আঞ্চলিক উপ-কমিটির (এম. জসিম উদ্দিন রানা-সভাপতি ও উজ্জ্বল বিশ্বাস-সাধারণ সম্পাদক) এর মেয়াদ ১৬/০৯/২০২২ ইং উত্তীর্ণ হয়েছে। সাংগঠনিকভাবে কেন্দ্রীয় কমিটির সাথে কোন প্রকার যোগাযোগ না করা ও নির্দিষ্ট সময়ে কমিটি গঠন পূর্বক কেন্দ্রীয় কমিটি হতে অনুমোদন না নেওয়ায় চট্টগ্রাম আঞ্চলিক উপ-কমিটি বিলুপ্ত ঘোষনা করা হইল। একই তারিখ থেকে অত্র সংগঠনের নাম ও রেজিষ্ট্রেশন নম্বর, প্যাড, ভিজিটিং কার্ড ব্যবহার করে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করা থেকে বিরত থাকার জন্য নির্দেশ দেয়া হয়েছে।
এমএসএম / এমএসএম
গোদাগাড়ীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থী ও অসহায় পরিবারের মাঝে সহায়তা বিতরণ
নাজিরপুরে তামাকমুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান নিশ্চিতকরণে শিক্ষার্থীদের সচেতনতামূলক পাঠদান
টহল পুলিশের ৫০০ গজের মধ্যেই শিক্ষক ও ব্যবসায়ীকে মারধর করে ছিনতাই
বুদ্ধিপ্রতিবন্ধী নারী অন্তঃসত্ত্বা, তিন প্রতিবেশী চাচার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ
উদ্ধারকৃত গরু নিয়ে বিপাকে রাণীনগর থানা পুলিশ, দূষিত হচ্ছে পরিবেশ
পেকুয়ায় যানজট নিরসন, বর্জ্য ব্যবস্থাপনা ও খেলার মাঠ দখলমুক্তির দাবি
নবীনগরে যৌতুকের দাবিতে গৃহবধূকে মারধর করে বাসা থেকে বের করে দেওয়ার অভিযোগ
নেছারাবাদে সেপটিক ট্যাংকে মর্মান্তিক দুর্ঘটনায় নিহত ১, হাসপাতালে সহযোগী
বেনাপোল বন্দরে লাগামহীন শুল্ক ফাঁকি অব্যাহত
শান্তিগঞ্জে প্রাথমিক শিক্ষা পদক, শ্রেষ্ঠ শিক্ষক-শিক্ষিকাদের পুরস্কৃত
শিবপুরে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
পাবনায় নিখোঁজ শিশু কলির সন্ধানের দাবিতে গ্রামবাসীর মানববন্ধন