ঢাকা রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

সাংবাদিক নাদিম হত্যার প্রতিবাদে বাঁশখালীতে মানববন্ধন


বাঁশখালী প্রতিনিধি photo বাঁশখালী প্রতিনিধি
প্রকাশিত: ১৮-৬-২০২৩ বিকাল ৬:০

জামারপুরের বকশিগঞ্জের সাংবাদিক গোলাম রব্বানী নাদিমকে নৃশংস ভাবে হত্যার প্রতিবাদ ও জড়িতদের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবিতে সারাদেশের ন্যায় চট্টগ্রামের বাঁশখালীতে কর্মরত সাংবাদিকদের পক্ষ থেকে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

১৮ জুন রবিবার বিকেলে উপজেলা পরিষদের সামনে বাঁশখালীতে কর্মরত সাংবাদিকদের ব্যানারে জামালপুরের বকশিগঞ্জে দায়িত্বরত বাংলানিউজ ও ৭১ টিভির সাংবাদিক গোলাম রব্বানী নাদিম হত্যার প্রতিবাদ ও হত্যার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আয়োজিত মানববন্ধনে উপস্থিত ছিলেন,বাঁশখালীতে কর্মরত সাংবাদিক শফকত হোসাইন চাটগামী,সাংবাদিক মুহাম্মদ জসিম উদ্দিন,শাহ মোহাম্মদ শফিউল্লাহ,আবু বকর বাবুল, মোহাম্মদ সৈয়দুল আলম, মোহাম্মদ এরশাদ, দৈনিক সকালের সময় সাংবাদিক মুহাম্মদ দিদার হোসাইন,মুহাম্মদ সাইদুল ইসলাম, মোহাম্মদ তাফহিমুল ইসলাম, মোহাম্মদ বেলাল উদ্দিন, মুহাম্মদ বাকি বিল্লা চৌধুরী,মোঃ জাহেদুল ইসলাম মিরাজ,মোঃ নাঈম উদ্দিন, চ্যানেল এস'র ক্যামরা ম্যান মুহাম্মদ ফরিদুল আলমসহ বিভিন্ন প্রিন্ট'স,ইলেকট্রনিকস ও  অনলাইন মিডিয়ার সংবাদকর্মীরা।

বক্তব্য রাখেন, শফকত হোসাইন চাটগামী,জসিম উদ্দিন, শাহ মোহাম্মদ শফিউল্লাহ,মুহাম্মদ সৈয়দুল আলম, সাইদুল ইসলাম, মোহাম্মদ দিদার হোসাইন। বক্তারা বলেন,সংবাদপত্র হলো রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ, আর সাংবাদকর্মী বা সাংবাদিকরা হলেন জাতির দর্পন,সাংবাদিকদের জাতির বিবেকও বলে থাকেন অনেকে। সাংবাদিক হত্যা করা মানি জাতির বিবেক হত্যা করার শামিলও বটে।

বিশেষ করে মফস্বলে যারা দেশ ও জনস্বার্থে দূর্নীতি, অনিয়ম, মাদক, সন্ত্রাস,চাঁদাবা ও ভালো, মন্দ নিয়ে সংবাদ প্রকাশ করাই প্রকৃত সাংবাদিকের কাজ।কিন্তু বর্তমানে যারা জীবনের ঝুঁকি নিয়ে কলমের লিখনির মাধ্যমে সংবাদ প্রকাশ করে যাচ্ছে তাঁরা চরম ঝুঁকি ও আতংকে। নিরাপত্তাহীতায় সময় যাপন করছে সাংবাদিকরা।

দেশের প্রতিটি প্রতিনিয়ত হুমকি, ধুমকি হামলা, মামলা, নির্যাতন, নিপিড়ন ও হত্যার শিকার হচ্ছে সাংবাদিকরা।এরই মধ্যে দূর্নীতি, অনৈতিক ও অনিয়ম নিয়ে সঠিক তথ্য ভিত্তিক সংবাদ প্রকাশ করায় পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে বাড়ী ফেরার পথে  জামালপুরের বকশিগঞ্জের সাংবাদিক গোলাম রব্বানী নাদিমকে স্থানীয় মাহমুদুল আলম বাবু নামের এক ইউপি চেয়ারম্যানের পরিকল্পনায়  নৃশংস ভাবে হত্যা করেছে সন্ত্রাসীরা।এই নির্মম হত্যার সাথে জড়িতদের দৃষ্টান্ত মূলক শাস্তিসহ সুষ্ঠু  বিচার দাবী করেন।
এসময় বক্তারা আরো বলেন,স্বাধীন সার্বভৌমত্বের দেশে সাংবাদিকরা স্বাধীন ভাবে সংবাদ প্রকাশ করতে দেশের সকল সাংবাদিকদের সুরক্ষা ও নিরাপত্তা বিধান নিশ্চিত করতে।
সাংবাদিক গোলাম রব্বানী নাদিম হত্যার সাথে জড়িত বাকী আসামীদের দ্রুত গ্রেফতার পূর্বক সকল আসামীদের দৃষ্টান্ত মূলক শাস্তির ব্যবস্থা করতে হবে।দেশে হত্যার শিকার সাংবাদিকদের পরিবারের পক্ষ থেকে যে সব হত্যা মামলা দায়ের করা হয়েছে সকল হত্যার বিচার দ্রুত সম্পন্ন করতে হবে।
এছাড়াও দেশব্যাপী খুন,ঘুম,নির্যাতন, নিপিড়ন ও হামলার শিকার হওয়া সাংবাদিকদের দায়েরকৃত মামলার সুষ্ঠু বিচার দাবি ও সাংবাদিকদের বিরুদ্ধে সকল মিথ্যা, বানোয়াট,সাজানো,ডিজিটাল নিরাপত্তা আইনে আইসিটি মামলা ও হয়রানিসহ সকল প্রকার মিথ্যা মামলা প্রত্যাহার করার দাবি জানান বাঁশখালীতে কর্মরত সকল সাংবাদিকরা।

এমএসএম / এমএসএম

জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ

সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা

মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ

চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন

অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ

আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার

বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প

তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন

দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ

ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু

বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল

গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি

পুলিশ সদস্যদের সর্বোচ্চ পেশাদারিত্ব ও নিয়ম-শৃঙ্খলা বজায় রেখে দায়িত্ব পালনের আহ্বান রংপুর রেঞ্জ ডিআইজির