ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

দীর্ঘ প্রতীক্ষার অবসান হালদা নদীতে ডিম ছেড়েছে মা মাছ


আমির হামজা, রাউজান  photo আমির হামজা, রাউজান
প্রকাশিত: ১৯-৬-২০২৩ দুপুর ১২:২০

চট্টগ্রামের হালদা নদীতে কার্প জাতীয় মা মাছ ডিম ছেড়েছে। জেলেদের দীর্ঘ কয়েক মাস অপেক্ষার পর রবিবার রাত ১১টার দিকে নদীতে ডিম ছেড়েছে কার্প জাতীয় মা মাছ। সারাদিন অপেক্ষার পর রাতে নদীর দুই পাড়ে দলবেধে জাল ফেলে ডিম সংগ্রহ করছেন জেলেরা। তবে এর আগে দুপুরের দিকে প্রথম দফায় কিছু নমুনা ডিম ছাড়ে মা মাছ। রাতে পাহাড়ী ঢল ও জোয়ারের সময়ে পুরোদমে ডিম ছাড়া শুরু করেন কার্প জাতীয় মাছ। সর্বশেষ খবরে জানাগেছে, নদীতে রুই জাতীয় মাছ ডিম ছেড়েছে। রাউজান ও হাটহাজারীর বিভিন্ন অংশে ডিম ছাড়তে শুরু করেছে মা জাতীয় মাছ। বিশেষ করে নাপিতের ঘাট, আমতুয়া এবং আজিমের ঘাটের কয়েকটি এলাকা থেকে ডিম সংগ্রহ করা হচ্ছে বলে জানাগিয়েছে। এ বিষয়ে হালদা নদীর ওপর (পিএইচডি ও মাষ্টার্স থিসিস) ডিগ্রি অর্জনকারী হালদা গবেষক ড. মো: শফিকুল ইসলাম জানান, দীর্ঘ অপেক্ষার পর রবিার রাত ১১ টার দিকে হালদা নদীতে ডিম ছেড়েছে মা জাতীয় মাছ। নদীতে পাহাড়ি ঢল ও জোয়ারের সময়ে পুরোদমে নদীর বিভিন্ন স্থানে ডিম দেয়। ডিম আহরণের জন্য অনেক দিন প্রস্তুত ছিলেন জেলেরা। জেলেরা উৎসব মুখর পরিবেশে রাতেই নদীতে দলবেধে ডিম সংগ্রহ করে যাচ্ছে। জানা যায়, ২০২২ সালে সাড়ে ৬ হাজার কেজি ডিম সংগ্রহ করেন জেলেরা। 

এমএসএম / এমএসএম

মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ

বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি

সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু

শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার

কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান

জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়