ঢাকা মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬

কুষ্টিয়ায় গভীর রাতে ঘুমন্ত অবস্থায় কৃষককে কুপিয়ে হত্যা করে পালিয়েছে দুর্বৃত্তরা


চাঁদ আলী, কুষ্টিয়া photo চাঁদ আলী, কুষ্টিয়া
প্রকাশিত: ১৯-৬-২০২৩ দুপুর ১:৫৩
কুষ্টিয়ার মিরপুর উপজেলায় রবিউল ইসলাম রবি (৪৮) নামের একজন কৃষককে কুপিয়ে হত্যা করেছে মুখোশধারী এক দুর্বৃত্ত। রোববার (১৮ জুন) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার বহলবাড়ীয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের নওদা খাদিমপুর গ্রামের গাংপাড়ায় নিহতের বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত রবিউল ইসলাম রবি নওদা খাদিমপুর গ্রামের গাংপাড়ার মৃত মুক্তার বিশ্বাসের ছেলে। 
 
পুলিশ, নিহতের স্বজন ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার দিনগত রাত সাড়ে ১২টার দিকে স্ত্রীর সঙ্গে নিজ বসতঘরে ঘুমিয়ে থাকা অবস্থায় এক মুখোশধারী রবিউলের ওপর হামলা চালায়। এ সময় সে ধারালো অস্ত্র দিয়ে তার মাথায় এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়। এসময় স্ত্রীর চিৎকার শুনে প্রতিবেশীরা ঘটনাস্থলে উপস্থিত হন এবং গুরুতর আহত অবস্থায় রবিউলকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে যাওয়ার পথে সকাল সাড়ে ৬টার দিকে তার মৃত্যু হয়।  
 
নিহতের বড় ভাই ইসমাইল হোসেন বলেন, আমার ভাই রাতে ঘরে ভাবির সঙ্গে ঘুমিয়ে ছিল। রাত সাড়ে ১২টার দিকে ঘরে ঢুকে ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়িভাবে কুপিয়ে আহত করে এক মুখোশধারী লোক। সকালে তার মৃত্যু হয়েছে। কি কারণে হত্যা করা হয়েছে সেটা বলতে পারছি না। হত্যাকাণ্ডের ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানাচ্ছি।
 
এবিষয়ে মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, রবিউল ইসলামকে কুপিয়ে হত্যার ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ঘটনার পর এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। যে বা যারা ঘটনাটি সংঘটিত করেছে তারা পালিয়েছেন। মরদেহ ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে। জড়িতদের আইনের আওতায় আনতে কাজ করছে পুলিশ।

এমএসএম / এমএসএম

পানছড়িতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের সমন্বয়ে সাংগঠনিক সভা

রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমান'র মৃত্যু: সর্বস্তরে শোক ও শ্রদ্ধা"

নেত্রকোণার পূর্বধলায় বাসে তল্লাশি,৪০ বোতল ফেনসিডিলসহ যুবক আটক

রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ায় বিলাইছড়ি উপজেলা ফুটবল দলকে সেনা জোনের সংবর্ধনা ও অর্থ প্রদান

তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে ‎কুমিল্লা মহানগরী জামায়াতের বিক্ষোভ সমাবেশ ও মিছিল

কুমিল্লা সীমান্তে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ

বালাগঞ্জে ব্রীজ নির্মাণে মুখোমুখি গ্রামবাসী

হাকিমপুরে সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্তসহ ৫ আসামি গ্রেপ্তার

ভুয়া খারিজ-ডিসিআর দিয়ে খতিয়ান খোলার চেষ্টা, আটক ব্যক্তি মুচলেকায় মুক্ত—মূল অপরাধী অধরা

দেবিদ্বারে মা ও আট মাসের ভাতিজিকে হত্যার অভিযোগ, অভিযুক্ত যুবক আটক

বারহাট্টায় আগুনে পুড়ে যাওয়া বাড়ি পরিদর্শন করলেন এমপি আনোয়ারুল হক

গাজীপুরে সন্ত্রাসবিরোধী আইনে আওয়ামী লীগের ১১ নেতাকর্মী গ্রেপ্তার

মাদক, জুয়া ও ইভটিজিংয়ে জড়িতরা সমাজের শত্রু, তাদের ছাড় নয়: এমপি আব্দুল মহিত তালুকদার