আক্কেলপুরে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার
জয়পুরহাটের আক্কেলপুরে দুই সন্তানের জননী এক গৃহবধূর ঝুলন্ত লাশের খবর পেয়ে লাশটি উদ্ধার করেছে আক্কেলপুর থানা পুলিশ। ঘটনাটি উপজেলার তিলকপুর ইউনিয়নের তিলকপুর উচ্চ বিদ্যালয়ের দক্ষিণ পার্শ্বে ছবদুলপাড়া গ্রামে ঘটেছে। নিহতের পিতৃকুলের দাবী তাকে হত্যা করার পর ঝুলিয়ে রাখা হয়েছে। এ ঘটনায় ওই নিহতের স্বামীকে আটক করেছে থানা পুলিশ।
দুই সন্তানের জননী নিহত ওই গৃহবধূ সোহাগী বেগমের (৩০) প্রায় ১২ বছর পূর্বে বিয়ে হয় তিলকপুর ইউনিয়নের ছবদুলপাড়া গ্রামের কামাল হোসেনের পুত্র পলাশের (৩২) সাথে। নিহত সোহাগী নঁওগা সদর উপজেলার জগন্নাথপুর গ্রামের লাল মিয়ার কন্যা। তার নয় বছরের একটি মেয়ে ও তিন বছরের একটি ছেলে সন্তান রয়েছে।নিহতের পরিবার, থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার বিকেলে স্বামীর বাড়িতে শয়ন কক্ষে সোহাগীর ওড়না পেঁচানো ঝুলন্ত লাশ দেখতে পায় বাড়ির লোকজন। পরে থানা পুলিশকে খবর দিলে পুলিশ গিয়ে রাত সাড়ে আট টায় লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসে এবং রাতেই স্বামীকে থানা হেফাজতে নেয়। তার স্বামী পেশায় একজন কৃষক। কয়েক বছর ধরে স্বামী পলাশ নেশায় আসক্ত ছিল। বিয়ের পর থেকেই তাদের সংসারে নানাবিধ সমস্যা নিয়ে বিভিন্ন সময় ঝগরা বিবাদ লেগে থাকত। এ ঘটনায় নিহতের বাবা লাল মিয়া বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা করেছেন।
নিহত গৃহবধূ সোহাগী বেগমের ভাই সাদ্দাম হোসেন বলেন, ‘আমার বোনের স্বামী একজন মাদকাসক্ত। সে নেশা করে এসে প্রায়ই সোহাগীকে মারধর করতো। আমার বিশ্বাস আমার বোন কখনো আত্মহত্যা করতে পারে না। তাকে হত্যা করা হয়েছে’। নিহতের নয় বছর বয়সী মেয়ে রহিমা খাতুন বলেন, ‘আমি স্কুলে ছিলাম। স্কুল থেকে এসে দেখি আমার মা গলায় দড়ি দিয়ে মরে আছে’।
গৃহবধূর স্বামী পলাশ হোসেন বলেন, ‘আমার ছেলেকে শাসন করা নিয়ে আমার স্ত্রী সোহাগীর সাথে কথা কাটাকাটি হয়। তাকে কোনভাবে মারিনি এবং তেমন কিছু করিনি। তার পর থেকে সে আমার সাথে কোন কথা বলেনি। রবিবার সকালে উঠে রান্নাও সে করেছে। দুপুরে আমি তিলকপুর বাজারে চাল বিক্রয় করতে গিয়ে শুনতে পাই সে বাড়িতে আত্মহত্যা করেছে’। পলাশের বাবা কামাল হোসেন বলেন, ‘রবিবার দুপুরে আমরা বাড়িতে ঘুমিয়ে ছিলাম। তার মেয়ে রহিমা খাতুন স্কুল থেকে বাসায় এসে ঘরে ঢুকে ঝুলানো অবস্থায় তার মাকে দেখে চিৎকার করে। তাদের ছেলেকে শাসন করা নিয়ে তর্ক বিতর্ক হওয়াই সে আত্মহত্যা করেছে’।
তিলকপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সেলিম মাহবুব সজল বলেন, ‘পলাশ তাঁর স্ত্রীকে মারপিট করতেন বলে স্ত্রীর স্বজনেরা জানিয়েছেন। মারধরের কারণে একাধিকবার দরবার-সালিস হয়েছে। রোববার বিকেলে আমার ইউপি সদস্য বাদশা আলমের মাধ্যমে জানতে পারলাম স্বামীর বাড়ির শয়ন কক্ষে সোহাগী বেগমের গলায় ফাঁস দেওয়া লাশ রয়েছে। পরে থানা পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ গিয়ে রাতেই লাশটি উদ্ধার করে’।আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দীক বলেন,‘ এঘটনায় থানায় একটি হত্যা মামলা হয়েছে। লাশটি উদ্ধারের পরে সোমবার ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে ও স¦ামীকে আটক করা হয়েছে’।
এমএসএম / এমএসএম
সুবর্ণচর উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতি নব কমিটির পরিচিতি ও আলোচনা সভা
ভোলার গ্যাস বদলে দিতে পারে দেশের জ্বালানির ভবিষ্যৎ
মাছ ধরার ট্রলারে মিলল বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি-পাঞ্জাবি
পেকুয়ায় শহীদ ওয়াসিমের কবর জিয়ারত, রাশেদ খানের নানা প্রতিশ্রুতি
টঙ্গীতে অপরাধীদের আতঙ্ক ওসি মাকছুদুল আলম, ৪০ দিনে গ্রেপ্তার ৪১৯
ডামুড্যায় নিখোঁজের ৬ ঘণ্টা পর শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, বাড়িতে আগুন
অস্ট্রেলিয়া-বাংলাদেশ স্পেশালাইজড ইন্টারন্যাশনাল হাসপাতাল বিষয়ে এক মতবিনিময় সভা
ফেনীতে এশিয়ান মেধা উন্নয়ন বৃত্তি ও সংবর্ধনা প্রদান অনুষ্ঠিত
রায়পুরে স্থানীয় সরকার নির্বাচনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার: বিদ্রোহী প্রার্থীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি
রায়গঞ্জে চালকল নিয়ে শঙ্কা, বিপাকে মিল মালিক-শ্রমিক
মিরসরাইয়ে ভূমি জবর দখলের প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন
টঙ্গীতে প্রশাসক গোল্ডকাপ ২০২৬ অনুষ্ঠিত : হাড্ডাহাড্ডি লড়াইয়ে বাসনকে হারিয়ে টঙ্গীর জয়