ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

হালদা নদীতে পরিপূর্ণ ডিম ছেড়েছে মা মাছ


আমির হামজা, রাউজান  photo আমির হামজা, রাউজান
প্রকাশিত: ১৯-৬-২০২৩ দুপুর ৪:৩৮

দক্ষিণ এশিয়ার একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র চট্টগ্রামের হালদা নদীতে কার্প জাতীয় মা মাছ ডিম ছেড়েছে। জেলেদের দীর্ঘ কয়েক মাস অপেক্ষার পর রবিবার রাত ১১টার দিকে নদীতে ডিম ছাড়া শুরু করে মা মাছ। সারাদিন অপেক্ষার পর রাতে নদীর দুই পাড়ে দলবেধে জাল ফেলে ডিম সংগ্রহ করেন জেলেরা। রবিবার দুপুরের দিকে প্রথম দফায় কিছু নমুনা ডিম ছাড়ে মা মাছ। রাতে পাহাড়ী ঢল ও জোয়ারের সময়ে পুরোদমে ডিম ছাড়া শুরু করেন কার্প জাতীয় মাছ। (১৯-জুন) সোমবার সকাল পর্যন্ত ডিম সংগ্রহকারীরা নদীতে নৌকা নিয়ে জাল পেতে ডিম সংগ্রহ করেন। নদীতে রুই জাতীয় মাছ ডিম ছেড়েছে। রাতে নদীত জোয়ারের সময় নাপিতেরঘাট, আমতুয়া, আজিমেরঘাট, মাছুয়াঘোনা, নাপিতেরঘাট, নতুনহাট, গরদুয়ারসহ রাউজান-হাটহাজারীর বিভিন্ন পয়েন্ট থেকে জেলেরা উৎসব মুখর পরিবেশে ডিম সংগ্রহ করে। হালদা গবেষক ও চট্টগ্রাম প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ড.মনজুরুল কিবরিয়া জানান, নদীতে উৎসবমূখর পরিবেশে জেলেরা রাত থেকে সকাল পর্যন্ত ডিম সংগ্রহ করে হ্যাচারিতে নিয়ে যাওয়া হয়। এবিষয়ে হালদা গবেষক ড. মো: শফিকুল ইসলাম জানান, বঙ্গবন্ধু মৎস্য হেরিটেজ হালদা নদীতে দীর্ঘ অপেক্ষার পর ১৮ জুন মধ্যরাতে জোয়ারের সময় আমতুয়া পয়েন্টে কার্পজাতীয় মা মাছ পূরোদমে নদীতে ডিম ছাড়ে। এরপর এই ডিম জোয়ার বাড়ার সাথে সাথে নাপিতের ঘাট, আজিমারঘাট, মাছুয়াঘোনা হয়ে নদীর বিভিন্ন স্থানে ডিম ছড়িয়ে পড়ে। শনিবার বজ্রপাতসহ ব্যাপক বৃষ্টির প্রভাবে হালদায় পাহাড়ি ঢল নেমে এসে ডিম ছাড়ার অনুকূল পরিবেশ সৃষ্টি হয়। এছাড়া রবিবার সকালে অমাবস্যা শেষ হওয়ায় রাতের জোয়ারে ডিম ছাড়ার শতভাগ সম্ভাবনা ছিল। তাই হালদা পাড়ের ডিম সংগ্রহকারীরা নৌকা, জাল, বালতিসহ ডিম ধরার প্রয়োজনীয় সরঞ্জাম নিয়ে পূরোপূরি প্রস্তুত ছিলেন। তিনি আরও জানান, এই বছর সৃষ্টিকর্তার অসীম দয়ায় হালদা নদী থেতে প্রচুর পরিমাণে ডিম সংগ্রহ করা হয়েছে। জেলেরা উৎসবমূখর পরিবেশে রাত থেকে সকাল পর্যন্ত নদীতে দলবেধে ডিম সংগ্রহ করেন। নদীতে ডিম সংগ্রহকারীরা জানান, গত কয়েক বছরের তুলনায় এবার পর্যপ্ত পরিমান ডিম ছেড়েছে মা মাছ। জেলেরা কেউ ১০ বালতি বেউ ২৫ বালতি করে নদী থেকে ডিম সংগ্রহ করেছেন বলে জানান। রাউজান উপজেলা মৎস্য কর্মকর্তা পীযুষ প্রভাকর বলেন, রাত থেকে সোমবার সকাল পর্যন্ত উৎসবমুখর পরিবেশে ডিম সংগ্রহ করেন জেলেরা। ডিম গুলো সরকারি হ্যাচারীতে ফুটানোর জন্য আনা হয়েছে। তিনি জানান, এবার ধারণা করা হচ্ছে প্রায় ১৪ হাজার কেজি মতো ডিম সংগ্রহ করা হয়েছে। ২০২২ সালে সাড়ে ৬ হাজার কেজি ডিম সংগ্রহ করেন জেলেরা। 

এমএসএম / এমএসএম

কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ

মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ

বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি

সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু

শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার

কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান