ভালোবাসার মিলনস্থল
ভালোবাসার মিলনস্থল
তৌহিদ এবং নীলা
স্বপ্ন যখন ছুঁয়ে যায় এই মনে,
বাস্তবতার আঘাতে হৃদয় বয়ে চলে রক্ত ক্ষরণে।
আজ না-হয় থমকে গেলো,
তোর শব্দের মুগ্ধতার নূর।
চাস না যখন; বলিসনি কেন,
চোখ মুদিতাম দূর বহুদূর।
দূর থেকে যখন আসতে চাই,
কেন দিস থামিয়ে?
মনের সিঁড়ির কুঁড়েঘরে,
বৃষ্টি দিস নামিয়ে ।
হাতটি ধরে প্রেমের তরে,
আঁকিস যখন রাত্রি দুপুর কিবা সাঁঝে,
এদিক-সেদিক না তাকিয়ে
ডুবে থাকিস আমার চোখেতে।
গভীর রাতে তোর সাথে,
মেতে থাকি স্বপ্নের মোহতে।
মিশে যেতে চাই তোর আশাতে,
কিন্তু হয়েও হতে পারিনি শুধুই তোর বাধাতে।
ভালোবাসার জগত জুড়ে
তোরই মতো বিকেল‚
অবাধ্যতার নীল হৃদয় জুড়ে,
কাঁটার আঁচড়‚কী ভীষণ সাবলীল।
এমএসএম / এমএসএম
‘নজরুল বর্ষ: কেবল একটি বর্ষপঞ্জি নয় মানবিক মূল্যবোধের পুনর্জাগরণের আন্দোলন’
`নজরুল জাতীয় জীবনের এক অনন্য আলোকবর্তিকা—সাবেক রাষ্ট্রদূত ও নজরুল একাডেমির সভাপতি মসউদ মান্নান''
‘দুঃখ ভাঙার রূপকথা’ সুলেখা আক্তার সান্তা
‘শরৎ এলো’
‘ঘুরে দাঁড়ানো’
‘ক্ষুধার্থের সমীকরণ’
‘ভাগ’
‘দায়িত্বের বৃক্ষ’ আলিফা তাবাচ্ছুম শিখা
`কিছু স্মৃতি শব্দ চায় না' মুহাম্মদ আকাশ মিয়া
প্রিয় রাসুল ( সা:)
“পাখির বাড়ি” সুলেখা আক্তার শান্তা
“বাইপাস” হিলারী হিটলার আভী
“ইলিশ” প্রদীপ সেন
Link Copied