ঢাকা সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

লোকসঙ্গীতে জাতীয় পর্যায়ে চ্যাম্পিয়ন ইতি


মাসুদ রানা লেমন, রাণীশংকৈল photo মাসুদ রানা লেমন, রাণীশংকৈল
প্রকাশিত: ২০-৬-২০২৩ দুপুর ১:৪১
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল পাইলট উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণির কৃতি ছাত্রী ইতি আক্তার সোমবার (১৯শে জুন) বিকাল ৩টার দিকে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি'র হাত থেকে জাতীয় পর্যায়ে লোকসঙ্গীতে চ্যাম্পিয়ন হয়ে পুরস্কার গ্রহণ করেন।
 
জানা গেছে, জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৩ উপলক্ষে ঢাকা শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিভাগ আয়োজিত অনুষ্ঠানে বিজয়ীদের মধ্য থেকে ইতি আক্তার পুরস্কার হিসেবে নগদ অর্থ,ক্রেস্ট এবং মেডেল পেয়ে বিদ্যালয়সহ এলাকার গৌরব অর্জন করেন। রাণীশংকৈল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সোহেল রানা ও ইতির বাবা নজরুল ইসলাম এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
 
রাণীশংকৈল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সোহেল রানা জানান, আমাদের শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রী ইতি আকতার লোকসঙ্গীতে জাতীয়ভাবে চ্যাম্পিয়ন হয়ে পুরস্কার অর্জন করে এ প্রত্যন্ত এলাকা রাণীশংকৈল সহ ঠাকুরগাঁও জেলার গৌরব অর্জন করেছে। আমি তার উত্তরোত্তর সাফল্য কামনা করি।
 
এ বিষয়ে রাণীশংকৈল উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহেল সুলতান জুলকার নাইন কবির সকালের সময়কে বলেন, ‘ইতি আকতার জাতীয়ভাবে লোকসঙ্গীতে চ্যাম্পিয়ন হয়ে আমাদের এই এলাকার জন্য গৌরব অর্জন করেছেন, আমি তার মঙ্গল কামনা করি। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তার জন্য সব ধরনের সহযোগিতা থাকবে।

এমএসএম / এমএসএম

জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ

সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা

মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ

চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন

অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ

আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার

বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প

তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন

দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ

ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু

বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল

গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি

পুলিশ সদস্যদের সর্বোচ্চ পেশাদারিত্ব ও নিয়ম-শৃঙ্খলা বজায় রেখে দায়িত্ব পালনের আহ্বান রংপুর রেঞ্জ ডিআইজির