ঢাকা বৃহষ্পতিবার, ১৬ জুলাই, ২০২৬

হাকালুকি হাওরে দেড় লাখ পোনা অবমুক্ত


মনিরুল ইসলাম, মৌলভীবাজার  photo মনিরুল ইসলাম, মৌলভীবাজার
প্রকাশিত: ২০-৬-২০২৩ দুপুর ২:১০

এশিয়ার বৃহত্তম হাকালুকি হাওরে মৎস্য অধিদপ্তরের রাজস্ব খাতের আওতায় পোনা অবমুক্ত করা হয়েছে। মঙ্গলবার (২০ জুন) মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলা মৎস্য অফিসের বাস্তবায়ে ২০২২-২০২৩ অর্থবছরে বিল নার্সারি কার্যক্রমের আওতায়  হাকালুকি হাওরে রুই, কাতলা, মৃগেল মাছের দেড় লক্ষ পোনা অবমুক্ত করা হয়।

হাকালুকি হাওরের জুড়ী অংশে  পোনা অবমুক্তকরণ করেন উপজেলা নিবার্হী অফিসার রঞ্জন চন্দ্র দে, উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান। এ সময় উপস্থিত ছিলেন জুড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ও জুড়ী রিপোর্টার্স ইউনিটির সভাপতি মনিরুল ইসলাম।

উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান জানান, ২০২২-২০২৩ অর্থবছরে বিল নার্সারি কার্যক্রমের আওতায়  হাকালুকি হাওরে রুই, কাতলা, মৃগেল মাছের দেড় লক্ষ  পোনা অবমুক্ত করা হয়। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা খাদ্যে স্বয়ংসম্পূর্ণতার যে ঘোষণা দিয়েছেন তা বাস্তবায়নে আমরা কাজ করছি।

উপজেলা নিবার্হী অফিসার রঞ্জন চন্দ্র দে বলেন, মৎস্য অধিদপ্তর ও উপজেলা মৎস্য অফিসের মাধ্যমে হাকালুকি হাওরে পোনা অবমুক্ত করা হয়েছে। পোনা অবমুক্তকরণের মাধ্যমে হাকালুকি হাওরে মৎস্য উৎপাদন আশানুরূপ বৃদ্ধি পাবে।

এমএসএম / এমএসএম

ইউপি প্রশাসনিক কর্মকর্তা আবুল কালাম আজাদকে ঘিরে অপপ্রচারের অভিযোগ

সোনারগাঁও এর সাবেক ইউএনও ফারজানার শ্রেষ্ঠত্ব অর্জনে প্রধানমন্ত্রীর সম্মাননা গ্রহন।

বৃষ্টি আসলেই আতঙ্ক" শিরোনামের সেই মনোয়ারার পাশে জিয়াউল ফেরদৌস রাইট

রাজশাহীতে ইউএনওপিএস ও বিবিএসের যৌথ প্রশিক্ষণ অনুষ্ঠিত

পাঙ্গাসিয়া ও জগন্নাথপুর হাওড়ে অভিযানে ১১০০ মিটার কারেন্ট জাল জব্দ

১৩ বছর পর ভালুকার দলিল লেখক মিন্টু হত্যা মামলার রায়

পুলিশ হেফাজত থেকে জব্দ জাল ছিনিয়ে নেওয়ার অভিযোগে মামলা

হাটহাজারীতে বন্যায় মৎস্য ও কৃষিতে ব্যাপক ক্ষয়ক্ষতি

মান্দায় রাতের অন্ধকারে আবারও অর্ধশতাধিক গাছ কাটার অভিযোগ

প্রেমের টানে ধর্মান্তরিত হলো অন্বেষা, মুসলিম যুবককে বিয়ে

‎পদ্মার তীব্র ভাঙনে দিশেহারা সদরপুরের মানুষ, নদীগর্ভে বিস্তীর্ণ জনপদ

চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জে স্কুল শিক্ষক মাসুদ রানার বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ড ও মারধরের অভিযোগ

নোয়াখালীর উন্নয়ন-সমৃদ্ধির রূপরেখা নির্ধারণে গোলটেবিল বৈঠক