ঢাকা মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬

ভোটের জন্য সব ধরনের প্রস্তুতি নিয়েছে ইসি

রাজশাহী সিটিতে ভোট কাল


শাহিনুর রহমান সোনা, রাজশাহী ব্যুরো প্রধান  photo শাহিনুর রহমান সোনা, রাজশাহী ব্যুরো প্রধান
প্রকাশিত: ২০-৬-২০২৩ দুপুর ৩:৪৬
রাত পোহালেই রাজশাহী সিটি করপোরেশন (রাসিক) নির্বাচনের ভোট। এই সিটিতেও এবার ভোটগ্রহণ হবে ইভিএমে। থাকবে প্রতিটি ভোটকক্ষে সিসিটিভির নজরদারি। নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের প্রচার গতকাল সোমবার রাতেই শেষ হয়েছে।
 
আজ সকাল ১০টা থেকেই কেন্দ্রে কেন্দ্রে পৌঁছানো হচ্ছে নির্বাচনি সরঞ্জাম। ভোট অনুষ্ঠানের জন্য সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন।
 
রাজশাহীতে মেয়র পদে আওয়ামী লীগ প্রার্থী এএইচম খায়রুজ্জামান লিটনের শক্ত কোনো প্রতিদ্বন্দ্বী নেই। সে কারণে মেয়র হওয়া শুধুমাত্র আনুষ্ঠানিকতা বলেই মনে করছেন অধিকাংশ মানুষ। এ সিটিতে জাতীয় পার্টির প্রার্থীও  নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ইচ্ছা প্রকাশ করেছেন। এই দুই সিটির নির্বাচন থেকে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী সরে দাঁড়ানোতে প্রতিদ্বন্দ্বিতা হতে যাচ্ছে মূলত কাউন্সিলর প্রার্থীদের মধ্যে।
 
রাজশাহী সিটির ১৫৫টি  ভোটকেন্দ্রর মধ্যে ১৪৮ কেন্দ্রকে গুরুত্বপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। ১৫৫টি ভোটকেন্দ্রর এক হাজার ১৫৩টি কক্ষে ইভিএমের মাধ্যমে ভোট গ্রহণ করা হবে। ভোটার সংখ্যা তিন লাখ ৫১ হাজার ৯৮২ জন। এর মধ্যে পুরুষ এক লাখ ৭১ হাজার ১৬৭ জন। আর নারী এক লাখ ৮০ হাজার ৮০৯ জন। নতুন ভোটার রয়েছেন ৩০ হাজার ১৫৭ জন।
 
রাজশাহী মহানগর পুলিশের কমিশনার আনিসুর রহমান বলেন, ‘ভোটের দিন সব কেন্দ্রই গুরুত্বপূর্ণ। কিছু কিছু কেন্দ্রের গুরুত্ব একটু বেশি থাকে। এসব কেন্দ্রে ছয় থেকে সাতজন পুলিশ সদস্য মোতায়েন থাকবেন। এ ছাড়া আনসার সদস্যরাও কেন্দ্রে কেন্দ্রে দায়িত্ব পালন করবেন।’
 
র‌্যাব-৫-এর রাজশাহীর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রিয়াজ শাহরিয়ার জানান, এরই মধ্যে ভোটের মাঠে র‌্যাব নেমেছে। ভোটের দিন স্ট্রাইকিং ফোর্স হিসেবে ২৫০ জন র‌্যাব সদস্য মাঠে থাকবেন। কোথাও বিশৃঙ্খলা হলে র‌্যাব সদস্যরা সেখানে যাবেন এবং পরিস্থিতি নিয়ন্ত্রণ করবেন। এর পাশাপাশি বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরাও মাঠে থাকবেন।
 

এমএসএম / এমএসএম

বাগেরহাটে আইনজীবী হত্যাকান্ডের সাথে জড়িত থাকার সন্দেহে ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ

নাগেশ্বরীতে মিথ্যা মামলা প্রত্যাহার ও এসআইএর বিরুদ্ধে বিক্ষোভ-মানববন্ধন

রাণীনগরে ইউএনও রাকিবুল হাসানের বদলি বাতিলের দাবিতে নেটিজেনরা

বেনাপোল বন্দরে গেটপাশ জটিলতা: দুই দিন পর আমদানি শুরু

‎অপরাধমুক্ত সমাজ গঠনে পিরোজপুরে র‍্যাব-৮ এর টাউন হল মিটিং অনুষ্ঠিত

শেরপুরের ঝিনাইগাতীতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নোয়াখালীতে লাকড়ির ঘরে মিলল এলজি-কার্তুজ

খাঁনপুর জে.পি উচ্চ বিদ্যালয়ে এমপি আবু সাঈদ চাঁদকে সংবর্ধনা

বৃক্ষরোপণ কর্মসূচিতে অনিয়মের অভিযোগ, নিম্নমানের চারা বিতরণে ক্ষোভ

সাতক্ষীরায় মাদক-চোরাচালানে জিরো টলারেন্স ঘোষণা খুলনা রেঞ্জের ডি আইজি

খাঁনপুর জে.পি উচ্চ বিদ্যালয়ে এমপি আবু সাঈদ চাঁদকে সংবর্ধনা

নেত্রকোণার দুর্গাপুরে সচেতনতামূলক মাদকবিরোধী সমাবেশে-জেলা পুলিশ সুপার

ইউএনও থেকে অতিরিক্ত জেলা প্রশাসক খাদিজা বেগম