ঢাকার মানিকদিতে ৪৬ কাঠা খাস জমি উদ্ধার করলো জেলা প্রশাসন
ঢাকা জেলার জোয়ার সাহারা মৌজায় ০.৭৫ একর বা প্রায় ৪৬ কাঠা সরকারি খাস জমি আজ উদ্ধার করে জেলা প্রশাসনের নিয়ন্ত্রণে নেয়া হয়েছে। এ জমির বাজার মূল্য প্রায় ১০ কোটি টাকা।
সহকারী কমিশনার (ভূমি), ক্যান্টনমেন্ট রাজস্ব সার্কেল, ঢাকার আওতাধীন ক্যান্টনমেন্ট ভূমি অফিসের অধিনস্ত জোয়ারসাহারা মৌজার ১ নং খাস খতিয়ান ভুক্ত আর এস ৫২৫, সিটি জরিপ ৩৩২০১ দাগের ০.৭৫ একর জমি দীর্ঘদিন বিভিন্ন ব্যক্তির অবৈধ দখলে ছিল।
জনাব মোহাম্মদ মোমিনুর রহমান , জেলা প্রশাসক, ঢাকা মহোদয়ের নির্দেশনায় জনাব জালাল উদ্দিন, সহকারী কমিশনার (ভূমি), ক্যান্টনমেন্ট সার্কেল, ঢাকা আজ ২০/০৬/২০২৩ খ্রি: তারিখ অভিযান চালিয়ে উক্ত খাস জমি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার পক্ষে জেলা প্রশাসক, ঢাকার দখল ও নিয়ন্ত্রণে নিয়েছেন।
এ প্রসঙ্গে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জনাব শিবলী সাদিক জানান, জনবল সংকটের কারণে সরকারের মূল্যবান জমি বিভিন্ন ব্যক্তি অবৈধভাবে দখল করে ভোগ করছেন। জেলা প্রশাসন সরকারের সম্পত্তি উদ্ধারে প্রতিনিয়ত অভিযান চালিয়ে যাচ্ছে। নিকট ভবিষ্যতে এ সকল জমি উদ্ধারে আরও বেশকিছু উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে।
এমএসএম / এমএসএম
নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের উদ্বেগ ও মুক্তির দাবি
মানুষের অধিকার ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার অঙ্গীকার বাংলাদেশ জনতা পার্টির (বিজেপি)
উত্তরায় ১৮ লাখ টাকার মদ-বিয়ারসহ গ্রেপ্তার ২
পরিকল্পিত অপপ্রচার চালিয়ে আমাকে হেয় করার চেষ্টা চলছে: এডিসি শামীম
বায়তুল মোকাররমে শুরু মাসব্যাপী ইসলামী বইমেলা
রাজউকের মোবাইল কোর্টে ৪ ভবনে অভিযান, জব্দ ৪ বৈদ্যুতিক মিটার
ডাকসুর সংগ্রহশালা থেকে জিন্নাহর ছবি ছিঁড়ে ফেললেন ছাত্রনেতা আবু তৈয়ব
উত্তরা ১১ নং সেক্টর সোসাইটির উদ্যোগে মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু
লিডস করপোরেশন ও বশির সিন্ডিকেটের হাজার কোটি টাকা দুর্নীতির অভিযোগ !
রাখি বাদ, আ: লীগের আইন সহায়ক কমিটিতে জামায়াত পরিবারের হিরণ!
উত্তরায় মাদকবিরোধী অভিযান: ১৩ হাজার ইয়াবাসহ আটক ২
ঢাকায় অনুষ্ঠিত হলো অভিভাবক সমাবেশ ও স্বপ্নসভা
ড্যাবের উপদেষ্টা অধ্যাপক ডা. মতিউর রহমান মোল্লার ইন্তেকাল
Link Copied