নাঙ্গলকোটে জমি বিক্রির নামে প্রতারণা
বাংলাদেশ রেলওয়ে ঢাকা-চট্টগ্রাম রেললাইন সংলগ্ন কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার মক্রবপুর ইউনিয়নের বান্নঘর গ্রামের ভূমিহীন হতদরিদ্র নূরুল হকের পুত্র আব্দুল কাদিরের সাথে একই গ্রামের মোবারকের পুত্র মামুনুর রশিদ ও সুলতান আহম্মেদ পুত্র ইস্রাফিল সম্পত্তি বিক্রির নামে প্রতারণা করে প্রায় ৮লক্ষ টাকা আত্মসাৎ করার অভিযোগ উঠেছে।
এ ব্যাপারে আব্দুল কাদিরের মেয়ে জেসমিন আক্তার বাদী হয়ে আদালতে ৩টি মামলা দায়ের করেও আত্মসাতকৃত ৮ লক্ষ টাকা এখনও উদ্ধার না হওয়ার অভিযোগ করেন। স্থানীয় ও মামলা সূত্রে জানা যায়, উপজেলার বান্নঘর গ্রামের ভূমিহীন হতদরিদ্র আব্দুল কাদির বান্নাঘর গ্রামের পাশে বাংলাদেশ রেলওয়ের কিছু পরিত্যক্ত সম্পত্তিতে বাড়িঘর নিমার্ণ করে র্দীঘদিন যাবৎ বসবাস করে আসছে। আব্দুল কাদিরের কোন পুত্র সন্তান নেই , ৪ জন মেয়ে গার্মেন্টস এ চাকুরী করে কোনমতে জীবিকা নির্বাহ করে আসছে। তারা দীর্ঘদিন গার্মেন্টস চাকুরী করে প্রায় ৮ লাখ টাকা যোগাড় করে বান্নাঘর গ্রামে বাংলাদেশ রেলওয়ের পাশে ১০ শতক সম্পত্তি ক্রয়ের জন্য ২০১৯ সালের ফেব্রুয়ারী মাসে একই গ্রামের মোবারকের পুত্র মামুনুর রশিদ ও সুলতান আহম্মেদের পুত্র ইস্রাফিল কাছে বায়না পত্র করেন। প্রথমে জমি ক্রয়ের বায়না পত্রের জন্য মামুনুর রশিদকে ২ লক্ষ ৫০ হাজার টাকা প্রদান করেন।
মামুন একটি বায়না পত্র দলিল আব্দুল কাদিরের বড় মেয়ে জেসমিন আক্তারের নামে সম্পাদনের জন্য লিখে দেন। এরপর জমিন রেজিষ্ট্রি করবে বলে ২০২১ সালে ২ লক্ষ টাকা প্রদান করেন এবং সম্পত্তিটি সার্ভেয়ার দিয়ে বুঝিয়ে দেন। এরই মাঝে মামুন তার মৎস প্রজেক্টের খাদ্য ক্রয় করার জন্য জেসমিন আক্তার থেকে ৩ লক্ষ টাকা ধার নেন। ধারের টাকা প্রমাণ স্বরুপ জেসমিন আক্তারকে মামুনুর রশিদ নাঙ্গলকোট এনসিসি ব্যাংকের ৩ লক্ষ টাকার একটি চেক প্রদান করেন। কিছুদিন পর জেসমিন তার ধারকৃত টাকা চাইলে মামুন তাকে হয়রানি করে। পরে জেসমিন বাধ্য হয়ে আদালতে ৩ লক্ষ টাকার চেকের মামলা দায়ের করে।
এছাড়া জমিন রেজিষ্ট্রি না দেয়ায় জেসমিন আক্তার বাদী হয়ে মামুন ও ইস্রাফিলের বিরুদ্ধে আদালতে আরেকটি মামলা দায়ের করেন। জেসমিন আক্তারের ক্রয়কৃত সম্পত্তির গাছ কেটে ফেলায় পরিবারের লোকজন বাধা প্রদান করলে মামুন ও তার লোকজন আব্দুর কাদিরের পরিবারের লোকজনদের পিটিয়ে গুরুতর আহত করে।আহতরা হলেন, আব্দুল কাদির, জেসমিন আক্তার, মাসুকা আক্তার।কিছুদিন পর মামুনুর রশিদ গভীর রাতে ওই জমিটি ভেকু মেশিন দিয়ে গভীর করার চেষ্টা করে, তখন আব্দুল কাদির বাধা প্রদান করলে তাদেরকেও পিটিয়ে আহত করে। পরে জাতীয় জরুরী সেবায় ৯৯৯ ফোন করলে নাঙ্গলকোট থানা পুলিশ গিয়ে মাটি
কাটা বন্ধ করে দেয়। পরবর্তীতে ওই জমির পাশে মামুনুর রশিদ নিজের সম্পত্তি থেকে মাটি কেটে নিয়ে যায়। এ নিয়ে জেসমিন আক্তার আদালতে ৩ জনকে আসামী করে আরেকটি মামলা দায়ের করে। মামুনুর রশিদ একটি মামলায় জামিন পেয়ে আব্দুল কাদিরের বাড়ী ঘরে হামলা করার চেষ্টা করে এবং পরিবারের লোকজনকে হত্যার হুমকি প্রদান করে। এ ব্যাপারে ভূক্তভোগী আব্দুল কাদির ও তার পরিবারের জীবনের নিরাপত্তা জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।
এমএসএম / এমএসএম
সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস
উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩
অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র্যালি ও মহড়া
ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু
উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন
সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন
হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত
সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের
রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত
লাকসামে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
Link Copied