ঢাকা বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬

আবর্জনা দিয়ে বিদ্যুৎ উৎপাদন করবে চীনা প্রতিষ্ঠান


চট্টগ্রাম ব্যুরো photo চট্টগ্রাম ব্যুরো
প্রকাশিত: ২১-৬-২০২৩ দুপুর ১:৪৩

চট্টগ্রামের আবর্জনা থেকে আধুনিক ব্যবস্থাপনার মাধ্যমে ৩০-৪০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের প্রস্তাব দিয়েছে চীনের সিভিয়া-চায়না হার্বার-অর্চার্ড কনসোর্টিয়াম। গত মঙ্গলবার এ বিষয়ে একটি সভা চট্টগ্রাম সিটি কর্পোরেশনের টাইগারপাসস্থ কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। 

সভায় চট্টগ্রাম সিটি মেয়র (প্রতিমন্ত্রী) বীর মুক্তিযোদ্ধা মো. রেজাউল করিম চৌধুরী, প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মুহম্মদ তৌহিদুল ইসলাম, মেয়রের একান্ত সচিব মুহাম্মদ আবুল হাশেম, প্রধান প্রকৌশলী রফিকুল ইসলাম, অতিরিক্ত প্রধান প্রকৌশলী মুনিরুল হুদাসহ কনসোর্টিয়ামের প্রতিনিধি হিসেবে অর্চার্ড গ্রুপের চেয়ারম্যান ড. মোহাম্মদ ফারুক, অর্চার্ড গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এজাজ মোহাম্মদ, সিভিয়ার দক্ষিণ এশিয়া ডিভিশনের  বিপণন প্রধান জিন পেং, চায়না হার্বারের উপ-ব্যবস্থাপনা পরিচালক জাং ফু  এবং বিশেষজ্ঞ মতামতদাতা হিসেবে চট্টগ্রাম বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. আসিফুল হক উপস্থিত ছিলেন। সভায় প্রকল্প বাস্তবায়নে চট্টগ্রামের প্রাপ্তি এবং চ্যালেঞ্জ উঠে আসে। 

সভায় প্রতিনিধি দলটি জানায় চীনে এই প্রতিষ্ঠানের এ ধরনের ৪১টি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র তৈরির অভিজ্ঞতা আছে। সভায় কনসোর্টিয়াম চসিকের কাছে প্রকল্প বাস্তবায়নের জন্য কর্ণফুলী নদীর উপকূলে ৩৫ একর ভূমি চেয়েছে যেখানে বাস্তবায়িত প্রকল্প থেকে ৩০-৪০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করে তা বাণিজ্যিকভাবে বিক্রি করবে প্রতিষ্ঠানটি। প্রতিষ্ঠানটির এ উদ্যোগের বিষয়ে স্থানীয় সরকার বিভাগ থেকে নীতিগত সম্মতি দেয়া হয়েছে।

এমএসএম / এমএসএম

গোদাগাড়ীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থী ও অসহায় পরিবারের মাঝে সহায়তা বিতরণ

নাজিরপুরে তামাকমুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান নিশ্চিতকরণে শিক্ষার্থীদের সচেতনতামূলক পাঠদান

টহল পুলিশের ৫০০ গজের মধ্যেই শিক্ষক ও ব্যবসায়ীকে মারধর করে ছিনতাই

বুদ্ধিপ্রতিবন্ধী নারী অন্তঃসত্ত্বা, তিন প্রতিবেশী চাচার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ

উদ্ধারকৃত গরু নিয়ে বিপাকে রাণীনগর থানা পুলিশ, দূষিত হচ্ছে পরিবেশ

পেকুয়ায় যানজট নিরসন, বর্জ্য ব্যবস্থাপনা ও খেলার মাঠ দখলমুক্তির দাবি

নবীনগরে যৌতুকের দাবিতে গৃহবধূকে মারধর করে বাসা থেকে বের করে দেওয়ার অভিযোগ

নেছারাবাদে সেপটিক ট্যাংকে মর্মান্তিক দুর্ঘটনায় নিহত ১, হাসপাতালে সহযোগী

বেনাপোল বন্দরে লাগামহীন শুল্ক ফাঁকি অব্যাহত

শান্তিগঞ্জে প্রাথমিক শিক্ষা পদক, শ্রেষ্ঠ শিক্ষক-শিক্ষিকাদের পুরস্কৃত

শিবপুরে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

পাবনায় নিখোঁজ শিশু কলির সন্ধানের দাবিতে গ্রামবাসীর মানববন্ধন

আদমদীঘিতে জুয়া খেলার অপরাধে চারজন গ্রেফতার