ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

শিক্ষা খাতে উচ্চতর গবেষণা সহায়তা পেলেন চুয়েটের চার শিক্ষক


আমির হামজা, রাউজান  photo আমির হামজা, রাউজান
প্রকাশিত: ২১-৬-২০২৩ দুপুর ১:৫৭

শিক্ষাখাতে উচ্চতর গবেষণা সহায়তা কর্মসূচির আওতায় শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক আর্থিক সহায়তা পেলেন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) এর চার শিক্ষক। প্রকৌশল ও প্রযুক্তি খাতে পেয়েছেন পুরকৌশল বিভাগের অধ্যাপক জি. এম. সাদিকুল ইসলাম, যন্ত্রকৌশল বিভাগের অধ্যাপক সানাউল রাব্বী।ভৌতবিজ্ঞানে পেয়েছেন রসায়ন বিভাগের অধ্যাপক  রনজিত কুমার নাথ এবং সহযোগী অধ্যাপক মোহাম্মদ ইউনুস।
উচ্চতর গবেষণা পৃষ্ঠপোষকতার মাধ্যমে উন্নত প্রযুক্তির আহরণ, উদ্ভাবন এবং প্রয়োগের বিস্তৃতি সাধন করা এবং তা ফলপ্রসূভাবে কাজে লাগানোর উদ্দেশ্যে এই কর্মসূচি চালু করা হয়। কর্মসূচির আওতায় গবেষণার মোট ১১টি অধিক্ষেত্র রয়েছে। গত মঙ্গলবার আন্তর্জাতিক মাতৃভাষা ইনিষ্টিটিউট, সেগুনবাগিচায় প্রকল্পের প্রথম বছরের চেক হস্তান্তর করেন শিক্ষামন্ত্রী ডা. দিপু মনি। এ বছর ১১টি খাতে ৪৫৫ জন গবেষক আবেদন জমা দেন। বছরব্যাপী কয়েকধাপে বাছাই ও মুল্যয়ন শেষে বিভিন্ন বিশ্ববিদ্যালয় হতে ৯৮ টি প্রকল্প চুড়ান্ত ভাবে বিবেচনা করা হয়।

এমএসএম / এমএসএম

কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ

মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ

বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি

সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু

শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার

কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান