ঢাকা মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬

বিদেশ পাঠানোর নামে কয়েক কোটি টাকা হাতিয়ে নিয়ে পলাতক মন্টু কাটারী


চাঁদ আলী, কুষ্টিয়া photo চাঁদ আলী, কুষ্টিয়া
প্রকাশিত: ২১-৬-২০২৩ দুপুর ৩:৫০

কুষ্টিয়ার মিরপুরে ভালো বেতনের চাকুরীর প্রলোভন দেখিয়ে বিদেশে পাঠানোর নামে ২৯জন ব্যক্তির কাছ থেকে মন্টু কাটারীর বিরুদ্ধে কয়েক কোটি টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। ভুক্তভোগী ব্যক্তিরা সর্বস্ব হারিয়ে পরিবার-পরিজন নিয়ে এখন বিপাকে পড়েছেন। ভুক্তভোগী ২৯জন অসহায় মানুষের টাকা ফিরিয়ে না দিয়ে উল্টো জীবননাশের হুমকি প্রদান করায় প্রতারক মন্টু কাটারীর বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেন ভুক্তভোগীরা। বুধবার (২১ জুন) বেলা ১২টায় কুষ্টিয়া মিরপুর ছাতিয়ান বাজারে ২৯জন ভুক্তভোগীদের মাঝে ০৭ জন ব্যক্তি মিরপুর থানায় অভিযোগ পরবর্তী এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তারা বলেন-কুষ্টিয়ার মিরপুর উপজেলার ছাতিয়ান ইউনিয়নের কালিতলা এলাকার মৃত ইবাদত টাটানির ছেলে মুঞ্জুরুল ইসলাম মন্টু কাটারি (৫০) আমাদেরকে বিদেশে পাঠাবে মর্মে পাসপোর্ট ও জনপ্রতি আড়াই থেকে ৫ লক্ষ টাকা পর্যন্ত নিয়েছেন।বিদেশে আমাদের ৬৫ হাজার টাকা বেতন ও ওভার টাইম করলে আরো বেশি আয় হবে বলে প্রতিশ্রুতি দেন।আমরা মুঞ্জুরুল ইসলাম মন্টু নামীয় একাউন্ট নাম্বারে টাকা প্রদান করি,তাছাড়া হাতে হাতেও কিছু টাকা প্রদান করি।পাসপোর্ট ও টাকা নেয়ার পরে দীর্ঘদিন পার হলেও আমাদেরকে বিদেশ না পাঠিয়ে টাকা আত্মসাৎ করায় একপর্যায়ে বুঝতে পারি যে,আমরা প্রতারণার শিকার হয়েছি,তখন আমরা তার কাছে টাকা ফেরৎ চাই।মন্টু কাটারি আমাদেরকে টাকা ফেরৎ না দিয়ে জীবননাশসহ বিভিন্ন প্রকার হুমকি ধমকি দিয়ে আসছে।উপায়ন্তর না দেখে আজ সকালে আমরা পৃথকভাবে মিরপুর থানায় অভিযোগ দায়ের করেছি।আমাদের এই বিপদের সময় টাকা উদ্ধার ও মন্টু কাটারির গ্রেফতারের  জন্য প্রশাসনের আন্তরিক সহযোগিতা কামনা করছি।ভুক্তভোগীদের মাঝে যারা সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন তাদের কাছ থেকে টাকা গ্রহণের তথ্য নিম্নরুপ-যশোর জেলার চৌগাছা থানার রামকৃষ্ণপুর এলাকার আশরাফুল লেকটারের ছেলে রিদয় বিশ্বাস(২০) এর কাছ থেকে এক লক্ষ দুই হাজার টাকা,লক্ষীপুর জেলার শেরপুর এলাকার আব্দুল হামিদের পুত্র রবিন(২৩) এর কাছে তিনলক্ষ টাকা,নারায়ণগঞ্জ জেলার রুপগঞ্জ থানার খৈশাইর এলাকার আশরাফ আলীর ছেলে আলী হোসেনের কাছ থেকে ১ লক্ষ ৬৫ হাজার টাকা,নাটোর জেলার গুরুদাসপুর থানার সিধুলি গ্রামের কালাম মোল্লার ছেলে শাকিল আহমেদ(২০) এর কাছ থেকে সাড়ে চার লক্ষ টাকা,লক্ষীপুর জেলার সোনাপুর এলাকার আব্দুস সোবহানের ছেলে আব্দুর রহিম রিপন(২৩) এর কাছ থেকে ৩ লক্ষ টাকা,নাটোর জেলার গুরুদাসপুর থানার সিধুলি গ্রামের মৃত আজাদ শেখের ছেলে মাজেদুল(৪০) এর কাছে ৫ লক্ষ টাকা নেয়ার অভিযোগ করেছেন তারা। সংবাদ সম্মেলনে ছাতিয়ান এলাকার সোনাউল্লার ছেলে পলাশ জানান,মুঞ্জুরুল ইসলাম মন্টু কাটারী বিভিন্ন দরিদ্র লোকজনের কাছ থেকে প্রায় দেড় কোটি টাকা হাতিয়ে নিয়েছে।প্রতিনিয়ত ভুয়া কাগজপত্র দেখিয়ে তাদের বিদেশে পাঠানোর নিশ্চয়তা প্রদান করা হতো। কিন্তু পরবর্তী সময়ে তারা বিদেশে যাওয়ার প্রক্রিয়া বিলম্ব হতে দেখলে বারবার তাদের টাকা ফেরতের জন্য তাগাদা দিলেও এ পর্যন্ত কাউকে টাকা ফেরত দেননি মুঞ্জুরুল ইসলাম মন্টু।গত দুই বছরে পাসপোর্ট এবং অর্থ জমাদানকারী কাউকে বিদেশে পাঠানো হয়নি।আসামীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও সংবাদ সম্মেলনে জানানো হয়।

এমএসএম / এমএসএম

পানছড়িতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের সমন্বয়ে সাংগঠনিক সভা

রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমান'র মৃত্যু: সর্বস্তরে শোক ও শ্রদ্ধা"

নেত্রকোণার পূর্বধলায় বাসে তল্লাশি,৪০ বোতল ফেনসিডিলসহ যুবক আটক

রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ায় বিলাইছড়ি উপজেলা ফুটবল দলকে সেনা জোনের সংবর্ধনা ও অর্থ প্রদান

তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে ‎কুমিল্লা মহানগরী জামায়াতের বিক্ষোভ সমাবেশ ও মিছিল

কুমিল্লা সীমান্তে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ

বালাগঞ্জে ব্রীজ নির্মাণে মুখোমুখি গ্রামবাসী

হাকিমপুরে সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্তসহ ৫ আসামি গ্রেপ্তার

ভুয়া খারিজ-ডিসিআর দিয়ে খতিয়ান খোলার চেষ্টা, আটক ব্যক্তি মুচলেকায় মুক্ত—মূল অপরাধী অধরা

দেবিদ্বারে মা ও আট মাসের ভাতিজিকে হত্যার অভিযোগ, অভিযুক্ত যুবক আটক

বারহাট্টায় আগুনে পুড়ে যাওয়া বাড়ি পরিদর্শন করলেন এমপি আনোয়ারুল হক

গাজীপুরে সন্ত্রাসবিরোধী আইনে আওয়ামী লীগের ১১ নেতাকর্মী গ্রেপ্তার

মাদক, জুয়া ও ইভটিজিংয়ে জড়িতরা সমাজের শত্রু, তাদের ছাড় নয়: এমপি আব্দুল মহিত তালুকদার