ঢাকা বৃহষ্পতিবার, ২০ আগস্ট, ২০২৬

মেয়েকে ধর্ষণের দায়ে পিতা আটক


খুলনা প্রতিনিধি photo খুলনা প্রতিনিধি
প্রকাশিত: ২-৮-২০২১ দুপুর ৩:১৬

বাগেরহাটের মোংলায় মেয়েকে ধর্ষণ করেছে বাবা। এ ঘটনায় মামলা দায়েরের পর ধর্ষক বাবাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠিয়েছে পুলিশ।

মামলার বিবরণে জানা যায়, পৌর শহরের মোর্শেদ সড়ক এলাকার নুরনাহার রোমানার বাড়িতে ভাড়া থাকেন খুলনায় দিনমজুরের কাজ করা আসাদ শেখের স্ত্রী ফাতেমা খাতুন ও তাদের ৫ ছেলে-মেয়ে। ওই ভাড়া বাড়িতে ফাতেমার সাথে তার পিতা আব্দুল হক হাওলাদার (৭০) বসবাস করতেন। মেয়ে তার নাতি-নাতনি নিয়ে ভাড়া ঘরের মধ্যে আর পিতা থাকতেন ঘরের বারান্দায়। গত শুক্রবার রাত সাড়ে ১২টার দিকে বাবা আব্দুল হক হাওলাদার বারান্দা থেকে গিয়ে ঘরে ঢুকে নিজ মেয়েকে জোরপূর্বক ধর্ষণ করে। এ ঘটনায় রোববার রাতে থানায় পিতার বিরুদ্ধে ধর্ষণ মামলা দায়ের করেন মেয়ে। রাতেই ধর্ষক পিতাকে সিগন্যাল টাওয়ার এলাকার তার আত্মীয়র বাড়ি থেকে আটক করে পুলিশ।

মোংলা থানার অফিসার ইনচার্জ (ওসি) ইকবাল বাহার চৌধুরী বলেন, মেয়েকে ধর্ষণের মামলায় ধর্ষক বাবাকে রোববার রাতে গ্রেফতার করে সোমবার সকালে বাগেরহাট জেলহাজতে পাঠানো হয়েছে।

এমএসএম / জামান

বারহাট্টায় সড়কের বেহাল দশা, চরম দুর্ভোগে হাজারো মানুষ

ধরলার ভাঙন রোধে টেকসই বেড়িবাঁধের দাবিতে পাউবো'র সামনে মানববন্ধন

হাতিয়ায় নানা অনিয়ম ও অসদাচরণের অভিযোগে সহকারী শিক্ষক চাকরিচ্যুত

রাঙ্গামাটির বরকলে শিক্ষা প্রতিষ্ঠানসহ সুবিধাবঞ্চিতদের মাঝে বিজিবির অনুদান প্রদান

সুবর্ণচরে মাদক-সন্ত্রাস ও কিশোর গ্যাংবিরোধী র‍্যালি ও সমাবেশ

স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শরিফুল ইসলাম শরিফকে গুলি করে ও কুপিয়ে জখম

মনপুরার কলাতলীতে অসহায় মানুষের জমির ঘাস বিক্রি, লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

সুন্দরবনে অবৈধভাবে কাঁকড়া শিকার: ৮ জেলে আটক

দৌলতপুরে ইলেকট্রিক দোকানে হামলা-ভাঙচুর

আত্মহত্যার প্ররোচনার মামলায় ইউপি সদস্য গ্রেপ্তার

বাঙ্গালহালিয়াতে চন্দ্রঘোনা থানার উদ্যোগে এক মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ সভা

পেকুয়ায় ইয়াবা-গাঁজাসহ যুবক আটক, ১ মাসের কারাদণ্ড

শরণখোলায় গাঁজাসহ মাদক কারবারি মোস্তফা ভান্ডারী গ্রেপ্তার;