ঢাকা মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬

গলাচিপা ভূমিহীনদের খাস জমি বন্দোবস্তর দাবীতে বিক্ষোভ মিছিল ও স্মারক লিপি প্রদান


মোস্তফা কামাল খান (গলাচিপা) photo মোস্তফা কামাল খান (গলাচিপা)
প্রকাশিত: ২১-৬-২০২৩ বিকাল ৫:১৫
পটুয়াখালী গলাচিপায় ভূমিহীনদের খাস জমি বন্দোবস্ত দাবীতে বিক্ষোভ মিছিল ও স্মারক লিপি প্রদান করা হয়েছে। বুধবার (২১ জুন) সকাল সাড়ে দশটায় চর বাংলা বিত্তনীন কৃষক সমবায় সমিতির আয়োজনে গলাচিপা খেয়াঘাট থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা নির্বাহী অফিস কার্যালয়ের সামনে এসে শেষ হয়। এসময় ভূমিহীনদের পক্ষে বক্তব্য রাখেন মো.শাহাবুদ্দিন তালুকদার, মো. মামুন আকন, মো. সেরাজ খা, মো. শফিক হাওলাদার, মো. মজিবুর হাওলাদার, মো. ফারুক মীর, মো. আকব্বর হাওলাদার, মো. হারুন হাওলাদার, আ. আজিজ খান, মো. দুলাল মৃধা, মোসা. ছকিনা বেগম, মোসা. রাহিমা বেগম, মোসা. মাহামুদা বেগম প্রমুখ।
বক্তরা তাদের বক্তব্যে ৭দফা দাবী তুলে ধরেন দাবীগুলো ১৯৯৭ সালে গেজেটের নিয়ম অনুযায়ী অবৈধ বন্দোবস্ত বাতিল কারা, গেজেটের নিয়ম অনুযায়ী সকল ভূমিহীন কৃষকের তালিকা তৈরি করে সকলের মাঝে প্রকাশ করা এবং অসহায় ভূমিহীদের মাঝে খাস জমি বন্দোবস্ত দেওয়া, ইউপি তহশিলদার এবং সর্ভেয়ার দ্বারা মৌজা ওয়ারী কৃষি খাস জমি চিহিৃত করা ও নিয়মিত বন্দোবস্ত কমিটির মাসিক মিটিং করা, প্রকৃত ভূমিহীন কৃষকদের নামে কৃষি খাস জমি চাষ করার জন্য এসসনা ডি,সি,আর দেয়ায়া, সকল ইউনিয়নে জলাবদ্ধতা দূর করতে সরকারি খাস খালে অবৈধ সকল বন্দোবস্ত কেস বর্ষার পূর্বে অবিলম্বে বাতিল করা এবং ইউনিয়নে মৌজা ভিত্তিক খাস ও অবৈধ বাঁধের তালিকা করা, ইউনিয়নের কৃষকদের সুবিধার জন্য ইউনিয়ন সহকারী কৃষি কর্মকর্তাদের ইউনিয়ন পরিষদ কার্যালয় নিয়মিত অফিস করার নিদের্শ দেয়া এবং ইউনিয়ন ভিত্তিক সারের ডিলার আছে কিনা দেখতে হবে, উপজেলা ও ইউনিয়ন কৃষক লীগের সহযোগীতা নিয়ে সার, বীজ, কীট নাশকসহ কৃষি যন্ত্রপাতি প্রকৃত কৃষকদের নামে যাচাই বাছাই করে বিরতন করতে হবে। এসময় চর বাংলার শতাধিক পুরুষ ও মহিলা ভূমিহীন এবং গণমাধ্যমের সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।
পরে সকলের উপস্থিতিতে উপজেলা নির্বাহী অফিসা, উপজেলা সহকারী কমিশনার (ভূমি), উপজেলা পরিষদ চেয়ারম্যান বরাবর স্মারক লিপি প্রদান করেন। 

এমএসএম / এমএসএম

পানছড়িতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের সমন্বয়ে সাংগঠনিক সভা

রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমান'র মৃত্যু: সর্বস্তরে শোক ও শ্রদ্ধা"

নেত্রকোণার পূর্বধলায় বাসে তল্লাশি,৪০ বোতল ফেনসিডিলসহ যুবক আটক

রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ায় বিলাইছড়ি উপজেলা ফুটবল দলকে সেনা জোনের সংবর্ধনা ও অর্থ প্রদান

তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে ‎কুমিল্লা মহানগরী জামায়াতের বিক্ষোভ সমাবেশ ও মিছিল

কুমিল্লা সীমান্তে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ

বালাগঞ্জে ব্রীজ নির্মাণে মুখোমুখি গ্রামবাসী

হাকিমপুরে সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্তসহ ৫ আসামি গ্রেপ্তার

ভুয়া খারিজ-ডিসিআর দিয়ে খতিয়ান খোলার চেষ্টা, আটক ব্যক্তি মুচলেকায় মুক্ত—মূল অপরাধী অধরা

দেবিদ্বারে মা ও আট মাসের ভাতিজিকে হত্যার অভিযোগ, অভিযুক্ত যুবক আটক

বারহাট্টায় আগুনে পুড়ে যাওয়া বাড়ি পরিদর্শন করলেন এমপি আনোয়ারুল হক

গাজীপুরে সন্ত্রাসবিরোধী আইনে আওয়ামী লীগের ১১ নেতাকর্মী গ্রেপ্তার

মাদক, জুয়া ও ইভটিজিংয়ে জড়িতরা সমাজের শত্রু, তাদের ছাড় নয়: এমপি আব্দুল মহিত তালুকদার