ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

প্রতারক চক্র

থানার ওসির নাম ব্যবহার করে চাঁদা দাবী


হৃদয় মাহমুদ রানা, মানিকগঞ্জ photo হৃদয় মাহমুদ রানা, মানিকগঞ্জ
প্রকাশিত: ২১-৬-২০২৩ বিকাল ৫:৩৬
মানিকগঞ্জের সাটুরিয়া থানার অফিসার ইনচার্জ সুকুমার বিশ্বাস এর নাম ব্যবহার করে একটি প্রতারক চক্র সরকারি কর্মকর্তা কর্মচারীদের নম্বর ক্লোন করে বিকাশে ভূলে টাকা পাঠিয়েছে দাবী করে ওই টাকা ফেরত চাচ্ছে। ওই প্রতারক চক্র ঈদকে সামনে রেখে ব্যবসায়ী ও সরকারি কর্মকর্তার মোবাইলে মেসেজ পাঠিয়ে বলছেন ভূলে টাকা গেছে। ফেরত দিন আমি থানার ওসি বলছি। টাকা ফেরত না দিলে বিভিন্ন মামলা দিয়ে জেলে ঢুকিয়ে রাখব। কিন্তু একটু পরেই ওই নম্বরে ফোন দিলে সিমটি বন্ধ পাওয়া যায়।
 
বুধবার সাটুরিয়া উপজেলা কৃষি অফিসের অফিস সহায়ক আব্দুল বারেকের কাছে ০১৩০৪৫৫৭৪৭১ নম্বর থেকে একটি মেসেজ আসে। ওই মেসেজে দেখা যায় বারেকের মোবাইলে ওই নম্বর থেকে ১৫ হাজার টাকা ভূলে পাঠানো হয়েছে বলে দাবী করে। কিন্তু মেসেজ পেলেও বিকাশ একাউন্টে কোন টাকা আসেনি। ওই প্রতারক চক্র সাটুরিয়া থানার ওসি বলে পরিচয় দিয়ে গালিগালাজ করতে থাকে। পরে ওই মোবাইল নম্বরে ফোন দিলে সিমটি বন্ধ পাওয়া যায়। 
 
একই প্রতারক চক্র মঙ্গলবার সাটুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সেনেটারি ইন্সপেক্টর মোছা. ঝর্ণা আক্তারকে একই নম্বর থেকে টাকা ফেরত চাই। এই কর্মকর্তাকে বলা হয় আপু আপনার মোবাইলে ভুলে ১৫ হাজার টাকা চলে গেছে। আপনি যদি টাকাটা ফেরত দিতেন। তার পরিচয় জানতে চাইলে বলেন আমি সাটুরিয়া থানার ওসি। কিন্তু মেসেজে গিয়ে দেখা যায় মেসেজ এসেছে কিন্তু টাকা আসেনি। 
 
এ বিষয়ে সাটুরিয়া থানার অফিসার ইনচার্জ সুকুমার বিশ্বাস বলেন, একটি প্রতারক চক্র সাটুরিয়া থানার ওসির নাম ব্যবহার করে মেসেজ দিয়ে বিভিন্ন মানুষের কাছে টাকা ফেরত চাচ্ছে। যে নম্বর দিয়ে টাকা ফেরত চাচ্ছে সেটি ওসির নম্বর নয়। ঈদকে সামনে রেখে একটি প্রতারক চক্র এ কাজ করছে বলে তিনি জানান। তবে ওই প্রতারকটি অচিরেই আইনের আওতায় আনা হবে বলে জানান তিনি।

এমএসএম / এমএসএম

চাঁপাইনবাবগঞ্জে ভূমি সেবার মানোন্নয়নে অবহিতকরণ সভা ও গণশুনানি

শাহরাস্তিতে মাদক সেবনের দায়ে যুবকের দুই মাসের কারাদণ্ড

বিলাইছড়িতে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বার্ষিক মাহফিল অনুষ্ঠিত

রাজারহাটে গাছসহ গাঁজা চাষি গ্রেপ্তার

বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা

লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ

টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ

বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র‍্যালি

পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু

ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব