ঢাকা শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬

ভোলাহাটে প্রণোদনার বীজ ও সার পেল ৬৫০ জন কৃষক


বি.এম রুবেল আহমেদ, ভোলাহাট photo বি.এম রুবেল আহমেদ, ভোলাহাট
প্রকাশিত: ২১-৬-২০২৩ বিকাল ৫:৪৫
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে প্রণোদনার বীজ ও সার পেল ৬৫০ জন কৃষক। ২০২৩-২০২৪ অর্থ বছরে খরিপ মৌসুমে উফশী রোপণ আমন আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে বিনামূল্যে ৪০০ জন কৃষকের মাঝে ৫ কেজি বীজ, ১০ কেজি এমওপি, ১০ কেজি ডিএপি করে রাসায়নিক সার বিতরণ কর্মসূচি পালিত হয়েছে। একইদিনে ২৫০ কৃষকের মাঝে ১ কেজি পেঁয়াজের বীজ, ২০ কেজি এমওপি, ২০ কেজি ডিএপি সার সহ বিভিন্ন কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে। ২১ জুন বুধবার বেলা এগারোটার সময় উপজেলা কৃষি বিভাগের সামনে এই কর্মসূচি পালিত হয়েছে। 
 
এসময় উপস্থিত ছিলেন ভোলাহাট উপজেলা নির্বাহী অফিসার উম্মে তাবাসসুম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং গোহালবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ইয়াসিন আলী শাহ, বীর মুক্তিযোদ্ধা মোঃ তৈমুর আলী, ভোলাহাট প্রেস ক্লাবের সভাপতি মোঃ গোলাম কবির সহ উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-সহকারী কৃষি কর্মকর্তাগণ এবং বিভিন্ন এলাকার কৃষকরা। 

এমএসএম / এমএসএম

কোম্পানীগঞ্জের বসুরহাট বাজারে অবৈধ দখল উচ্ছেদে উপজেলা প্রশাসনের অভিযান

আদমদীঘিতে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা

পানছড়ি সীমান্তে বিজিবির অভিযানে এসএমজি ও ১শ রাউন্ড গুলি উদ্ধার

নড়াইলে অরুণিমা রিসোর্টে জুনিয়র গলফ টুর্নামেন্টের পুরস্কার ও গাছের চারা বিতরণ

গাজীপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের কারখানায় আগুন

বাগেরহাটে ইউপি মেম্বরের সংবাদ সম্মেলন

ধামইরহাটে বরাবর সময় মত অফিস করেন না মহিলা বিষয়ক কর্মকর্তা

সিংড়ায় ছোট চৌগ্রামে চলাচলের রাস্তা বন্ধ করলো প্রতিপক্ষরা

নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, উদ্ধার ২১৭টি টেটা

আদালতের নির্দেশে ভূরুঙ্গামারীতে আপডেট ডায়াগনস্টিক সেন্টারের সিলগালা খোলার আদেশ

তেঁতুলিয়ায় বাংলাদেশ-৮৮’র বর্ণিল মিলনমেলা, বন্ধুত্বের উৎসবে মুখরিত ডাকবাংলো

রাবিতে মৎস্য উদ্যোক্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত

শ্যামনগরে শিক্ষার মানোন্নয়নে প্রশাসনের সাথে প্রধান শিক্ষকদের মতবিনিময়