কুষ্টিয়ার দৌলতপুরে আবারও একজনকে কুপিয়ে হত্যা
কুষ্টিয়ার দৌলতপুরে পূর্ব শত্রুতার জের ধরে বেল্টু ইসলাম ওরফে বাটুল (৩৫) নামে একজনকে কুপিয়ে হত্যা করছে প্রতিপক্ষের লোকজন। বুধবার রাত ৮ টার দিকে উপজেলার মথুরাপুর ইউনিয়নের বাগোয়ান শেখপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত বাটুল বাগেয়ান গ্রামের বীর মুক্তিযোদ্ধা কামাল হোসেনের ছেলে স্থানীয় আওয়ামী লীগের একজন কর্মী ছিলেন।
পুলিশ ও এলাকাবাসী জানান, স্থানীয় নেতৃত্ব নিয়ে নিহত বাটুলের সাথে একই গ্রামের হাসিব মেম্বার ও তাদের পরিবারের সাথে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। আজ বুধবার সন্ধ্যায় বাটুল বাড়ি থেকে বাজারে যাচ্ছিলেন। এ সময় বাটুলের উপস্থিতি টের পেয়ে হাসিব মেম্বারের ভাই মোস্তাক ধারালো হাসুয়া দিয়ে তাকে কুপিয়ে গুরুতর আহত করে। স্থানীয়রা মুমূর্ষু অবস্থায় বাটুলকে উদ্ধার করে দৌলতপুর হাসপাতালে নেযার পর কর্তব্যরত ডাক্তার তাকে মৃত বলে ঘোষণা করেন।
দৌলতপুর হাসপাতালের জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক বলেন, নিহতের শরীরের কয়েক জায়গায় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করা হয়েছে। যে কারণে অতিরিক্ত রক্ষক্ষরণের ফলেই তার মৃত্যু হয়েছে।
বাগেয়ান গ্রামের বাসিন্দা মাসুদ জানান, স্থানীয় নেতৃত্ব নিয়েই মূলত তাদের মধ্যে দীর্ঘদিনের বিরোধ চলছিল। গত ইউপি নির্বাচনে সদস্য (মেম্বর) পদে বেল্টু ও ঘাতক মোস্তাকের ভাই হাসিব মেম্বার পদে প্রতিদ্বন্দ্বীতা করে বেল্টু পরাজিত হয়েছিল। নির্বাচনের পর থেকেই মূলত তাদের মধ্যে বিরোধ প্রকট আকার ধারণ করে। এ নিয়ে দুই পক্ষের লোকজনের মধ্যে একাধিকবার সংঘর্ষ ও মামলা হয়েছে।
দৌলতপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সাক্কির আহমেদ বলেন, নিহত বেল্টুর বাবা একজন বীর মুক্তিযোদ্ধা। সে একজন আওয়ামীলীগের সক্রিয় কর্মী ছিলেন।
দৌলতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মজিবুর রহমান বলেন, বেল্টুর সাথে দীর্ঘদিন ধরে তাদের মধ্যে বিরোধ চলছিল। খবর পেয়েই তিনিসহ পুলিশের কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করেছেন। এ ঘটনায় দোষিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।
উল্লেখ্য, গত এক সপ্তাহে এ উপজেলায় ৩ জনকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটলো। এ ধরনের হত্যাকান্ডের ঘটনায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সাধারণ মানুষের মাঝে উদ্বেগ বাড়ছে।
শাফিন / শাফিন
ভিজিএফ’র তালিকা তৈরিতে অনিয়মের অভিযোগ তুলে ইউপি চেয়ারম্যানের উপর হামলা
রায়গঞ্জে ইফতার বিতরণে বাধা দেওয়ায় শ্রমিক দল নেতার পদ স্থগিত
বাগেরহাটে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহতদের দাফন সম্পন্ন
নাগরপুরে টেংরীপাড়া সমাজকল্যাণ সংস্থার উদ্যোগে ঈদ উপহার ও নগদ অর্থ বিতরণ
শ্রীমঙ্গলে মশক নিধন কর্মসূচির উদ্বোধন, পরিচ্ছন্নতা অভিযানে এগিয়ে আসার আহ্বান
তানোর থানার (ওসি)এস.এম মাসুদ পারভেজের বিশেষ অভিযানে ওয়ারেন্টভক্ত ৭ জন আসামী গ্রেফতার
ধর্মদহে মাদক কারবারির দৌরাত্ম্য অতিষ্ঠ এলাকাবাসী, দ্রুত শাস্তির দাবি
নন্দীগ্রামে থালতা-মাঝগ্রাম ইউনিয়নে ঈদ উপহার পেলেন ২১১৮টি পরিবার
বউ বরণ নয়, ৯ মরদেহ দাফনের অপেক্ষায় স্বজনেরা
দর্শনা জয়নগর চেকপোস্টে কাস্টমস কর্তৃপক্ষের বিরুদ্ধে যাত্রী হয়রানির অভিযোগ
বিয়াম মডেল স্কুল ও কলেজের উদ্যোগে বগুড়ায় গরীব দুঃস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ
বাগেরহাটে বাস-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ১২
বাউফলে সাংবাদিক হারুন অর রশিদের বাড়িতে গভীর রাতে হামলা
Link Copied