নবজাতককে হাসপাতালে রেখে মা-বাবার পলায়ন
চট্টগ্রামের বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক গর্ভবতী মায়ের ডেলিভারির পরই নবজাতক শিশুকে হাসপাতালে রেখে পালিয়ে গেছে মা-বাবা। রোববার (১ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ঘটনাটি ঘটে।
আজ সোমবার (২ আগস্ট) উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শফিউর রহমান মজুমদার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, রোববার রাত সাড়ে ৯টায় এক গর্ভবতীর ডেলিভারির পরই মা-বাবা হাসপাতাল থেকে পালিয়ে যায়। নবজাতক ছেলে সন্তানটি বর্তমানে হাসপাতালের হেফাজতে রয়েছে।
এ ঘটনায় বাঁশখালীজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়। ঘটনাটি ছড়িয়ে পড়ায় কিছু নিঃসন্তান দম্পতি ওই নবজাতককে দত্তক নেয়ার আগ্রহ প্রকাশ করেছেন। সকাল থেকেই বাচ্চাটি নেয়ার জন্য অনেকেই হাসপাতাল এলাকায় ভিড় জমান।
হাসপাতাল ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, হাসপাতালের রেজিস্টারে নবজাতকের মাতা অর্চনা বড়ুয়া ও স্বামী সুবোধ বড়ুয়া নাম লিপিবদ্ধ করা হয়। তাদের ঠিকানা জলদী লেখা থাকলেও পূর্ণাঙ্গ ঠিকানা জানা যায়নি। স্থানীয়রা পৌরসভার উত্তর জলদী বড়ুয়াপাড়া এলাকায় এদের বাড়ী বলে ধারণা করেন।
পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তপন বড়ুয়া দৈনিক সকালের সময়কে বলেন, এ বিষয়ে নবজাতকের পিতা-মাতার সঠিক সন্ধানে পুলিশ ও পৌর প্রশাসনের লোকজন অনেক অনুসন্ধান চালিয়েছে কিন্তু এখন পর্যন্ত ওই নামে আমার ২ নম্বর ওয়ার্ডের উত্তর জলদী বড়ুয়াপাড়া এলাকায় কাউকে পাওয়া যায়নি।
বাঁশখালী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শফিউর রহমান মজুমদার প্রতিবেদককে বলেন, নবজাতক ছেলেটিকে পেতে ইতোমধ্যে অধীর আগ্রহে অনেক নিঃসন্তান দম্পতি হাসপাতাল এলাকায় এসেছেন। ফুটফুটে শিশুটি কার কপালে জুটছে তা সত্যিই ভাগ্যের ব্যাপার। আমার জানামতে আইনি প্রক্রিয়া ছাড়া দত্তক দেয়া যায় না। তবে আমরা শিশুটিকে তার মা-বাবার কাছে ফেরত দেয়ার চেষ্টা করছি।
এমএসএম / জামান
গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে শালিখায় কর্মশালা অনুষ্ঠিত
নড়াগাতীতে শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে মামলা দায়ের
চাঁদপুরে খাল দূষণ ও ভরাট করায় দুই রাইস মিল মালিকের জরিমানা
ভূরুঙ্গামারীতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের নতুন উদ্যমে ঘর নির্মাণের কাজ শুরু
মাদারীপুরে আধিপত্য বিস্তার নিয়ে দুই বংশের সংঘর্ষ, আহত ১৪
তারাগঞ্জে দায়সারা ভাবে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত,কৃষকদের ক্ষোভ
চট্টগ্রাম কাস্টমস হাউসে ঘুষ বাণিজ্য, রাজস্ব ফাঁকির ধুম
মোহনগঞ্জে চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণ, যুবকের বিরুদ্ধে মামলা
কুড়িগ্রামে জেলা টাউন ক্লাবে আধুনিক ডিজিটাল প্রজেক্টর উদ্বোধন
গোদাগাড়ীতে ডাসকো ফাউন্ডেশনের উদ্যোগে স্টুডেন্ট ফোরামের দ্বি-মাসিক স্টাডি সার্কেল অনুষ্ঠিত
এসিল্যান্ডের ড্রাইভার থেকে কোটি টাকার সাম্রাজ্য
কুমিল্লায় গোল্ডেন লাইফ ইনসুরেন্সের আল-ফালাহ্ ইসলামী জীবন বীমা প্রকল্পের উন্নয়ন সভা অনুষ্ঠিত