ঢাকা শনিবার, ১৫ আগস্ট, ২০২৬

রাউজানে নজর কাড়ছে চেয়ারম্যানের প্রস্তুত করা কোরবানি গরু


আমির হামজা, রাউজান  photo আমির হামজা, রাউজান
প্রকাশিত: ২২-৬-২০২৩ দুপুর ৩:৩০

একটি কিনলে আরেকটি ফ্রি! মানে, গরুর সাথে গরু ফ্রি! বর্তমান সময়ে এমন অফারটি বেশ অকল্পনীয় বটে। তবে, আসন্ন ঈদুল আযহা উপলক্ষে এই অকল্পনীয় বিষয়টিকে বাস্তবে রূপ দিয়েছেন রাউজানের আই.এস. এগ্রো।

চট্টগ্রামের রাউজান উপজেলার কাপ্তাই সড়কের পাহাড়তলী ইউনিয়নের চৌমুহনী বাজারের পশ্চিমপ্রান্তে অবস্থিত আই.এস. এগ্রো নামক গরুর খামারটি প্রকৃত কোরবানিদাতাদের জন্য এই চমকপ্রদ অফার রেখেছেন। এসব পশু লালনপালনে কোনো প্রকার স্টেরোয়েড ব্যবহার করা হয়নি। শুধুমাত্র দেশীয় খড়, ভুসি, লালি ও সবুজ ঘাস ইত্যাদি খাওয়ানো মধ্যে দিয়ে গরু গুলো তৈরি করা হয়েছে। রাউজান উপজেলা আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক, পাহাড়তলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শৌখিন খামারী মোহাম্মদ রোকন উদ্দিনের মালিকানাধীন এই খামারে প্রতি বছরের ন্যায় এবারও রয়েছে কোরবানি উপযোগী বিভিন্ন জাতের বড়-ছোট-মাঝারি সাইজের হৃষ্টপুষ্ট, সুস্থ-সবল ৬০টি ষাড় ও বলদ গরু। গরুর জাতগুলো মধ্যে ফিজিয়ান, শাহিওয়াল, সিদ্ধি, হারিয়ানা, হলস্টিন, ব্রাহম্যান ও চট্টগ্রামের প্রসিদ্ধ লাল গরু উল্লেখযোগ্য। এদের মধ্যে ফিজিয়ান জাতের একটি সুবিশাল গরুর ওজন প্রায় ৯৬০ কেজি। খামারের মালিক চেয়ারম্যান মোহাম্মদ রোকন উদ্দিন গরুটির দাম হাকিয়েছেন ১২ লাখ টাকা।  এই গরুটি যিনি কিনবেন তিনি আরেকটা গরু ফ্রিতে পাবেন। এছাড়াও খামারে সর্বনিম্ন দেড় লাখ হতে ১০ লাখ টাকার গরু রয়েছে। এই খামার হতে গরু ক্রয় করলে কোরবানির পূর্বরাত পর্যন্ত নিশ্চিন্তে-নিরাপদে খামারের মধ্যে গরু রাখার বিশেষ সুবিধা রয়েছে। এমন সকল চমকপ্রদ সুযোগ সুবিধা গ্রহণ করতে এবং দেখেশুনে নিজের পছন্দের কোরবানি পশুটি ক্রয় করার পূর্বে প্রকৃত ক্রেতাদের খামারটি পরিদর্শন করার আহবান জানান খামারের মালিক পাহাড়তলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ রোকন উদ্দিন।

এমএসএম / এমএসএম

সংঘর্ষে তেলবাহী জাহাজের ইঞ্জিন রুমে পানি, অক্ষত ৩৩ হাজার টন ডিজেল

ঠাকুরগাঁও চেম্বার অব কমার্সের নতুন সভাপতি শরীফ

বালাগঞ্জে ওপেন হাউজ ডে'র পরের দিন, বিভিন্ন মামলায় গ্রেফতার ৬ আসামী

দেশকে পরনির্ভরশীল হতে দিবো নাঃ ফারজানা শারমিন পুতুল

চাঁদপুরে গ্যাসের তীব্র সংকট, গ্যাস না পেয়ে সড়ক অবরোধ

মোহনগঞ্জ-তেতুলিয়া বেহাল সড়কে দুর্ভোগ চরমে

‎নিরাপদ খাদ্য সুনিশ্চিতে খোলা ভোজ্যতেল বিক্রি বন্ধ করতে হবে: জয়পুরহাটে প্রতিমন্ত্রী আব্দুল বারী

ধুনটে ধান ব্যবসায়ীদের দখলে মথুরাপুর হাট, যানজট চরমে

মুরাদনগরে ডাক্তারকে ‘ম্যাডাম-স্যার’ না বললেই রোগীদের পোহাতে হয় ভোগান্তি

নাচোল সেন্ট্রাল প্রেসক্লাবের মাসিক সভা ও বনভোজন-সাংবাদিকদের মিলনমেলায় মুখর উজিরপুর দরগা

রায়গঞ্জে চালকলের লাইসেন্স-বরাদ্দে অনিয়মের অভিযোগ দিয়ে হুমকির মুখে পরিবেশ কর্মী

রাজস্থলীতে দীর্ঘ দিন ভোগান্তি যাত্রী সেবায় চালু হলো পিক-আপ সার্ভিস গাড়ি

নোয়াখালীতে হাঁটু পানিতে দাঁড়িয়ে সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন