রাসিক নির্বাচনের নারী কাউন্সিলর হয়ে চমক দিলেন তৃতীয় লিঙ্গের সাগরিকা
রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনে তিনটি ওয়ার্ড থেকে বিপুল ভোটে নির্বাচিত হয়ে সবাইকে চমকে দিয়েছেন- তৃতীয় লিঙ্গের সুলতানা আহমেদ সাগরিকা।
আনারস প্রতীক নিয়ে ৬ হাজার ২৬৩ ভোট পেয়ে রাজশাহী সিটি করপোরেশনের ৭নং জোন (১৯,২০,২১ নং ওয়ার্ড) সংরক্ষিত নারী কাউন্সিলর পদে নির্বাচিত হয়েছেন। সুলতানা আহমেদ ওরফে সাগরিকা ‘দিনের আলো হিজড়া সংঘ’এর সাধারণ সম্পাদক।
হিজড়া বলে নবম শ্রেণিতে ওঠার পর আর বিদ্যালয়ে টিকতে পারেননি সুলতানা আহমেদ ওরফে সাগরিকা। আগের ক্লাসগুলোও পার করেছেন নানা টিপ্পনীতে। শেষমেশ বাড়িও ছাড়তে হয়। এরপর নানা সংগ্রামে কেটেছে জীবন। সব বাধা পেরিয়ে এখন জনগণের সেবা করতে চান তিনি। সবার কাছে তিনি সাগরিকা নামেই পরিচিত। ২০০০ সালে ‘দিনের আলো হিজড়া সংঘ’ নামের সংগঠনের যাত্রা শুরু হয়। ২০০৫ সালে মহিলা অধিদপ্তর ও ২০০৭ সালে সমাজসেবা অধিদপ্তর থেকে নিবন্ধন পায় সংগঠনটি। তিনি হিজড়াদের ভোটাধিকার,বিভিন্ন কর্মকাণ্ডে অংশীদারত্ব নিয়ে কাজ করেছেন। ২০২২ সাল থেকে রাজনীতিতে সক্রিয় হন।
জয়ের পর এক প্রতিক্রিয়ায় তিনি বলেন,‘আমি মানুষের জন্য কাজ করতে চাই। আমার নির্বাচনী এলাকায় যেসব প্রতিশ্রুতি দিয়েছি তা পূরণ করবো।ওয়ার্ডে গরীব রোগীদের জন্য অ্যাম্বুলেন্স দেওয়া ও ২৪ ঘণ্টা সেবার জন্য হটলাইন নম্বর খোলা এর মধ্যে অন্যতম। আমি কাজ করবো, সবাইকে পাশে চাই।
এমএসএম / এমএসএম
আলফাডাঙ্গায় ইয়াবাসহ রবি ঘোষ গ্রেপ্তার: ভ্রাম্যমাণ আদালতে ৯ মাসের কারাদণ্ড
ঠাকুরগাঁও-১ আসনের উপ নির্বাচনে ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ
পটুয়াখালীর রাঙ্গাবালীতে সাড়ে চার হাজার গাছের চারা বিতরণ
ভোলার মা ও শিশু কল্যাণ কেন্দ্র নানা সংকটে জর্জরিত
রায়গঞ্জে আগুনে পুড়ে ছাই ঘর, গণমাধ্যমের সংবাদে নতুন ঘর পেলেন বিধবা রেখা
দাউদকান্দিতে আদালতের স্থগিতাদেশ উপেক্ষা করে বিরোধপূর্ণ জমির গাছ কাটার অভিযোগ
ভূরুঙ্গামারীতে চা আড্ডার দোকান পুড়িয়ে দিল প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী
মাদককারবারিদের কারণে আইনশৃঙ্খলা ও সামাজিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে: এমপি আনিসুর রহমান খোকন
ছাত্রীকে ধর্ষণের চেষ্টা,ম্যাঙ্গো লাভার কর্ণধার মুরাদ পারভেজ কারাগারে
বিকাশ ও নগদের সিম ক্লোন করে অর্থ হাতিয়ে নেওয়া চক্রের ৯ সদস্য গ্রেপ্তার: ১১টি মোবাইল ও নগদ টাকা উদ্ধার
নতুন নিকাহ্ রেজিস্টার নিয়োগ না দেওয়ার দাবীতে ঝিনাইদহে স্মারকলিপি পেশ
বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে অচেতন অবস্থায় নারিকেল গাছে আটকে থাকা কৃষককে দ্রুত উদ্ধার করে পিরোজপুর ফায়ার সার্ভিস
গুরুদাসপুরে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ
Link Copied