ঢাকা বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬

চট্টগ্রামে জীবনের নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীকে স্মারকলিপি


চট্টগ্রাম ব্যুরো photo চট্টগ্রাম ব্যুরো
প্রকাশিত: ২২-৬-২০২৩ বিকাল ৫:৩

বাংলাদেশ ছাত্রলীগের  কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি ও বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় ত্রাণ ও সমাজ কল্যাণ উপ কমিটির সাবেক সদস্য, জাতীয় শ্রমিক লীগ ডক বন্দর অঞ্চল চট্টগ্রামের কার্যকরী সভাপতি এবং চট্টগ্রাম কোস্টার হেজ ঠিকাদার শ্রমিক ইউনিয়নের প্রধান সমন্বয়কারী ও উপদেষ্টা  মো: এরশাদুর রহমান চৌধুরীকে প্রকাশ্যে হত্যার হুমকি দেয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে।  হুমকির পর থেকে পরিবার পরিজন নিয়ে জীবনের নিরাপত্তাহীনতায় ভুগছে বলে জানান  আওয়ামী লীগ নেতা এরশাদুর রহমান চৌধুরী। অভিযোগ উঠেছে চট্টগ্রাম বন্দরে সরকারের উন্নয়ন কর্মকান্ড এবং নাগরিক সেবার নিয়ে কথা বলার চেষ্ঠা করলে একটি সরকার বিরোধী এবং স্বাধীনতা বিরোধী চক্র আওয়ামী লীগ কর্মী কর্মী সমর্থক সেজে সরকারের বিরুদ্ধে অপপ্রচার এবং বিভ্রান্তি ছড়নোর চেষ্টা করছে। বিষয়টি নিয়ে কথা বলার চেষ্ঠা করলে  চট্টগ্রাম বন্দর  কেন্দ্রিক জামায়াত বিএনপির মদদপুষ্ট মাফিয়া সিন্ডিকেট কর্তৃক জবাই করে হত্যার হুমকি দেয় আওয়ামী লীগে কেন্দ্রীয় নেতা এরশাদুর রহমান চৌধুরীকে। মঙ্গলবার  জেলা প্রশাসক আবুল বাশার মোহাম্মদ ফখরুজ্জামান চট্টগ্রামের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক রাকিব হাসান, জাতীয় শ্রমিক লীগ ডক বন্দর অঞ্চল চট্টগ্রামের সাধারণ সম্পাদক জামাল উদ্দিন,যুগ্ম সাধারণ সম্পাদক জেড আর চৌধুরী, মহিলা বিষয়ক সম্পাদিকা নাসরিন রহমান,চট্টগ্রাম  কাস্টার  হেজ ঠিকাদার শ্রমিক ইউনিয়নের সভাপতি নুরুজ্জামান জনি, সাধারণ সম্পাদক মো. ইদ্রিছ কেরানী,  কোষাধ্যক্ষ আবুল কাসেম, যাগাযোগ সম্পাদক অহিদুল আনোয়ার আরমান প্রমুখ। এসময় উপস্থিত লোকজন জানান এরশাদ একজন আওয়ামী লীগ ও ছাত্রলীগের সিনিয়র নেতা সেখানে তারা এরশাদের মত নেতাকে হত্যার হুমকি দিচ্ছে। তাদের কত বড় সাহস  হুমকিদাতাকে দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনা না হলে লাগাতার কর্মসূচি দেয়ার হুশিয়ারী দেন।

এমএসএম / এমএসএম

গোদাগাড়ীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থী ও অসহায় পরিবারের মাঝে সহায়তা বিতরণ

নাজিরপুরে তামাকমুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান নিশ্চিতকরণে শিক্ষার্থীদের সচেতনতামূলক পাঠদান

টহল পুলিশের ৫০০ গজের মধ্যেই শিক্ষক ও ব্যবসায়ীকে মারধর করে ছিনতাই

বুদ্ধিপ্রতিবন্ধী নারী অন্তঃসত্ত্বা, তিন প্রতিবেশী চাচার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ

উদ্ধারকৃত গরু নিয়ে বিপাকে রাণীনগর থানা পুলিশ, দূষিত হচ্ছে পরিবেশ

পেকুয়ায় যানজট নিরসন, বর্জ্য ব্যবস্থাপনা ও খেলার মাঠ দখলমুক্তির দাবি

নবীনগরে যৌতুকের দাবিতে গৃহবধূকে মারধর করে বাসা থেকে বের করে দেওয়ার অভিযোগ

নেছারাবাদে সেপটিক ট্যাংকে মর্মান্তিক দুর্ঘটনায় নিহত ১, হাসপাতালে সহযোগী

বেনাপোল বন্দরে লাগামহীন শুল্ক ফাঁকি অব্যাহত

শান্তিগঞ্জে প্রাথমিক শিক্ষা পদক, শ্রেষ্ঠ শিক্ষক-শিক্ষিকাদের পুরস্কৃত

শিবপুরে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

পাবনায় নিখোঁজ শিশু কলির সন্ধানের দাবিতে গ্রামবাসীর মানববন্ধন

আদমদীঘিতে জুয়া খেলার অপরাধে চারজন গ্রেফতার