কোরবানিকে সামনে রেখে টাংটুং শব্দে মুখরিত কামার পল্লি
ঈদুল আজহাকে সামনে রেখে কোরবানি পশু জবাই করার দ্যা-ছুরি,বটি,চাপাতি তৈরিতে কামার পল্লিতে ব্যস্ত সময় কাটাচ্ছে কামাররা,এতে টাংটুং শব্দে মুখরিত চট্টগ্রামের বাঁশখালীর কামার পল্লি।
মুসলিম উম্মাহ'র ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা,এতে মহান রবের সন্তুষ্টি ও সান্নিধ্য লাভের উদ্দেশ্যে আল্লাহ'র নামে হালাল পশু কোরবানি দিয়ে থাকেন মুসলিম উম্মাহ।আর ওই কোরবানি পশু জবাই করার জন্যে লোহা দারা বিভিন্ন দ্যা, ছুরি,বটি,চাপাতিসহ নানা যন্ত্রপাতি তৈরিতে পরিবারের সদস্যদের নিয়ে কামার পল্লিতে কর্মব্যস্ততায় সময় পার করছে কামাররা।
লোহা ও কয়লার দাম বৃদ্ধি হওয়াতে অন্যান্য বছরের তুলনায় পশু জবাই কাজে ব্যবহারের দ্যা, ছুরি,বটি,চাপাতিসহ লোহার যন্ত্রপাতি তৈরি করতে খরচ বেশি হচ্ছে বলে জানান পল্লি কামাররা।বেচাকেনা তেমন না থাকলেও কোরবানির ঈদকে সামনে রেখে ওইসব যন্ত্রপাতি তৈরিতে বাঁশখালীর কামার পল্লিতে রাতদিন ব্যাস্ত সময় পার করছে কামাররা।
২২ জুন (বৃহস্পতিবার) উপজেলার কালীপুরের রামদাস মুন্সি হাট কামার পল্লিতে ঘুরে কোরবানি পশু জবাই করার কাজে ব্যবহারের জন্য দ্যা,ছুরি তৈরিতে কামারিরা ব্যস্ত সময় পার করার দৃশ্য দেখা যায়।
রামদাস মুন্সির হাট কামার পল্লির প্রদ্বীপ ও শ্যামল বলেন,দীর্ঘ ৩০/৩৫ বছর যাবত কামার পল্লিতে কাজ করে যাচ্ছি,প্রতিবছর কোরবানির ঈদকে সামনে রেখে কামার পল্লিতে কাজের ব্যস্ততা বেড়ে যায়।আগের চেয়ে লোহা এবং কয়লার দাম বেশি, যার ফলে দ্যা,ছুরি,বটি ও চাপাতিসহ লোহার যন্ত্রপাতি তৈরিতে খরচও বাড়ছে।বেচাকেনা এখনো পর্যন্ত তেমন হয়নি,ঈদের আর মাত্র কয়েক দিন বাকী।হয়তো ঈদের আগমুহূর্তে আমাদের আশানুরূপ বেচাকেনা হবে,এই আশায় আমাদের কাজ চালিয়ে যাচ্ছি।দ্রব্যমূল্য খুব বেশি বেড়ে যাওয়াতে সংসার চালাতে হিমশিম খেতে হয় কামার পরিবারের।বেচাকেনা কম হলেও থেমে নেই কামররা।
শাফিন / শাফিন
জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ
সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ
চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন
অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ
আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার
বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প
তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন
দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ
ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু
বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল
গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি