ঢাকা রবিবার, ২৩ আগস্ট, ২০২৬

রিয়ালে খেলুক এমবাপে, তার মায়ের চাওয়া


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৩-৬-২০২৩ দুপুর ১১:৪৩

কিলিয়ান এমবাপের ক্যারিয়ারে তার মায়ের ভূমিকা কারও অজানা নয়। ২০২১ সালে পিএসজি ছাড়ার কথা বলে এমবাপে যখন চাপে পড়েছিলেন, তখন পরিস্থিতি শান্ত করার জন্য তার মা ফাইজা লামারি একটি সাক্ষাৎকার দেন। তিনি তখন বলেন, পিএসজির সঙ্গে চুক্তি বাড়ানোর বাপারে কাজ করছেন তারা এবং দুই পক্ষের দর–কষাকষিও ভালোভাবে এগোচ্ছে। যদিওে এমবাপের রিয়ালে যাওয়ার স্বপ্ন অনেক আগের। এমনকি তার মায়ের ইচ্ছাও ছিল তেমনটাই। কিন্তু তখনকার পরিস্থিতির কারণে এমন অবস্থান নিতে হয় এমবাপের মাকে।

সে সময় ফরাসি তারকার রিয়ালে যাওয়ার ব্যাপারে এমবাপের চেয়ে তার মায়ের আগ্রহ বেশি কি না, জানতে চাইলে ফাইজা বলেছিলেন, ‘তার বাবা চায় সে থাকুক। আর আইনজীবী এবং আমি চাই সে চলে যাক। তবে আমাদের তিনজন সিদ্ধান্ত দেওয়ার কেউ নই। যখন কিলিয়ান (এমবাপ্পে) কিছু চায়, তবে আপনি যা–ই চান, তাতে কোনো লাভ নেই। সে নিজেরটাই করবে। এটাই।’

সেবার অবশ্য এমবাপের পিএসজি ছাড়া হয়নি। রিয়ালে যাওয়ার স্বপ্নটা তার অপূর্ণ থেকে গেছে। এবারও মৌসুম শেষে পিএসজিকে ২০২৪ সালের পর চুক্তি নবায়ন না করার চিঠি পাঠিয়ে বোমা ফাটিয়েছেন এমবাপে। তবে চুক্তি নবায়ন না করলে এমবাপেকে এ মৌসুমে ক্লাব ছাড়তে হবে বলে পাল্টা হুমকি দিয়েছে পিএসজি। এমবাপে-পিএসজি মুখোমুখি হওয়ার পরই ধারণা করা হচ্ছিল, এমবাপের ভবিষ্যত নিয়ে আবারও আলোচনার টেবিলে প্রতিনিধিত্ব করতে এগিয়ে আসবেন তার মা।

এর আগে এমবাপের মা তার বাণিজ্যিক দিকগুলোর দেখাশোনা করলেও এখন তিনি ক্লাবের সঙ্গে দর–কষাকষির কাজও করছেন। নতুন খবর হচ্ছে, এমবাপের ক্যারিয়ারে যে মায়ের এত গুরুত্বপূর্ণ ভূমিকা, তিনি নাকি চান তার ছেলে এবার পিএসজি ছেড়ে রিয়ালেই যাক। ছেলেকে রিয়ালে দেখার ইচ্ছা তার আগে থেকেই ছিল। তবে আগে ইচ্ছার চেয়ে পরিস্থিতিকে হয়তো বেশি গুরুত্ব দিয়েছেন ফাইজা। এবার সব সমীকরণ মিলিয়েই তিনি এমবাপেকে রিয়ালে পাঠাতে চাইছেন। এমবাপের মায়ের এ ইচ্ছার কথা জানিয়েছেন স্প্যানিশ সাংবাদিক র‍্যামন আলভারেজ ডি মন।

এমনিতে এমবাপে এ মৌসুমে কিংবা পরের মৌসুমে যেখানেই যান, পুরো ব্যাপারটি সামলাবেন ফাইজা। আর পিএসজি যেহেতু এ মৌসুম শেষে এমবাপেকে রাখতে চায় না, তাই ফাইজা বিশ্বকাপজয়ী তারকাকে পিএসজি ছেড়ে রিয়ালে যাওয়ার ব্যাপারে তাগাদা দিচ্ছেন।

এমবাপের মায়ের চাওয়ার বিষয়টি অবশ্য রিয়াল সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজেরও অজানা নয়। এর আগে এমবাপের পিএসজিতে থেকে যাওয়ার সিদ্ধান্ত নেওয়ার পর তিনি বলেছিলেন, ‘আমি মনে করি, তার মা–ও চায় সে রিয়াল মাদ্রিদে আসুক। কারণ, এটা শৈশব থেকেই তার চাওয়া। আমি তার মায়ের সঙ্গে কথা বলিনি। কিন্তু আমি জেনেছি তার মন খারাপ। তবে যখন পরিস্থিতি বদলে যায় এবং একজন মানুষ কোনো সিদ্ধান্ত নেয়, তবে সেটাকে আপনার সম্মান করতে হবে। তার বয়স ২৩, তাকে অনেক চাপেও রাখা হয়েছে।’

শাফিন / শাফিন

তহুরার হ্যাটট্রিকে গুয়ামের দলকে বধ রাজশাহীর

এবারও হচ্ছে কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল

‘নতুন রদ্রি’ খুঁজছে সিটি

মালয়েশিয়ায় তহুরার হ্যাটট্রিক

আবাহনীর নতুন ফুটবল কমিটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আশিষ রায় চৌধুরী

পূজারার সেরা টেস্ট একাদশে ভারতের পাঁচ জন, নেই বাংলাদেশের কেউ

রিয়ালে অভিষেকের পর দিওমান্ডের স্বপ্নপূরণ করলেন রোনালদো

ঢাকায় খেলার সম্ভাবনা ব্রাজিলের, প্রতিপক্ষ হতে পারে বাংলাদেশ!

সব ধরনের ক্রিকেটকে বিদায় জানালেন ভারতের স্পিনার

‘ব্রাজিল বাংলাদেশের বিপক্ষে খেলতে চায়’

অস্ট্রেলিয়ার কাছে বাংলাদেশের হারে লাভ ভারতের

দুই দিনে বাংলাদেশের পরাজয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপ টেবিলে কী পরিবর্তন হলো?

অস্ট্রেলিয়ায় নিয়মিত খেলার সুযোগ চান শান্ত