ঢাকা সোমবার, ২৯ জুন, ২০২৬

কমলগঞ্জে স্কুলে চুরির ঘটনায় ব্যবসায়ীসহ আটক ৪


সাদিকুর রহমান সামু, কমলগঞ্জ photo সাদিকুর রহমান সামু, কমলগঞ্জ
প্রকাশিত: ২-৮-২০২১ দুপুর ৪:১৩

মৌলভীবাজারের কমলগঞ্জে শামিম আহমেদ চৌধুরী বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে চুরির ঘটনায় ভানুগাছ বাজারের এক ব্যবসায়ীসহ ৪ জনকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে চুরি হওয়া মালামাল উদ্ধার করা হয়। রোববার (১ আগস্ট) রাতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলো- ভানুগাছ বাজারের ব্যবসায়ী মৃত রাধিকা রঞ্জন দত্তের ছেলে বাবলা দত্ত রাখাল (৪৫), বাঘমাড়া গ্রামের মৃত রসিদ মিয়ার ছেলে রিকসাচালক কয়ছর মিয়া (৩০), দক্ষিণ বালিগাঁও গ্রামের মৃত আফরোজ মিয়ার ছেলে সাজুল ইসলাম নাঈম (২০) ‍এবং একই এলাকার আজিজুর রহমানের ছেলে নরুল আমিন (২১)।
 
জানা গেছে, গত ২৮ জুলাই রাতে শামিম আহমেদ চৌধুরী বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের অফিস কক্ষের তালা ভেঙে চুরি সংঘটিত হয়। চুরি হওয়ার পর থেকে কমলগঞ্জ থানা পুলিশ ও স্থানীয় ইউপি সদস্য মো. সুরমান মিয়া চোর চক্রকে ধরতে বিভিন্ন জায়গায় খবর লাগান। ঘটনার কয়েক দিন পর বিশ্বস্ত সূত্রে ইউপি সদস্য জানতে পারেন ভানুগাছ বাজারে চুরি হওয়া এসব মালামাল বিক্রি করা হয়েছে। পরে এ বিষয়টি ভানুগাছ বাজার পৌর বণিক সমিতির নেতৃবৃন্দকে জানালে তাদের সহযোগিতায় সিসি টিভি ফুটেজে দেখা যায়, ২৯ জুলাই ভানুগাছ বাজারের ১০নং রোড এলাকার ব্যবসায়ী বাবলা দত্ত রাখাল চোর চক্রের সাথে মালামালসহ আলাপ করছেন।
 
এ সময় ভিডিও ফুটেজ দেখে মালামাল বহনকারী রিকসাচালক কয়ছর মিয়াকে ধরে ভানুগাছ পৌর বণিক সমিতির অফিসে রোববার রাত ১১টার দিকে এনে পুলিশে সোপর্দ করা হয়। রিকসাচালক কয়ছরের স্বীকারোক্তিতে কমলগঞ্জ থানার এসআই হারুনুর রসিদের নেতৃত্বে একদল পুলিশ উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বাকি ৩ জনকে আটক করে। এ ঘটনায় স্কুলের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) আলেয়া বেগম বাদী হয়ে একটি মামলা করেছেন। কমলগঞ্জ থানার এসআই হারুনুর রসিদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এমএসএম / জামান

দুধকুমার সহ কয়েকটি নদীর পানি বিপদ সীমার উপর দিয়ে প্রবাহিত, চরাঞ্চল প্লাবিত

শালিখায় উপজেলা প্রশাসনের উদ্যোগে উন্নয়ন সহায়তা উপকরণ বিতরণ

সেবা নিতে এসে মানুষ যেন হয়রানির শিকার না হন: নরসিংদীর জেলা প্রশাসক

ঠাকুরগাঁওয়ে ৩ হাজার পিস ইয়াবাসহ মামা-ভাগিনা গ্রেফতার

৩৭ বছরের গৌরবময় পুলিশি জীবনের ইতি, রাজকীয় বিদায়ে অবসরে গেলেন এসআই ছবির উদ্দিন শিকদার

বিবাহিত স্ত্রীকে ফুসলায় অন্যত্র বিবাহ অভিযোগে সাতক্ষীরা বিজ্ঞ আমলী আদালতে মামলা

পরিবেশ সুরক্ষায় শরণখোলায় শিক্ষার্থীদের সচেতনতামূলক র‍্যালি ও বৃক্ষরোপণ

চকরিয়ার গৌরব: ৪৭তম বিসিএসে শিক্ষা ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হলেন ইয়াসিন আরাফাত

তিস্তার পানি কমলেও কাটেনি অববাহিকার পানির টান, আগামী ৭২ ঘণ্টায় আবারও বাড়ার পূর্বাভাস

হাটহাজারী পার্বতী মডেল সরকারী উচ্চ বিদ্যালয়ের আয়োজনে বৃক্ষ রোপন কর্মসূচি অনুষ্ঠিত

‎চট্টগ্রাম বারইয়ারহাট পৌরসভার ক্লাস্টার উন্নয়ন কর্মশালা

মোহনগঞ্জে ‘পার্টনার কংগ্রেস-২০০৬’ অনুষ্ঠিত

মুকসুদপুরে কেন্দ্রুয়া গ্রাম যাকাত ফাউন্ডেশন বৃক্ষরোপণ ও কর্মসংস্থান সৃষ্টি কর্মসূচির উদ্ধোধন