তাড়াশে অবিবাহিত কিশোর কিশোরীদের নিয়ে সংলাপ অনুষ্ঠিত
সিরাজগঞ্জের তাড়াশে অবিবাহিত কিশোর কিশোরী ও তাদের মা, বাবা এবং গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে আন্ত:দলীয় সংলাপ অনুষ্ঠিত হয়েছে। ২৩ জুন রোজ শুক্রবার সকালে উপজেলাধীন জাহাঙ্গীর গাঁতী চকসরাপপুর উচ্চ বিদ্যালয়ের হলরুমে ওই স্কুলের কিশোর কিশোরী ও তাদের মা, বাবা, শিক্ষক, ইউপি সদস্যদের নিয়ে ১ দিনের আন্ত:দলীয় সংলাপ অনুষ্ঠিত হয়। উক্ত সংলাপে গণ উন্নয়ন কেন্দ্র এর পক্ষে স্বাগত বক্তব্য রাখেন অরবিন্দু বর্মন। উক্ত সংলাপে কিশোর- কিশোরীদের স্বপ্ন, কিশোরীদের জন্য নিরাপদ পরিবেশ তৈরি এবং যৌন হয়রানী প্রতিরোধ, পছন্দ ও অপছন্দ ইত্যাদি বিষয় গুলো নিয়ে বিশদ আলোচনা করা হয়। ইউএনএফপিএ এর অর্থায়নে, কেয়ার বাংলাদেশ এর সহযোগিতায় ও গণ উন্নয়ন কেন্দ্র কর্তৃক বাস্তবায়িত এ্যাকসিলারেটিং এ্যাকশন টু এন্ড চাইল্ড ম্যারেজ প্রকল্পটি সিরাজগঞ্জ জেলার ২টি উপজেলার বিভিন্ন এলাকায় কাজ করে আসছে। উক্ত সংলাপটি সঞ্চালনা করেন মো: মুসকুর রহমান ও মো: সুমন আহমেদ।
শাফিন / শাফিন
বোয়ালমারীতে ধানের জমি থেকে যুবকের লাশ উদ্ধার
কুড়িগ্রামে ৪০ বছরের মুয়াজ্জিনি শেষে ঘোড়ার গাড়িতে বাড়ি ফিরলেন শুক্কুর আলী
চাকিরপশার বিলের শতবর্ষের ইতিহাস নদী থেকে বিল হারাচ্ছে মৎস্য ও জীববৈচিত্র্য
রেলের কারখানায় নকল যন্ত্রাংশের ব্যবহার, অর্থ লোপাট, ঝুঁকিতে সেবা!
পারখী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডে মাদক নির্মূল কমিটি গঠন
বরিশালে ছাত্রশিবিরের এসএসসি A+ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা
ফটিকছড়িতে ‘মির্জারহাট মারকাযুদ দাওয়াহ্ মহিলা হিফয খানা’র শুভ উদ্বোধন ও সবক প্রদান অনুষ্ঠিত
খালিয়াজুরীতে ভবন সংকটে ব্যাহত পাঁচগাছিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাঠদান
বরিশালে কোস্ট গার্ডের অভিযানে ড্রেজার-বাল্কহেডসহ ৪ বালু উত্তোলনকারী আটক
পটিয়ায় মাদকের বিরুদ্ধে এলাকাবাসীর বিক্ষোভ মিছিল
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে প্রায় ৫০ কিলোমিটার যানজট
কোনাবাড়ীতে ডেঙ্গুর প্রকোপ মারাত্মক রুপ নিয়েছে: গত ৭ দিনে আক্রান্ত ৪৩২