ঢাকা রবিবার, ১২ জুলাই, ২০২৬

ইউএনও'র বিরুদ্ধে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে স্থাপনা নির্মাণের অভিযোগ


চরভদ্রাসন প্রতিনিধি  photo চরভদ্রাসন প্রতিনিধি
প্রকাশিত: ২৩-৬-২০২৩ দুপুর ৩:১৬
ফরিদপুরের সদরপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে স্থাপনা নির্মাণের অভিযোগ উঠেছে উপজেলা নির্বাহী কর্মকর্তা আহসান মাহমুদ রাসেল এর বিরুদ্ধে।
 
জানাগেছে, উপজেলার আকোটের চর ইউনিয়নের কৃষ্ণমঙ্গলের ডাঙ্গী (বটতলা) শতবর্ষী পুকুর ভরাট এবং গুচ্ছগ্রাম নির্মাণ কাজ বন্ধে আদালত নিষেধাজ্ঞা দিয়েছেন।
 
গত (২৯ মে ) হাইকোর্টের বিচারপতি জেবিএম হাসান এবং রাজিক আল জলিলের বেঞ্চ শুনানী শেষে এ আদেশ প্রদান করেন। 
 
একই সাথে হাইকোর্টের পরবর্তী কোন আদেশ না দেওয়া পর্যন্ত উক্ত পুকুর ভরাট ও গুচ্ছগ্রাম নির্মাণের সমস্ত কার্যক্রম বন্ধ থাকবে বলেও আদেশ জারি করেন।
 
কিন্তু আদালতের পরবর্তী কোন আদেশের তোয়াক্কা না করেই ইউএনও' আহসান মাহসুদ রাসেল পুনরায় আশ্রয়ন প্রকল্পের নির্মাণ কাজ চালিয়ে যাচ্ছেন বলে স্থানীয়রা জানান।
 
বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার মোহাম্মদ হুমায়ন কবির পল্লব বলেন, বুধবার (২১ জুন) আদালতে এব্যাপারে পরবর্তী শুনানির দিন ধার্য ছিল।
 
হাইকোর্টের বিচারপতি জেবিএম হাসান এবং রাজিক আল জলিলের বেঞ্চ ওই দিন এব্যাপারে আদালতের আংশিক শুনানি শেষে পরবর্তী শুনানির দিন ধার্য করেন।
 
তিনি বলেন, আদালত যেহেতু গত ২৯ মে তারিখে প্রদত্ত স্থিতাবস্থা আদেশের কোন পরিবর্তিত আদেশ দেননি। বরং বন্ধের পর আদালত খুলে দিলে পরবর্তী শুনানি হবে বলে আদেশ  দিয়েছেন। 
 
এমতাবস্থায় পুনরায় কাজ আরম্ভ করা অবশ্যই আদালতের অবমাননা এবং আমরা সংশ্লিষ্টদের বিরুদ্ধে  প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো। 
 
সদরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আহসান মাহমুদ রাসেল বলেন, গত ২৯ মে ওই স্থানে আশ্রয়ন প্রকল্প নির্মাণ কাজ বন্ধে আদালতের আমি কোন লিখিত আদেশ পাইনি। 
 
বলা হয়েছিলো আপাতত কাজ স্তগিত রাখতে। আমরা স্তগিত রেখেছিলাম। আবার গত বৃহস্পতিবার সরকার পক্ষ থেকে বলা হয়েছে যে, আদালতের লিখিত নিষেধাজ্ঞা নাই, সেহেতু কাজ করতে ওখানে অসুবিধা নাই মর্মে সরকারের পক্ষ থেকে হাইকোর্ট থেকে জানানো হয়েছে। 
 
হাইকোর্ট থেকে জেলা প্রশাসক স্যারের মাধ্যমে জানানো হয়েছে এবং জেলা প্রশাসক স্যারের অনুমোদন সাপেক্ষে হাইকোর্টের রেফারেন্সে আমাদের সরকারের পক্ষে যে যেখানে আছে অ্যাটর্নি জেনারেল স্যারের অফিস, হেড অফিস থেকে বলার পরে আমরা কাজ করছি।
 
ফরিদপুরের জেলা প্রশাসক মো. কামরুল আহসান তালুকদার বলেন, কাজের শ্রেনী পরিবর্তন হয়েছে। কাজের শ্রেনী পরিবর্তন হলে তো পুকুর থাকেনা, নাল শ্রেনীতে পরিবর্তন হয়েছে তারপর কাজ শুরু হয়েছে। 
 
উল্লেখ্য, গত (২১ মে) মানবাধিকার সংগঠন ল' এন্ড লাইফ ফাউন্ডেশন ট্রাস্ট এর পক্ষে  বাংলাদেশ সুপ্রিম কোর্টের দুই আইনজীবী ব্যারিস্টার মোহাম্মদ হুমায়ন কবির পল্লব এবং ব্যারিস্টার মোঃ কাউছার শতবর্ষী পুকুর ভরাট ও গুচ্ছগ্রাম বন্ধে আদালতে রিট আবেদন করেন।
 
পরবর্তীতে গত (২৯ মে ) হাইকোর্টের বিচারপতি জেবিএম হাসান এবং রাজিক আল জলিলের বেঞ্চ শুনানী শেষে পরবর্তী কোন আদেশ না দেওয়া পর্যন্ত উক্ত পুকুর ভরাট ও গুচ্ছগ্রাম নির্মাণের সমস্ত কার্যক্রম বন্ধ থাকবে বলে আদেশ জারি করেন।

এমএসএম / এমএসএম

বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার চট্টগ্রাম বিভাগীয় কমিটির অভিষেক অনুষ্ঠিত

বাঁশখালীতে টানা ছয়দিন ধরে বন্যাদুর্গতদের পাশে রেড ক্রিসেন্ট উপজেলা যুব টিম

বাগেরহাটে বিএনপি নেতার মরদেহ উদ্ধার, হত্যা না আত্নহত্যা সঠিক তদন্তের দাবি বিএনপি’র

আদমদীঘি মাধ্যমিক শিক্ষা অফিসে চুরি সংঘটিত

মান্দায় এলসিএস শ্রমিক বাছাইয়ে অনিয়মের অভিযোগ উপজেলা প্রকৌশলীর বিরুদ্ধে মানববন্ধন

হাটহাজারী উপজেলা প্রকৌশল কার্যালয়ের উপসহকারী প্রকৌশলীর বিরুদ্ধে নিয়মিত দেরিতে অফিসে আসার অভিযোগ

সিংড়ায় বিশ্ব জনসংখ্যা দিবস পালিত

জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তরের আহ্বান, কাউনিয়ায় বিশ্ব জনসংখ্যা দিবস পালিত

শালিখায় আড়পাড়া বাজারে জলবদ্ধতা, চরম দুর্ভোগে শতাধিক পরিবার

মাদারীপুরে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে সভা ও পুরস্কার বিতরণ

নেত্রকোণায় ‘বোধ’ পত্রিকার ৫১২তম সাহিত্য আড্ডা ও কবি তানভীর জাহান চৌধুরীর জন্মদিন উদযাপন

শান্তিগঞ্জে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা

কালিহাতীতে ৩৪০ গ্রাম হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার