নোয়াখালীতে ২ডাকাতসহ গ্রেফতার-৪
নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে ২ডাকাত ও চোরাই মোটর সাইকেল’সহ ২তরুণকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় পুলিশ দেশীয় তৈরী ৩টি দা, ১টি স্টীলের পাইপ, ৪টি লোহার রড ও ২টি চোরাই মোটরসাইকেল জব্দ করে।
গ্রেফতারকৃতরা হলো, উপজেলার চরঈশ্বর ইউনিয়নের ফরাজী গ্রামের আব্দুস শহিদের ছেলে ডাকাত আব্দুর রহিম ওরফে সিকদার (৩০) একই গ্রামের জাকির হোসেনের ছেলে মো. জুয়েল ওরফে ডন (১৯) ও মোটর সাইকেল চোর হাতিয়া পৌরসভার ১নং ওয়ার্ডের জাবের উদ্দিনের ছেলে মো. সুজন (২২) চরঈশ্বর ইউনিয়নের রফিক ওরফে নবীর ছেলে রহমত উল্ল্যাহ প্রকাশ বুলবুল (২৩)।
শনিবার (২৪ জুন) সকালে আসামিদের নোয়াখালী চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে। এর আগে, বৃহস্পতিবার দিবাগত রাত পৌনে ২টার দিকে ডাকাতির প্রস্তুততিকালে উপজেলার চরঈশ্বর ইউনিয়নের হাফেজিয়া মাদরাসা এলাকা থেকে তাদের হাতেনাতে গ্রেফতার করে পুলিশ।
পুলিশ জানায়, গত ১০জুন রাতে উপজেলার চরকিং ইউনিয়নের সাদ্দামের চা দোকানের তালা ভেঙ্গে দুটি মোটরসাইকেল নিয়ে যায় একদল চোর। গোপন সংবাদের ভিত্তিতে গত ২১ জুন একটি মোটরসাইকেল উদ্ধার করে পুলিশ। পুলিশ এ ঘটনায় জড়িত সন্দেহে ২ তরুণকে গ্রেফতার করে।
হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুটি ঘটনায় মামলা নেওয়া হয়েছে। ওই মামলায় আসামিদের গ্রেফতার দেখিয়ে বিচারিক আদালতে সোপর্দ করা হবে।
এমএসএম / এমএসএম
মান্দায় ধান ব্যবসায়ীর ১৫ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ
টাঙ্গাইলে ডাল-পালা ছাঁটাইয়ের নামে সরকারি গাছ কেটে ফেলার অভিযোগ
পুঁটি মাছ ঘিরে নাসিরনগরের জেলে পাড়ায় কর্মযজ্ঞ, ঐতিহ্যের সঙ্গে জড়িয়ে আছে শত মানুষের জীবিকা
‘সব সচিব নিয়ম মানলে আমিও আসব’: টুঙ্গিপাড়ায় ইউপি সচিবের বক্তব্য নিয়ে তোলপাড়, তদন্ত কমিটি গঠন
জিয়ানগরে ৫২ বছর অবৈধ দখলে থাকা সম্পত্তি উদ্ধার করলেন ইউএনও
চাঁপাইনবাবগঞ্জে এসআরবির অভিযানে বিপুল পরিমাণ বিদেশি মদ ও সিরাপ উদ্ধার
মান্দায় নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন
বিলাইছড়িতে বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা
মুকসুদপুরে শিক্ষক ১৪ জন, এইচএসসি পরীক্ষার্থী একজন তিনিও ফেল: পাসের হার শূন্য
গাজীপুরে শ্রমিক-পুলিশ দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়া
প্রেম ও বন্ধুত্বের প্রতি শ্রদ্ধা জানাতে বিভিন্ন সময়ে মোহনগঞ্জে আসেন অস্ট্রেলীয়ান ও ব্রিটিশ হাইকমিশনার
বাগেরহাটের মোড়েলগঞ্জে গৃহবধুর আত্মহত্যা, চিতলমারীর বাগান থেকে বৃদ্ধার মৃতদেহ উদ্ধার