যোগ্যতা বিবেচনায় পদায়ন-বদলী
খুলনা জেলা পুলিশে তেলবাজি ও অর্থ লেনদেন বন্ধ
জেলা পুলিশে এখন তেলবাজিদের দৌরাত্ম্য নেই। নেই অর্থ লেনদেনের সুযোগ। অতীত রেকর্ড যাচাই-বাছাই করে পেশাদারিত্বের ভিত্তিতে যথাযথ যোগ্যতা বিবেচনায় পুলিশ সদস্যদের পদায়ন ও বদলি করা হচ্ছে। জেলা পুলিশের একাধিক দায়িত্বশীল সূত্রে এ তথ্য জানা গেছে।
খুলনার পুলিশ সুপার মো. মাহবুব হাসান ৪ মাস আগে যোগদান করেন। যোগদানের পরপরই বন্ধ হয় দালাল চক্রের দৌরাত্ম্য। যোগদানের ৭ দিনের মধ্যে জেলার ৯টি থানা পরিদর্শনে গিয়ে সকল পুলিশ সদস্যকে অর্থ ও দালাল চক্র বাদ দিয়ে নিজ নিজ দায়িত্ব পালনের ওপর জোর দেয়ার তাগিদ দেন। ৪ মাসে জেলা ও বিভিন্ন থানায় কোনো পুলিশ সদস্যকে বদলি বা কোনো জায়গায় পদায়নের আগে অতীত রেকর্ড পর্যালোচনা করা হচ্ছে। সেক্ষেত্রে ডিএসবি ও পুলিশ সুপার নিজেও গোপনে সকল পুলিশ সদস্যের রেকর্ড যাচাই-বাছাই করছেন বলে জানা গেছে।
জেলা পুলিশের সিংহভাগ সদস্য এখন পরিশ্রমী এবং দায়িত্বশীল দাবি করে অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মামুনুর রশীদ বলেন, এসপি স্যারের নির্দেশনায় সকল কাজ করা হয়।
পুলিশ সুপার মো. মাহাবুব হাসান বলেন, ন্যায়বিচারের স্বার্থে এবং আইনের সঠিক প্রয়োগের কারণে যথাযথ যোগ্যতা বিবেচনা করে পুলিশ সদস্যদের বদলি, পদায়নসহ সকল কাজ করা হচ্ছে।
এমএসএম / জামান
বারহাট্টায় সড়কের বেহাল দশা, চরম দুর্ভোগে হাজারো মানুষ
ধরলার ভাঙন রোধে টেকসই বেড়িবাঁধের দাবিতে পাউবো'র সামনে মানববন্ধন
হাতিয়ায় নানা অনিয়ম ও অসদাচরণের অভিযোগে সহকারী শিক্ষক চাকরিচ্যুত
রাঙ্গামাটির বরকলে শিক্ষা প্রতিষ্ঠানসহ সুবিধাবঞ্চিতদের মাঝে বিজিবির অনুদান প্রদান
সুবর্ণচরে মাদক-সন্ত্রাস ও কিশোর গ্যাংবিরোধী র্যালি ও সমাবেশ
স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শরিফুল ইসলাম শরিফকে গুলি করে ও কুপিয়ে জখম
মনপুরার কলাতলীতে অসহায় মানুষের জমির ঘাস বিক্রি, লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ
সুন্দরবনে অবৈধভাবে কাঁকড়া শিকার: ৮ জেলে আটক
দৌলতপুরে ইলেকট্রিক দোকানে হামলা-ভাঙচুর
আত্মহত্যার প্ররোচনার মামলায় ইউপি সদস্য গ্রেপ্তার
বাঙ্গালহালিয়াতে চন্দ্রঘোনা থানার উদ্যোগে এক মাদকবিরোধী র্যালি ও সমাবেশ সভা
পেকুয়ায় ইয়াবা-গাঁজাসহ যুবক আটক, ১ মাসের কারাদণ্ড