ঢাকা বৃহষ্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬

কাজের স্বীকৃতি পেলেন রাজ-জুঁই দম্পতি


শাওন হুসাইন  photo শাওন হুসাইন
প্রকাশিত: ২৪-৬-২০২৩ দুপুর ১১:৪১
বর্তমান সময়ের আলোচিত দম্পতি অভিনেতা ও প্রযোজক নজরুল রাজ ও সংগীত শিল্পী ইসরাত জাহান জুঁই।কাজের স্বীকৃতি পেলেন অভিনেতা ও প্রযোজক নজরুল রাজ ও সংগীত শিল্পী ইশরাত জাহান জুঁই। মাদক বিরোধী নাটক ‘আড়ালে’ অভিনয়ের জন্য রাজ এবং ‘বন্ধু আইবা’ শিরোনামের গানের জন্য সেরা ফোক সংগীত শিল্পীর পুরষ্কার জিতেন তারা।
 
টেলিভিশনে দর্শক ফোরাম (টিভিএফবি) আয়োজনে এ অ্যাওয়ার্ড প্রদান করা হয়।গত বুধবার (২১ জুন) হোটেল ইন্টারকন্টিনেন্টালে এক অনাড়ম্বর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে স্বাস্থ্যমন্ত্রী জাহেদ মালেক পুরষ্কার প্রাপ্তদের হাতে অ্যাওয়ার্ডটি তুলে দেন। এসময় উপস্থিত ছিলেন টিভিএফবির সভাপতি বাদল আহমেদ, সাধারণ সম্পাদক আহমেদ সিরাজ ও সদস্য সচিব শফিকুল আলম মিলন। উল্লেখ্য, নিয়মিত গান করছেন ইশরাত জাহান জুঁই। তিনি ফোক শিল্পী হিসেবেই বেশি পরিচিত। আর রাজ নাটক প্রযোজনার পাশাপাশি অভিনয়ও করছেন। এদিকে রাজ-জুঁই মিডিয়ার সুখী দম্পতি। ২০২০ সালে ভালোবেসে বিয়ে করেন তারা। তাদের রাজ্য নামের একটি পুত্র সন্তান রয়েছে।

এমএসএম / এমএসএম

বিয়ের প্রস্তাব দিতেই যোগাযোগ বন্ধ!

নব্বই দশকের ক্যাম্পাসের প্রেম ও সত্য ঘটনা পর্দায়, পূজায় আসছে ‘চিরকুট’

দীঘির উদ্দেশে জয় বললেন, ‘পাশে দাঁড়িয়ে ছবি তোলার দিন শেষ’

২৫ কোটি বাজেটে ৩১০ কোটি আয়, ইতিহাস গড়ল ‘অসম প্রেমের’ সিনেমাটি

সুরের মূর্ছনায় স্বদেশ বন্দনায় বাংলাদেশ বেতারের নতুন গানে পিয়াল হাসান

‘ব্যাচেলর পয়েন্ট’ খ্যাত পাভেলের ‘ব্যক্তিগত ভিডিও’ ফাঁস, যা বললেন অভিনেতা

এবার ওপার বাংলায় ‘তাণ্ডব’

বিজয় অভিনীত ‘মহারাজা’ রিমেক হচ্ছে হলিউডে

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বাদশাকে নিয়ে মুখ খুললেন ঈশা রিখি

নুসরাতের বিখ্যাত সেই গান গেয়ে প্রশংসায় ভাসছেন দিলজিৎ

মোশাররফ-জুঁই-হাসানদের ‘এক পাতিলের সংসার’

দাম্পত্যের ২০ বছর পূর্তিতে ফের সুরিয়া-জ্যোতিকার ‘বিয়ে’