ঢাকা রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

পটিয়ায় ট্রাকে মিলল হেলপারের লাশ


মোরশেদ আলম, পটিয়া photo মোরশেদ আলম, পটিয়া
প্রকাশিত: ২-৮-২০২১ দুপুর ৪:৩৩

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের খরনা রাস্তার মাথা এলাকা থেকে আব্দুর রশিদ (১৮) নামের এক হেলপারের লাশ উদ্ধার করেছে পটিয়া পুলিশ। সে নোয়াখালী জেলার সুদারাম থানা এলাকার আব্দুল শহিদের ছেলে। সোমবার (২ আগস্ট) সকালে উপজেলার খরনা ইউনিয়নের রাস্তার মাথা ব্রিজের পাশে চট্ট মেট্রো-২২-৪৬১০ নামের ট্রাক থেকে ওই গাড়ির হেলপারকে উদ্ধার করে পুলিশ। নিহতের লাশসহ গাড়ি রেখে পালিয়ে যায় চালক আব্দুর রহিম (২৯)।

নিহতের ভাই আব্দুল হাকিম জানান, গত দুই বছর ধরে চট্টগ্রাম শহরে তার চাকরি ও ছোট ভাই রশিদ গাড়ির হেলপার করার সুবাদে চট্টগ্রাম বায়েজিদ থানাধীন সেসা কলনি এলাকায় একটি ভাড়া বাসায় বসবাস করে আসছিল। গত ২৪ জুলাই রশিদ ট্রাক ড্রাইভার আব্দুর রহিমের সাথে বের হয়ে ১ সপ্তাহ পেরিয়ে গেলেও বাসা ফিরে না আসায় বিভিন্নভাবে আব্দুৃর রহিমের সাথে যোগাযোগ করা চেষ্টা করেও ব্যর্থ হই।

হাকিম জানান, আজ (সোমবার) সকালে খবর পেলাম পটিয়া উপজেলার খরনায় একটি ট্রাকে হেলপারের লাশ পড়ে রয়েছে। সে খবরে আমি ছুটে এসে দেখি সে আমার ভাই। সে কি খুন হয়েছে নাকি গাড়ি থেকে মালামাল আনলোড করার সময় চাপা পরে মারা যায় তা আমি জানি না।

এ বিষয়ে পটিয়া থানার ওসি (তদন্ত) রাশেদুল ইসলাম জানান, খরনা থেকে ট্রাকে আব্দুর রশিদ নামে এক হেলপারের লাশ উদ্ধার করে হয়েছে। লাশটির সুরতহাল সম্পন্ন করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল (চমেকে) প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্ত শেষে জানা তার মৃত্যুর রহস্য। তিনি আরো জানান, এ বিষয়ে নিহতের ভাই আব্দুল হাকিম বাদী হয়ে একটি এজাহার দায়ের করেন। মামলা দায়েরের প্রস্তুতি চলছে। 

এমএসএম / জামান

ডিসেম্বরের মধ্যে গৃহযুদ্ধের পরিস্থিতি সৃষ্টির গভীর ষড়যন্ত্র চলছে: পটুয়াখালীতে আলতাফ হোসেন চৌধুরী

ডেঙ্গু নিয়ন্ত্রণ, ওএমএসের চাল ও পাসপোর্ট সেবায় অনিয়ম বন্ধের নির্দেশ এমপি মানিকের

টাঙ্গাইলে বক্স কালভার্টে বাঁশ ব্যবহার করায় ইঞ্জিনিয়ার ও ঠিকাদারকে শোকজ : প্রতিমন্ত্রীর নির্দেশে তদন্ত কমিটি গঠন

আশুগঞ্জে বৈদ্যুতিক কেবল চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

মিরসরাইয়ে অগ্নিকান্ডে দুই দোকান পুড়ে ছাই

নোয়াখালীতে প্রবাসীর পরিবারকে হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন

পত্নীতলায় ১৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ১

টানা ৮ দিন বন্ধ বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য

কাপ্তাইয়ে হাতির আক্রমণে নিহত পরিবারের মাঝে ৩ লাখ টাকার ক্ষতিপূরণ চেক হস্তান্তর

কোনাবাড়ীতে মাদক বিরোধী অভিযান আটক -১

বিটেশ্বর ইউনিয়নকে আধুনিক মডেল ইউনিয়ন গড়ার প্রত্যয় বাবুল খন্দকারের, নাগরিক সেবা ফ্রি করার ঘোষণা

নেত্রকোনার কেন্দুয়া প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিক আলিফ ফকিরের হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

ধামরাইয়ে পিভিসি ইন্ডাস্ট্রিজের পরিত্যক্ত গোডাউনে আগুন