ঢাকা সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

রাণীশংকৈলে আওয়ামী লীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত


মাসুদ রানা লেমন, রাণীশংকৈল photo মাসুদ রানা লেমন, রাণীশংকৈল
প্রকাশিত: ২৪-৬-২০২৩ দুপুর ১২:৫
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে বর্নাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ আওয়ামী লীগের ৭৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শুক্রবার (২৩ জুন) সকালে দলীয় কার্যালয় মাঠে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পূষ্পমাল্য অর্পণ ও বিকেলে স্থানীয় দলীয় কাযালয় থেকে উপজেলা আওয়ামীলীগের আয়োজনে এক বর্নাঢ্য র‌্যালি করা হয়। পরে সন্ধ্যায় পৌরশহরের চৌরাস্তা মোড়ে আ.লীগ সভাপতি সইদুল হকের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 
 
সভায় বক্তব্য রাখেন- সাবেক সংসদ সদস্য ও জেলা আ’লীগ সহ-সভাপতি সেলিনা জাহান লিটা,আ’লীগ সহ-সভাপতি জবায়দুর রহমান,মিজানুর রহমান ও সাধারণ সম্পাদক তাজউদ্দিন আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক আহম্মেদ হোসেন বিপ্লব ও মামুনুর রশীদ এলবার্ট,সাংগঠনিক সম্পাদক ও পৌর মেয়র মোস্তাফিজুর রহমান,পৌর আ’লীগ সভাপতি জাহাঙ্গীর আলম,মহিলা লীগ সম্পাদক ফরিদা ইয়াসমিন, যুবলীগ সম্পাদক রমজান আলী,স্বেচ্ছাসেবক লীগ সভাপতি ও ভাইস চেয়ারম্যান সোহেল রানা,সাধারণ সম্পাদক আরথান আলী,কৃষক লীগ সভাপতি বাবর আলী,বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান, অধ্যক্ষ আজহারুল ইসলাম,আ”লীগ সদস্য আব্দুল কাদের,এডভোকেট শেখ ফরিদ, এম,এ মোমিন, ছাত্রলীগ নেতা তামিম হোসেন প্রমুখ। 
 
এছাড়াও সভায় আ’লীগ সহ-সভাপতি মুক্তার আলম ও সাবেক ভাইস চেয়ারম্যান মাহফুজা বেগম, যুব মহিলা লীগ নেত্রী শেফালী বসাকসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বক্তারা তাদের বক্তব্যে আওয়ামী লীগ প্রতিষ্ঠায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদান ও স্বাধীনতা সংগ্রামে আওয়ামী লীগের অবদানের ইতিহাস তুলে ধরেন। এইসাথে তারা আগামী সংসদ নির্বাচনে সকল ষড়যন্ত্র রুখে দিয়ে আবারও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সরকার গঠনে সকলকে এক হয়ে কাজ করার আহ্বান জানান। অনুষ্ঠান সঞ্চালনা করেন আ'লীগ নেতা ও সহ-অধ্যাপক প্রশান্ত বসাক।

এমএসএম / এমএসএম

জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ

সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা

মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ

চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন

অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ

আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার

বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প

তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন

দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ

ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু

বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল

গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি

পুলিশ সদস্যদের সর্বোচ্চ পেশাদারিত্ব ও নিয়ম-শৃঙ্খলা বজায় রেখে দায়িত্ব পালনের আহ্বান রংপুর রেঞ্জ ডিআইজির