নিখোঁজের একদিন পর পাট ক্ষেতে মিললো ভ্যানচালকের লাশ
মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার দরগ্রাম এলাকায় নিখোঁজের একদিন পর হাসেম আলী (৫০) নামের এক ভ্যানচালকের লাশ উদ্ধার করেছে পুলিশ।শনিবার সকাল সাড়ে নয়টার দিকে বাড়ির তিনশত গজ দুরের একটি পাট ক্ষেত থেকে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
নিহত ভ্যানচালক হাসেম আলী দরগ্রাম ইউনিয়নের গাছবাড়ি এলাকার এ্যাংরাজ আলীর ছেলে। সাটুরিয়া থানার ওসি (তদন্ত) ইমাম আল মেহেদি এ তথ্য নিশ্চিত করেছেন। নিহতের পরিবার সুত্রে জানা যায়, শুক্রবার দুপুরের খাবার খাওয়ার পর কাজে বের হয় হাসেম। এরপর সে রাতে বাড়ি ফিরেনি। পরে তাকে খুজাঁখুজি করে আর পাওয়া যায়নি। শনিবার সকালে স্থানীয়রা পাট ক্ষেতে হাসেমের মরদেহ দেখতে পেয়ে নিহতের পরিবারকে খবর দিলে তার পরিবারের লোকজন লাশ সনাক্ত করে। পরে থানা পুলিশকে খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে।
সাটুরিয়া থানার ওসি (তদন্ত) ইমাম আল মেহেদি বলেন, খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। তদন্তের রিপোর্ট না পেলে মৃত্যুর আসল কারণ জানা যাবেনা। এঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
এমএসএম / এমএসএম
চাঁপাইনবাবগঞ্জে ভূমি সেবার মানোন্নয়নে অবহিতকরণ সভা ও গণশুনানি
শাহরাস্তিতে মাদক সেবনের দায়ে যুবকের দুই মাসের কারাদণ্ড
বিলাইছড়িতে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বার্ষিক মাহফিল অনুষ্ঠিত
রাজারহাটে গাছসহ গাঁজা চাষি গ্রেপ্তার
বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা
লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ
টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ
বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র্যালি
পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু
ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।
ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব
Link Copied