খালিয়াজুরীতে নৌ-পুলিশের অভিযানে ভারতীয় মদসহ আটক ২
নৌ- পুলিশের টহলরত অবস্থায় নেত্রকোণার খালিয়াজুরী উপজেলার চাকুয়া ইউনিয়নের লেপসিয়া বাজার লঞ্চঘাট হতে ২৫০ বোতল ভারতীয় মদসহ দুইজনকে আটক করেছে খালিয়াজুরী নৌ-পুলিশ।
আটককৃত ব্যক্তিরা হল কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার পুরহাটি এলকার মোঃ আজগর আলীর ছেলে মোঃ বিল্লাল মিয়া (৩০) অপরজন একই এলাকার মোঃ হামিদ আলীর ছেলে মোঃ আল আমিন মিয়া (২৭) স্থানীয় ও নৌ-পুলিশ সূত্রে জানা যায়, ২৪ জুন সকাল ১০ টায় লেপসিয়া বাজার লঞ্চ ঘাটে টহলরত অবস্থায় তাদের ( মাদক কারবারী) গতি বিধি সন্দেহজনক হওয়ায় ইঞ্জিন চালিত ট্রলারে তল্লাশি চালিয়ে বিভিন্ন ব্র্যান্ডের ২৫০ বোতল ভারতীয় মদসহ দুজনকে আটক করা হয়েছে।
এ বিষয়ে লেপসিয়া নৌ-পুলিশ ইনচার্জ মোঃ আব্দুস সালাম সত্যতা স্বীকার করে দৈনিক সকালের সময় প্রতিবেদকে জানান,আজ সকাল ১০ টায় ট্রলারে ভারতীয় মদ পাচারকালে তাদের গতিবিধি সন্দেহজনক হওয়ায় লেপসিয়া নৌ-পুলিশ ইঞ্জিত চালিত ট্রলারে তল্লাশি চালিয়ে নিষিদ্ধ ভারতীয় মদ,ট্রলারসহ দুইজনকে আটক করা হয়েছে। তিনি আরও বলেন মাদক কারবারীরা নদীপথকে মাদক পাচারের জন্য নিরাপদ রোড হিসেবে ব্যবহার করে আসছিল। এমন খবরের ভিত্তিতে নৌপথে টহল বাড়িয়ে দেওয়া হয়।
প্রতিবেদন লিখার সময় পর্যন্ত লেপসিয়ার নৌ-পুলিশ ইনচার্জ জানান,মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন। মামলার প্রক্রিয়া সম্পন্ন করে তাদের জেলা আদালতে প্রেরণ করা হবে।
এমএসএম / এমএসএম
বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার চট্টগ্রাম বিভাগীয় কমিটির অভিষেক অনুষ্ঠিত
বাঁশখালীতে টানা ছয়দিন ধরে বন্যাদুর্গতদের পাশে রেড ক্রিসেন্ট উপজেলা যুব টিম
বাগেরহাটে বিএনপি নেতার মরদেহ উদ্ধার, হত্যা না আত্নহত্যা সঠিক তদন্তের দাবি বিএনপি’র
আদমদীঘি মাধ্যমিক শিক্ষা অফিসে চুরি সংঘটিত
মান্দায় এলসিএস শ্রমিক বাছাইয়ে অনিয়মের অভিযোগ উপজেলা প্রকৌশলীর বিরুদ্ধে মানববন্ধন
হাটহাজারী উপজেলা প্রকৌশল কার্যালয়ের উপসহকারী প্রকৌশলীর বিরুদ্ধে নিয়মিত দেরিতে অফিসে আসার অভিযোগ
সিংড়ায় বিশ্ব জনসংখ্যা দিবস পালিত
জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তরের আহ্বান, কাউনিয়ায় বিশ্ব জনসংখ্যা দিবস পালিত
শালিখায় আড়পাড়া বাজারে জলবদ্ধতা, চরম দুর্ভোগে শতাধিক পরিবার
মাদারীপুরে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে সভা ও পুরস্কার বিতরণ
নেত্রকোণায় ‘বোধ’ পত্রিকার ৫১২তম সাহিত্য আড্ডা ও কবি তানভীর জাহান চৌধুরীর জন্মদিন উদযাপন
শান্তিগঞ্জে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা
কালিহাতীতে ৩৪০ গ্রাম হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার
Link Copied