ঢাকা রবিবার, ২৩ আগস্ট, ২০২৬

ফরচুন বরিশালে থাকছেন না সাকিব


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৫-৬-২০২৩ দুপুর ১১:৫

করোনা-পরবর্তী বিপিএলে টানা দুই মৌসুম ফরচুন বরিশালে খেলেছেন সাকিব আল হাসান। তাঁর নেতৃত্বে ২০২২ সালের আসরে ফাইনালও খেলে দলটি। গতবার ভালো দল গড়েও এলিমিনেশন ম্যাচে হেরে টুর্নামেন্ট থেকে বাদ পড়ায় বাঁহাতি এ অলরাউন্ডারের একাগ্রতা নিয়ে প্রশ্ন তোলা হয়। বিষয়টি ভালোভাবে নেননি অধিনায়ক। 

বিপিএলের দশম আসরে তাই বরিশালে খেলতে আগ্রহী নন সাকিব। টাইগার টেস্ট ও টি২০ অধিনায়ককে নতুন দলে দেখা যাবে। ঢাকা দলের মালিকানার সঙ্গে যুক্ত থাকার সম্ভাবনা রয়েছে তাঁর। এ রকম একটি আভাস পাওয়া গেছে বিসিবি থেকে।বিপিএল ফ্র্যাঞ্চাইজি তিন বছর মেয়াদে দেওয়ায় দশম ও একাদশ আসরের জন্য প্রতিটি দল তিনজন করে দেশি ক্রিকেটার ধরে রাখতে পারবে। ২০২২ সালের টুর্নামেন্ট শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে তিন ক্রিকেটারের নাম বিসিবিতে দেওয়ার নিয়ম রাখা হয়েছে। বাস্তবতা হলো কোন কোন ফ্র্যাঞ্চাইজি পরের দুই মৌসুমে দল গড়বে, সে ব্যাপারে এখনও নিশ্চিত হতে পারেনি বোর্ড। যদিও বিসিবি থেকে প্লেয়ার্স ড্রাফটের প্রস্তুতির জন্য গত আসরে খেলা সাত ফ্র্যাঞ্চাইজিকে মেইল করেছে বিপিএল গভর্নিং কাউন্সিল। 

সেপ্টেম্বরের শেষ সপ্তাহে হতে পারে এবারের প্লেয়ার্স ড্রাফট। সেপ্টেম্বরে প্লেয়ার্স ড্রাফট হলেও টুর্নামেন্ট মাঠে গড়াবে জাতীয় নির্বাচনের পর। এ ব্যাপারে গতকাল বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্যসচিব ইসমাইল হায়দার মল্লিক বলেন, ‘আমরা ফ্র্যাঞ্চাইজিগুলোকে জানিয়ে দিয়েছি, সেপ্টেম্বরে প্লেয়ার্স ড্রাফট করব এবং খেলাটা শুরু করতে চাই। আমরা চাই, ১০ জানুয়ারি থেকেই বিপিএল শুরু করতে। এর আগেও যদি করার সুযোগ থাকে এবং জাতীয় নির্বাচন যদি আগে হয়ে যায়, তাহলে আগেও করতে পারি।’ 

বিপিএল নবম আসরে খেলা ঢাকা দলের মালিকানা পরিবর্তন হতে পারে। এ ছাড়া এবারের আসরে একটি দল বাড়ানোর পরিকল্পনাও রয়েছে বিসিবির। রাজশাহী থেকে একাধিক ফ্র্যাঞ্চাইজি আগ্রহ প্রকাশ করেছে বলে জানান মল্লিক।

এমএসএম / এমএসএম

তহুরার হ্যাটট্রিকে গুয়ামের দলকে বধ রাজশাহীর

এবারও হচ্ছে কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল

‘নতুন রদ্রি’ খুঁজছে সিটি

মালয়েশিয়ায় তহুরার হ্যাটট্রিক

আবাহনীর নতুন ফুটবল কমিটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আশিষ রায় চৌধুরী

পূজারার সেরা টেস্ট একাদশে ভারতের পাঁচ জন, নেই বাংলাদেশের কেউ

রিয়ালে অভিষেকের পর দিওমান্ডের স্বপ্নপূরণ করলেন রোনালদো

ঢাকায় খেলার সম্ভাবনা ব্রাজিলের, প্রতিপক্ষ হতে পারে বাংলাদেশ!

সব ধরনের ক্রিকেটকে বিদায় জানালেন ভারতের স্পিনার

‘ব্রাজিল বাংলাদেশের বিপক্ষে খেলতে চায়’

অস্ট্রেলিয়ার কাছে বাংলাদেশের হারে লাভ ভারতের

দুই দিনে বাংলাদেশের পরাজয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপ টেবিলে কী পরিবর্তন হলো?

অস্ট্রেলিয়ায় নিয়মিত খেলার সুযোগ চান শান্ত