ঢাকা মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬

মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত বাস ড্রাইভার গ্রেফতার


সেলিম, নোয়াখালী photo সেলিম, নোয়াখালী
প্রকাশিত: ২৫-৬-২০২৩ দুপুর ১১:১৩

মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক এক বাস ড্রাইভারকে গ্রেফতার করেছে র‌্যাব-১১। গ্রেফতারকৃত আব্দুর রহিম (৪৭) নোয়াখালী জেলার সদর উপজেলার চরশুল্লুকিয়া গ্রামের মো. শফিউল্লার ছেলে।  

শনিবার (২৪ জুন রাতে) এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন র‌্যাব-১১, সিপিসি-৩, নোয়াখালী ক্যাম্পের কোম্পানি কমান্ডার লে. কমান্ডার মাহমুদুল হাসান। এর আগে, একই দিন দুপুরের দিকে ফেনীর মহিপাল বাসস্ট্যান্ড থেকে তাকে গ্রেফতার করে র‌্যাব।

র‌্যাব জানায়, আসামি আব্দুর রহিম আন্তঃজেলা বাস ড্রাইভার। সে বাসের ড্রাইভিংয়ের পাশাপাশি বাসে অবৈধ মাদক ঢাকাসহ বিভিন্ন জেলায় পরিবহন করত। ২০০৯ সালে কুমিল্লা ও ফেনী জেলা থেকে অবৈধ ফেন্সিডিল বিক্রয়ের উদ্দেশ্যে ঢাকায় নিয়ে গেলে র‌্যাব-১০ সায়দাবাদ বাস টার্মিনাল এলাকা থেকে মাদকসহ ৩ জন আসামিকে আটক করে। আসামিরা গ্রেফতার হওয়ার পর আদালত থেকে জামিনে মুক্তি পেয়ে আতœগোপনে চলে যায়। আদালত দীর্ঘ শুনানি শেষে ও সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে ঢাকার যাত্রাবাড়ী থানার মাদক মামলায় আসামি আব্দুর রহিমকে যাবজ্জীবন কারাদন্ডের আদেশ দেয়। গ্রেফতার পরবর্তী আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সুধারাম মডেল থানায় হস্থান্তর করে র‌্যাব। 

এমএসএম / এমএসএম

নাজিরপুরের শেখমাটিয়া ইউপি চেয়ারম্যান পদে প্রার্থী হতে চান বিএনপির সাবেক ছাত্রনেতা রেজাউল করিম লিটন

নেত্রকোণায় সাবেক এমপি আবু আব্বাস এর মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত 

ধামইরহাটে গভীর রাতে মোবাইল কোর্টে ২ মাদকসেবীকে অর্থ ও কারাদণ্ড প্রদান 

ধামইরহাটে উপজেলা প্রশাসনের বর্ণাঢ্য আয়োজনে নজরুল বর্ষ উদযাপন

নওগাঁর নিয়ামতপুরে আইন অমান্য করে বহাল তবিয়তে জেলখাটা নায়েব: নেপথ্যে এসিল্যান্ডের মদদের অভিযোগ

আদমদীঘিতে নজরুল বর্ষ উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠান ভিক্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

জনবান্ধব সেবার নতুন দিগন্ত উন্মোচন করলেন এসিল্যান্ড রাফিউর রহমান

বাগেরহাটে হিন্দু সম্প্রদায়ের জমি জোর দখলের অভিযোগে সংবাদ সম্মেলন

লালমনিরহাটে সীমান্তে পিস্তল ও গুলি উদ্ধার

হাটহাজারীতে নজরুল বিষয়ক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা

সিংড়ায় অসহায় দুই পরিবারের পাশে উপজেলা প্রশাসন

আদমদীঘি জনবহুল বাসস্ট্যান্ড এলাকায় অবৈধ কারখানা বিকট শব্দে পরিবেশ দুষন

শালিখায় মহিলা বিষয়ক কর্মকর্তার সাথে শিক্ষকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত