রাজধানীতে ২৬টি গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করলো তিতাস
অবৈধ সংযোগ ব্যবহার এবং বকেয়া বিল পরিশোধ না করার অভিযোগে রাজধানীতে ২৬টি গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি। শনিবার (২৪ জুন) এক অভিযানে এসব গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়।
তিতাস জানায়, মেট্রো ঢাকা বিপণন ও রাজস্ব বিভাগ-৫ এর অধিভুক্ত এলাকায় (ঢাকা উদ্যান, তুরাগ হাউজিং, একতা হাউজিং, নবীনগর হাউজিং এবং চন্দ্রিমা হাউজিং) শনিবার বকেয়া আদায় এবং অবৈধ সংযোগ বিচ্ছিন্নকরণ সংক্রান্ত বিশেষ অভিযান চালানো হয়। অভিযানে মেট্রো ঢাকা বিপণন ও রাজস্ব বিভাগ-৫ ও ৬ এর ৯টি টিম অংশগ্রহণ করে। এতে ২৬টি সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। এরমধ্যে বকেয়ার কারণে ১২টি এবং অবৈধ কার্যকলাপের জন্য ১৪টি সংযোগ বিচ্ছিন্ন করা হয়।
তিতাসের মহাব্যবস্থাপক রশিদুল আলম জানান, ঈদের ছুটির কারণে কয়েকদিন এই অভিযান বন্ধ থাকবে। এরপর আবার অভিযান শুরু হবে।
এমএসএম / এমএসএম
নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের উদ্বেগ ও মুক্তির দাবি
মানুষের অধিকার ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার অঙ্গীকার বাংলাদেশ জনতা পার্টির (বিজেপি)
উত্তরায় ১৮ লাখ টাকার মদ-বিয়ারসহ গ্রেপ্তার ২
পরিকল্পিত অপপ্রচার চালিয়ে আমাকে হেয় করার চেষ্টা চলছে: এডিসি শামীম
বায়তুল মোকাররমে শুরু মাসব্যাপী ইসলামী বইমেলা
রাজউকের মোবাইল কোর্টে ৪ ভবনে অভিযান, জব্দ ৪ বৈদ্যুতিক মিটার
ডাকসুর সংগ্রহশালা থেকে জিন্নাহর ছবি ছিঁড়ে ফেললেন ছাত্রনেতা আবু তৈয়ব
উত্তরা ১১ নং সেক্টর সোসাইটির উদ্যোগে মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু
লিডস করপোরেশন ও বশির সিন্ডিকেটের হাজার কোটি টাকা দুর্নীতির অভিযোগ !
রাখি বাদ, আ: লীগের আইন সহায়ক কমিটিতে জামায়াত পরিবারের হিরণ!
উত্তরায় মাদকবিরোধী অভিযান: ১৩ হাজার ইয়াবাসহ আটক ২
ঢাকায় অনুষ্ঠিত হলো অভিভাবক সমাবেশ ও স্বপ্নসভা