ঢাকা রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

বাঁশখালীতে জমে উঠেছে কোরবানি পশুর বাজার


বাঁশখালী প্রতিনিধি photo বাঁশখালী প্রতিনিধি
প্রকাশিত: ২৫-৬-২০২৩ দুপুর ১:৪৫

আর মাত্র কয়েকদিন বাকী,বছর ফিরতেই মহান রবের সান্নিধ্য লাভের উদ্দেশ্যে সন্তুষ্টিচিত্তে হালাল পশু জবাইয়ের মাধ্যমে জিলহজ্জ মাসের ১০ তারিখ  আল্লাহর নামে কোরবানি দিয়ে থাকেন বিশ্বের মুসলিম উম্মাহ।এরই প্রেক্ষিতে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে চট্টগ্রামের বাঁশখালীতে জমে উঠেছে কোরবানি পশুর জমজমাট বাজার।

২৪ জুন (শনিবার)বিকেলে উপজেলার প্রান্তিক এলাকা মোশাররফ আলী মিয়ার হাট ঘুরে দেখা যায়,দেশীয় গরুর ভিড়। চট্টগ্রামের  বিভিন্ন অঞ্চল থেকে দেশীয় গরু কিনতে ছুটে আসছে ক্রেতারা।
অন্যান্য বাজারের চেয়ে মোশাররফ আলী মিয়ার হাটে ক্রেতাদের সুবিধা ও চাহিদাপূর্ণ দেশীয় গরু কিনতে গ্রাম এলাকার হাট-বাজারে ভিড় জমাচ্ছে শহর এলাকার ক্রেতারা।

আবার অনেক খুচরা গরু ব্যবসায়ীরা লাভের উদ্দেশ্যে বিভিন্ন হাট-বাজারে বিক্রি করার জন্যে বাঁশখালীর গ্রাম অঞ্চলের বিভিন্ন হাট-বাজার থেকে কম দামে গরু ক্রয় করতেও দেখা গেছে।এছাড়াও শনিবার বিকেলে চট্টগ্রামের বায়েজিদ বোস্তামী এলাকা থেকে কোরবানির গরু কিনতে ছুটে আসেন মোশাররফ আলী মিয়ার হাটে ছুরি আসেন এক ক্রেতা,এরই প্রেক্ষিতে ওই হাট থেকে ২ লাখ ২০ হাজার টাকা দিয়ে একটি দেশীয় গরু ক্রয় করেন ওই ক্রেতা।বাজেট অনুযায়ী চাহির গরু কিনতে পেরে আনন্দিত হলেও বাজার রশিদ মূলে ইজারাদার টাকা বেশি নেওয়াতে অসন্তোষ প্রকাশ করেন ওই ক্রেতা।তবে পছন্দের গরুটি কিনতে পারায় খুবই আনন্দিত হয়েছে বলে জানান ওই ক্রেতা।

স্থানীয় সুত্রে জানা যায়, মোশাররফ আলী মিয়ার হাটের মূল ইজারাদার অন্যজন,ওই ইজারাদারের কাছ থেকে কোরবানি উপলক্ষে গরু,মহিষ ও ছাগল ও কাঁচাবাজার পরিচালনার দায়িত্ব নেন স্থানীয় কিছু মানুষ।বিশেষ করে মোশাররফ আলী মিয়ার খালের ব্রীজের পূর্ব ও পশ্চিম অংশে দুই ভাগে বিভক্ত করে কোরবানি পশুর বাজার বসানো হয়,ওই ব্রীজের পশ্চিমাংশে পশুর বাজারে দায়িত্বে থাকা ইজারাদাররা বাজার রশিদ মূলে অতিরিক্ত টাকা আদায় করছে মর্মে অভিযোগ করেন কয়েকজন ক্রেতা।তবে ব্রীজের পূর্বাংশের বাজারে  দায়িত্বে থাকা মোঃ আসিফ ও ওয়াহিদ বলেন, প্রতিবছরের ন্যায় এবছরও মোশাররফ আলী মিয়ার হাট গরুর বাজার থেকে ক্রেতারা কম দামে দেশীয় গরু কিনতে পারছে,তাছাড়াও দুই-আড়াই লাখ টাকা দামের গরু কিনতে বাজার রশিদ মূলে সর্বোচ্চ ১৫'শ টাকা নেওয়া হচ্ছে।অনেকে ৫০০ টাকাও দিয়ে যাচ্ছে।কোন ধরনের জোরজবরদস্তি করা হচ্ছে না।ক্রেতারা খুশি থাকলে বাজারের সুনাম বয়ে আসবে এটাই আমাদের বিশ্বাস।

এছাড়াও ক্রেতা ও বিক্রেতাদের সার্বিক নিরাপত্তার জন্যে পুলিশের পাশাপাশি প্রায় ৮০জন সেচ্ছাসেবক সদস্য দ্বারা  পুরো বাজার নজরদারিতে রাখা হয়েছে বলেও জানান বাজার কতৃপক্ষ।উল্লেখ্য,মোশাররফ আলী মিয়ার হাটে আগামী বুধবার এবছরের কোরবানি উপলক্ষে সর্বশেষ গরু,মহিষ ও ছাগলের বাজার অনুষ্ঠিত হবে।

এমএসএম / এমএসএম

জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ

সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা

মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ

চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন

অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ

আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার

বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প

তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন

দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ

ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু

বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল

গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি

পুলিশ সদস্যদের সর্বোচ্চ পেশাদারিত্ব ও নিয়ম-শৃঙ্খলা বজায় রেখে দায়িত্ব পালনের আহ্বান রংপুর রেঞ্জ ডিআইজির