ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

বাজেটের চেয়ে গরুর দাম বেশি

রাউজানে বাড়ছে শরিক আকারে কোরবানি


আমির হামজা, রাউজান  photo আমির হামজা, রাউজান
প্রকাশিত: ২৫-৬-২০২৩ দুপুর ২:৩৯

গত কয়েক বছর গুলোর তুলনায় এবার গরুর দাম বেশি বলে দাবি করেছেন কোরবানি দাতারা। গরুর হাটে গরু ক্রয় করতে আসা লোকজান জানিয়েছেন, গতবছর যে গরুর দাম ৬০ হাজার টাকায় কিনে কোরবানি করা হয়েছিল। এবার সেই গরু গুলো বাজারে অতিরিক্ত দামে বিক্রি করা হচ্ছে। এবার একই আকারের গরু দাম হাঁকছেন ৯০ হাজার থেকে ১ লক্ষ টাকা পর্যন্ত। এতে রাউজানের কোরবানি দাতারা বলছেন শরিক পদ্ধতিতে বেশি কোরবানি হবে এবার। “বিশেষ করে চাহিদার তুলনায় বাজারে ও বিভিন্ন খামারে গরুর দাম বেড়ে যাওয়া বিপাকে পড়েছে মধ্যবিত্তরা। বিশেষ করে এই উপজেলায় প্রবাসী ও কৃষি কাজের উপর নির্ভিরশীল মানুষগুলো ভাগ করে কোরবানি দিতে আগ্রহ দেখাদিয়েছে। গতবছর যে একা কোরবানি করেছেন সেই এবার শরিক আকারে কোরবানি দিবেন বলছেন। কোরবানি দাতারা বলেছেন রাউজানে প্রায় এলাকায় শরিক বা ভাগে কোরবানি দেওয়ার সংখ্যা বেড়েছে। উপজেলার বিভিন্ন গরুর হাট ঘুলে কোরবানি দাতা ও গরু বিক্রতাদের সঙ্গে কথা বলে এমন খবর মিলেছে।” গত শনিবার রমজান আলী চৌধুরীহাটে গরু কিনতে আসা মো: আবদু সালাম নামে এক লোক বলেন, আগে আমি একা কোরবানি দিতাম, বর্তমানে আমার দুই ছেলে প্রবাসে থাকেন এরপরও এবার একা গরু কিনে কোরবানি দেওয়া সম্ভব হচ্ছে না। বাজারে যেহারে দ্রব্যমূল্য দাম এবং জীবনযাত্রার ব্যয় বেড়ে যাওয়াতে এবার একা কোরবানি দেওয়া তারপক্ষে সম্ভব হচ্ছে না বলে তিনি জানান। তাই এলাকার কয়েকজন মিলে ভাগে কোরবানি করবেন। এ উপজেলার গরু ব্যবসায়ীরা বলছেন, বাজারে চাহিদার তুলনায় অনেক বেশি কোরবানি গরু রয়েছে। তবে হাটে আসা ক্রেতারা গরুর দাম শুনে হতাশ হয়ে বাজার ঘুরে চলে যাচ্ছেন। তারা জানান, গরুর খাদ্যর দাম ও তাদের লালন-পালনে খরচ অতিরিক্ত পরিমাণে বেড়েছে। তাই বাজারে গরুর দাম বাড়তি চাওয়া হচ্ছে। অনেকে গতবছর গরু দিয়ে কোরবানি দিলেও এবার ছাগল দিয়ে কোরবানি দেওয়া আশা করছেন। আবার কেউ কেউ বলছেন এবার কোরবানি দেওয়া তার পক্ষে সম্ভব নয়। তবে রাউজানে ছোট-বড় বেশকিছু হাটে মোটামুটি বিক্রি হয়েছে গরু। তবে হাতে আর কয়েক দিন সময় থাকায় মানুষ গরুর দাম কমা নিয়ে অপেক্ষায় রয়েছে। অনেকে এলাকা থেকে লালন-পালন কারা দেশী গরু কিনে নিচ্ছেন। তবে রাউজানে দেশী গরুর চাহিদা কোরবানিতে বেশি দেখা যাই। উপজেলা প্রাণিসম্পদ বিভাগ থেকে জানাযায়, রাউজানে আসন্ন কোরবানিকে সামনে রেখে বিভিন্ন খামার প্রায় ৪১ হাজারও বেশি গরু, মহিষ প্রস্তুত আছে। স্থানীয় পশুর পাশাপাশি আশপাশের বিভিন্ন স্থান থেকে হাটে ও পিংক সিটি-২ অস্থায়ী বাজারে বিপুল সংখ্যক পশু বেপারীরা বিক্রিয় উদ্দেশ্যে গরু নিয়ে আসেন। এতে চাহিদা পূরণ হবে। আমাদের পশুর সংকট থাকবে না। আরও জানান গোখাদ্যের দাম বাড়াতে এবার গরুর দাম একটু বেশি চাওয়া হচ্ছে।

এমএসএম / এমএসএম

কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ

মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ

বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি

সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু

শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার

কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান