ঢাকা রবিবার, ৪ অক্টোবর, ২০২৬

আক্কেলপুরে দিন মজুরের গরু চুরির অভিযোগ


শাদমান হাফিজ শুভ, আক্কেলপুর photo শাদমান হাফিজ শুভ, আক্কেলপুর
প্রকাশিত: ২৫-৬-২০২৩ দুপুর ৪:১৮

জয়পুরহাটের আক্কেলপুরে বাড়ির গোয়ালঘর থেকে দুটি গরু চুরির অভিযোগ ওঠেছে। ঘটনাটি আক্কেলপুর পৌর এলাকার ৫ নং ওয়ার্ড মৎস্যজীবী পাড়া নামক গ্রামে ঘটেছে।চুরি যাওয়া গরুর মালিক ওই এলাকার উম্মত পরামানিকের ছেলে জামাল উদ্দীন(৩৭)। তিনি পেশায় একজন দিন মজুর।

সরোজমিনে গিয়ে জানা যায়, প্রতিদিনের ন্যায় সন্ধ্যায় গোয়ালে গাভী,বাছুর ও বোকনা ওঠিয়ে রাখেন গরুর মালিক। রাতে ঘুমানোর আগেও তারা লক্ষ্য করেছিলেন গোয়ালে গরু আছে। সকালে ঘুম থেকে ওঠে দেখেন গোয়ালে কোন গরু নেই। আশেপাশে খোঁজ করার সময় মাঠে তারা বাছুর দেখতে পায়, তবে গাভী ও বোকনা গরুর কোন সন্ধান পায়নি। নিখোঁজ দুটি গরুর আনুমানিক মূল্য প্রায় দেড় লক্ষ টাকা। দুটি গরুর মধ্যে গাভীর রং সাদা-লাল মিশ্রিত ও বোকনা গরুর রং সাদা ছিল।

গরু মালিক জামাল উদ্দীন মুঠোফেনে বলেন,‘ বিভিন্ন হাটে এখনও গরু খোঁজাখুজি চলছে। থানায় এখনও কোন অভিযোগ করিনি। থানা থেকে লোক এসেছিল’।
ওই ওয়ার্ডের পৌর কাউন্সিলর মামুনুর রশিদ গরু চুরি হওয়ায় বিষয়টি নিশ্চিত করেছেন। আক্কেলপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) আবু বক্কর সিদ্দীক জানায়,‘ গরু চুরি হওয়ার বিষয়ে থানায় এখনও (দুপুর ২:৩০) পর্যন্ত কোন অভিযোগ হয়নি’।

এমএসএম / এমএসএম

সুবর্ণচর উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতি নব কমিটির পরিচিতি ও আলোচনা সভা

ভোলার গ্যাস বদলে দিতে পারে দেশের জ্বালানির ভবিষ্যৎ

‎মাছ ধরার ট্রলারে মিলল বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি-পাঞ্জাবি

পেকুয়ায় শহীদ ওয়াসিমের কবর জিয়ারত, রাশেদ খানের নানা প্রতিশ্রুতি

টঙ্গীতে অপরাধীদের আতঙ্ক ওসি মাকছুদুল আলম, ৪০ দিনে গ্রেপ্তার ৪১৯

ডামুড্যায় নিখোঁজের ৬ ঘণ্টা পর শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, বাড়িতে আগুন

‎অস্ট্রেলিয়া-বাংলাদেশ স্পেশালাইজড ইন্টারন্যাশনাল হাসপাতাল বিষয়ে এক মতবিনিময় সভা

ফেনীতে এশিয়ান মেধা উন্নয়ন বৃত্তি ও সংবর্ধনা প্রদান অনুষ্ঠিত

রায়পুরে স্থানীয় সরকার নির্বাচনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার: বিদ্রোহী প্রার্থীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি

রায়গঞ্জে চালকল নিয়ে শঙ্কা, বিপাকে মিল মালিক-শ্রমিক

মিরসরাইয়ে ভূমি জবর দখলের প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন

টঙ্গীতে প্রশাসক গোল্ডকাপ ২০২৬ অনুষ্ঠিত : হাড্ডাহাড্ডি লড়াইয়ে বাসনকে হারিয়ে টঙ্গীর জয়

বাউফলে স্প্রেড হিউম্যানিটির দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত: ৫০টি পরিবারে খাদ্যসামগ্রী বিতরণ