ঢাকা শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬

যাত্রা শুরু হলো বসুন্ধরা টয়লেট্রিজ লিমিটেড এর


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৫-৬-২০২৩ দুপুর ৪:৪৫

২৫ শে জুন, রোববার আইসিসিবি এর ৫ নম্বর হলে এক বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে বসুন্ধরা টয়লেট্রিজ লিমিটেড এর যাত্রা শুরু হলো। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বসুন্ধরা গ্রুপ এর ভাইস চেয়ারম্যান সাফওয়ান সোবহান তাসভীর।  

তিনি তার এক মূল্যবান বক্তব্যে বলেন, “বসুন্ধরা গ্রুপ সর্বদাই দেশের উন্নয়ন ও অর্থনৈতিক সমৃদ্ধিতে কাজ করে যাচ্ছে। টয়লেট্রিজ ইন্ডাস্ট্রিতে বহুজাতিক প্রতিষ্ঠানগুলি অনেক দিন ধরেই এদেশে সফলভাবে ব্যবসা করে আসছে, সেখানে দেশীয় প্রতিষ্ঠান হিসেবে আমরা আমাদের দেশীয় পণ্য দিয়ে ভোক্তাদের মনে জায়গা করে নিতে চাই। এতে করে অনেক লোকের কর্মসংস্থানের সুযোগের পাশাপাশি সাধারণ মানুষ সঠিক মূল্যে পণ্য ক্রয় করতে পারবেন যা দেশের অর্থনৈতিক উন্নয়নে বসুন্ধরা টয়লেট্রিজ বিশেষ ভূমিকা রাখবে।  আমাদের টয়লেট্রিজ পণ্যগুল্য সাধারণ মানুষের নিত্য দিনের প্রয়োজন মাথায় রেখেই তৈরি করা হয়েছে এবং পণ্যের গুনগত মান নিশ্চয়তার জন্য আমাদের রয়েছে অত্যাধুনিক মাইক্রো বায়োলজিক্যাল রিসার্চ ল্যাব ও দক্ষ জনশক্তি।“ 

বসুন্ধরা গ্রুপ প্রায় দুই দশক এর বেশি সময় ধরে দেশ ও মানুষের কল্যাণে গুণগত মানসম্পন্ন পণ্য তৈরি করে চলছে। সেই লক্ষ্যেই প্রতিষ্ঠানটি এবার টয়লেট্রিজ পণ্য বাজারে নিয়ে এসেছে। বসুন্ধরা টয়লেট্রিজ লিমিটেড হোম কেয়ার, পারসোনাল কেয়ার, হেয়ার কেয়ার ও ওরাল কেয়ার ক্যাটাগরিতে বসুন্ধরা পাওয়ার ওয়াশ ডিটারজেন্ট পাউডার, বসুন্ধরা এক্সট্রিম টয়লেট ক্লিনার, বসুন্ধরা লিট ডিশ ওয়াশ লিকুইড ও বার, বসুন্ধরা এয়ার ফ্রেশনার, বসুন্ধরা এক্সট্রিম প্ল্যান্ট ফাইবার কয়েল, বসুন্ধরা স্মাইলজি টুথপেস্ট নিয়ে এসেছে এবং সামনে আরো বিভিন্ন ধরনের পণ্য বাজারে আনার পরিকল্পনা রয়েছে। পণ্যের গুনগত মান ঠিক রেখে সঠিক মূল্যে সর্বস্তরের জনগণের কাছে পৌঁছে দেওয়ায় প্রতিষ্ঠানটির মূল লক্ষ্য। 

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জনাব মোস্তাফিজুর রহমান, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর, বসুন্ধরা গ্রুপ; মোহাম্মদ মাসুদুর রহমান, চিফ সেলস অফিসার; মোহাম্মদ কামরুল হাসান, চিফ ফিনান্সিয়াল অফিসার (বিপিএমএল); মোহাম্মদ মাজেদুল ইসলাম, কোম্পানি সেক্রেটারি, সেক্টর সি; মোহাম্মদ আলাউদ্দিন, হেড অব মার্কেটিং (বিপিএমএল), শোয়েব মাহমুদ, ডেপুটি ম্যানেজার, মার্কেটিং, সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ । 

এমএসএম / এমএসএম

কারাগারে থেকেও ডেমরায় মাদক সাম্রাজ্য নিয়ন্ত্রণ করছে খিলগাঁওয়ে গ্রেপ্তার হওয়া নাঈম

ডেমরায় থানা কৃষক দল নেতা মমিনকে মধ্যরাতে বাসায় এসে প্রাণনাশের হুমকি

এনবিআরের বাধ্যতামূলক অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের পূনর্বহালের দাবি

৬৪ জেলায় তরুণদের জন্য এআই প্রশিক্ষণ উদ্যোগ: দক্ষ জনশক্তি গড়ার নতুন দিগন্ত

ঢাকা মহানগর উত্তর বিএনপির নতুন নেতৃত্বকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী ইউনিয়নের শুভেচ্ছা ও অভিনন্দন

মোহাম্মদপুরে সিটি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে হামলা, ড্যাবের তীব্র নিন্দা

আদর্শ উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

গার্মেন্টস আন্দোলনকারীদের উপর দমন পীড়নের তীব্র নিন্দা ও প্রতিবাদ জনিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের।

নাহারের অর্থায়নে চট্টগ্রামের বাঁশখালীতে আশ্রয়হীন ২৮ পরিবারকে নতুন ঘর দিল ছওয়াব

খামারবাড়ি থেকে মানিক মিয়া এভিনিউ পর্যন্ত স্বেচ্ছাসেবক দলের বৃক্ষরোপণ ও পরিচর্যা কর্মসূচি

‘পরিচ্ছন্ন বাংলাদেশ গড়তে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব নিতে হবে’

‘মাদক নিয়ন্ত্রণে কেন্দ্রীয় ডাটাবেজ তৈরী করতে হবে’: ব্যারিস্টার জিল্লুর রহমান

মাদকমুক্ত প্রজন্ম গড়তে এখনই কার্যকর উদ্যোগ চাই