ঢাকা বৃহষ্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬

সিগারেটের সূত্র ধরে ক্লুলেস হত্যা মামলার রহস্য উদঘাটন করলো পিবিআই


মেহেদী সৌরভ, ধানমন্ডি photo মেহেদী সৌরভ, ধানমন্ডি
প্রকাশিত: ২৫-৬-২০২৩ বিকাল ৫:১৬

সিগারেটের সূত্র ধরে ঢাকার আশুলিয়ায় চাঞ্চল্যকর ক্লুলেস বিমল চন্দ্র হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করেছে পিবিআই। এ ঘটনার সঙ্গে জড়িত আসামি মো. হাফেজকে (৪০) আশুলিয়ার জিরানী বাজার থেকে গ্রেফতার করা হয়েছে।

রোববার (২৫ জুন) রাজধানীর ধানমন্ডিতে পিবিআই সদর দপ্তরে সংবাদ সম্মেলনে এই তথ্য জানিয়েছে তদন্ত সংস্থাটি।

সংবাদ সম্মেলনে পিবিআই ঢাকা জেলার ইউনিট ইনচার্জ পুলিশ সুপার মো. কুদরত-ই-খুদা বলেন, ভিকটিম বিমল চন্দ্র মন্ডল (৫৫) সপরিবারে আশুলিয়ার জামগড়া মনির মার্কেট এলাকায় ভাড়া বাসায় থাকতেন। শারীরিকভাবে অসুস্থ হওয়ায় ভিকটিম বিমল চন্দ্র বাসায় থাকতেন। আর তার স্ত্রী ও মেয়ে গার্মেন্টসে চাকরি করতেন। গত ১৬ এপ্রিল প্রতিদিনের মতো বিমলের স্ত্রী এবং মেয়ে কাজের তাগিদে গার্মেন্টসে চলে যান। বিমল চন্দ্র একাই বাসায় ছিলেন। ডিউটি শেষে বিকেলে বিমলের মেয়ে পূর্ণিমা রানী মন্ডল বাসায় গিয়ে তার বাবাকে কাপড় কাটার কেচি মুখে ঢোকানো অবস্থায় দেখতে পান। তার চিৎকারে আশপাশের লোকজন ঘটনাস্থলে গিয়ে ভিকটিমকে মৃত অবস্থায় দেখতে পান। তখন পূর্ণিমা বিষয়টি মোবাইল ফোনে তার মাকে জানান।

পিবিআই কর্মকর্তা বলেন, অজ্ঞাতনামা আসামিরা গত ১৬ এপ্রিল সকাল সাড়ে ৬টা থেকে বিকেল সাড়ে ৪টার মধ্যে যেকোনো সময় বিমল চন্দ্রকে নৃশংসভাবে হত্যা করে পালিয়ে যায়। এই ঘটনায় ভিকটিমের স্ত্রী পারুল বাদী হয়ে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে আশুলিয়া থানায় মামলা করেন। মামলা নং-৪৪। আশুলিয়া থানা পুলিশ ১৭ এপ্রিল থেকে ৪ জুন পর্যন্ত মামলাটি তদন্ত করে। ৪ জুন পুলিশ হেডকোয়ার্টার্সের নির্দেশে পিবিআই ঢাকা জেলা মামলাটির তদন্তভার গ্রহণ করে তদন্ত কার্যক্রম শুরু করে। 

কুদরত-ই-খুদা বলেন, তদন্তভার গ্রহণ করার ২০ দিনের মধ্যে হত্যার প্রকৃত রহস্য উদঘাটন করা সম্ভব হয়। এই হত্যার ঘটনার অনুমান ছয় মাস আগে বিমল চন্দ্র মন্ডল স্ট্রোক করেন। তখন থেকে তিনি ধূমপান ছেড়ে দিয়েছিলেন। কিন্তু হত্যার ঘটনার দিন তার বাসায় ডার্বি সিগারেটের দুটি অবশিষ্ট অংশ পাওয়া যায়। আর সেই সিগারেটের শেষাংশের সূত্র ধরেই তদন্ত অগ্রসর হতে থাকে এবং বেশ কয়েকজনকে সন্দেহের তালিকায় আনা হয়। তার মধ্যে হাফেজকে সন্দেহের তালিকায় ১ নম্বরে রেখে তার বিষয়ে খোঁজ-খবর নেওয়া শুরু হয়।

তদন্তের এক পর্যায়ে পিবিআই ঢাকার তদন্ত টিম তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত ২২ জুন আশুলিয়ার জিরানী বাজার এলাকা থেকে হাফেজকে গ্রেফতার করে।

এমএসএম / এমএসএম

বিমানবন্দরে ও কমলাপুর রেলে কাস্টমস গোয়েন্দার অভিযান

সিনিয়রদের টপকে তত্ত্বাবধায়ক প্রকৌশলীর চেয়ারে বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদের নেতা তরিকুল!

জমকালো আয়োজনের মধ্যে দিয়ে বর্তমান সময়ের বাংলাদেশ’ পত্রিকার প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

তুরাগে ৬,১০০ পিস ট্যাপেনটাডল ও বিয়ার-গাঁজাসহ ২ নারীসহ গ্রেপ্তার ৪

সেপ্টেম্বরেও ডিএমপির শ্রেষ্ঠ থানা মিরপুর মডেল, শ্রেষ্ঠ ওসি হাফিজুর রহমান

জমকালো আয়োজনে ‘বর্তমান সময়ের বাংলাদেশ’-এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

সাবেক এমপি সালাউদ্দিন আহমেদের মৃত্যুতে ডিএসসিসি প্রশাসক আবদুস সালামের শোক

একযোগে সকল নন-এমপিও প্রতিষ্ঠান এমপিওভুক্তির দাবিতে প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন

নিটোরে মাংসপেশি ও হাড়ের টিউমার চিকিৎসায় ডেনোসুম্যাবের ভূমিকা নিয়ে সেমিনার

বিরোধী দলের প্রধানের বাসভবনে হামলার প্রতিবাদে জাপা মহাসচিব শামীম হায়দার পাটোয়ারীর হুঁশিয়ারি

রাজউকের অভিযান: কদমতলী ও শ্যামপুরে ৯ নির্মাণাধীন ভবনে ব্যবস্থা, জব্দ ৮ বৈদ্যুতিক মিটার

ঢাকা মহানগর উত্তর বিএনপির কমিটি শীঘ্রই: আলোচনার শীর্ষে সাইফুল আলম নীরব

কেরানীগঞ্জে ব্যক্তিগত জমিকে সরকারি রাস্তা দেখিয়ে বাড়িঘর ভাঙচুর: কাঠগড়ায় বিএনপি নেতা