ঢাকা বৃহষ্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬

রাজশাহী কেন্দ্রীয় কারাগার : আইনের দেয়ালে ঘেরা অনিয়মের আখড়া !


শাহিনুর রহমান সোনা, রাজশাহী ব্যুরো প্রধান  photo শাহিনুর রহমান সোনা, রাজশাহী ব্যুরো প্রধান
প্রকাশিত: ২৫-৬-২০২৩ রাত ১১:১৪

"রাখিব নিরাপদ, দেখাব আলোর পথ" এরকম স্লোগানে সেবার ব্রত নিয়ে রাজশাহী কেন্দ্রীয় কারাগার এখন আইয়ামে জায়েলিয়া যুগে রুপ নিয়েছে। সব ধরনের অনিয়মকে সাধারণ নিয়মে পরিনত করেছেন বর্তমানে দায়িত্বরত জেল সুপারিন্টেনডেন্ট ও জেলার। যোগদান করার পর থেকেই এই দুই কর্মকর্তা জড়িয়েছেন নানা অনিয়ম আর দুর্নীতিতে।

ইতোমধ্যে বন্দিদের খাবার চুরি করে তা বাজারজাত কালে জনতা ও পুলিশের হাতে আটক, বন্দিদের নিম্নমানের খাবার পরিবেশন ও মাদকদ্রব্যে ছয়লাব রাজশাহী কেন্দ্রীয় কারাগার, টাকা ভর্তি হাত বাড়ালে কারাগারে নারী বাদে সব মেলে, জেলখানার ক্যান্টিনে দ্বিগুন দামে নিম্ন মানের খাবার, বন্দি বানিজ্য এখন রমরমা, ভিতরে খাবার, ওষুধসহ অন্যান্য কিছু পাঠাতে হলে দিতে হয় ঘুষ, ঘুষ দিলেই পাওয়া যায় হাসপাতালের আরামের বিছানা, বন্দীদের সাথে দেখা করতে বা ফোনে কথা বলতে দিতে হয় ঘুষ সহ বিভিন্ন শিরোনামে জাতীয় ও স্থানীয় গণমাধ্যমে একাধিক সংবাদও প্রকাশিত হয়েছে এসব বিষয়ে।

সম্প্রতি জেল থেকে বেরিয়ে আসা কয়েকজন কয়েদির সূত্রে জানা যায়, জেল মেডিকেলে রাইটার হিসেবে কাজ করছেন চন্দন কুমার নামের এক  ধর্ষণ মামলার আসামী। তিনি এই কাজের পাশাপশি ঘুমের ওষুধ, গাঁজা, ফেন্সিডিল ও নেশাজাতীয় ওষুধ বিক্রির ব্যবসাও চালিয়ে যাচ্ছেন দেদারসে। তার আরেক সহযোগী গোদাগাড়ীর হেরোইন মামলার আসামী মাদক সম্রাট ফাইসাল। তিনি নগদ টাকা খাটিয়ে সামনে বিড়ি-সিগারেট বিক্রি আর আড়ালে মাদক বিক্রির ব্যবসা চালিয়ে যাচ্ছেন। এসব ব্যবসার ভাগ পাচ্ছেন কারারক্ষী থেকে শুরু করে জেল সুপারিন্টেন্ডেন্ট পর্যন্ত, কাজেই এখানে তাদের রাখা হয়েছে "নিরাপদ" ! 

সূত্র বলছে, গত দেড় মাস আগে মহিলা ওয়ার্ডের ফাঁসির আসামীর কাছ থেকে একটি মেবাইল ফোন উদ্ধার করা হয়, বিষয় টি জানাজানি না করে ধামাচাপা দেন কারারক্ষীরা, এখানেও হয় মোটা অঙ্কের টাকা লেনদেন। এর আগে আনিসুর নামে এক কারারক্ষী, কয়েদীর স্ত্রী জাফরিন তামান্না নামের এক নারী'কে whatsapp এর ম্যাধমে কু-প্রস্তাব দিলে, ঐ নারী কর্তৃপক্ষকে জানান, কিন্ত  এ বিষয়ের কোন ব্যবস্থা গ্রহন করেনি কারা কর্তৃপক্ষ। কেস টেবিল রাইটার তপন টাকার বিনিময়ে বন্দীদের থাকার সুব্যবস্থা করেন, মাদক বাণিজ্য সহ নানা অপকর্মের সাথেও জড়িত তিনি।জেল খানার জি মেইল এর তথ্য চুরির অভিযোগ ওঠে ডিআইজি প্রিজন অফিসের কারারক্ষী সুলতানের বিরুদ্ধে, জামাতের মিটিং করানোর অভিযোগ ওঠে কারারক্ষী নায়েক নাজমুলের বিরুদ্ধে ! এছাড়াও কয়েদিদের মধ্যে কেস টেবিল রাইটার তপন, সুবেদার নূর মোহাম্মদ, যাবতজীবন কারাদন্ড প্রাপ্ত আসামী সিআইডি দুলাল সহ বেশ কয়েকজন এই অন্ধকার জগতের অপরাধ পরিচালনা করে থাকেন, আর এই অপরাধীদের যে কোন সমস্যায় তাদের "আলোর পথ" দেখান জেল সুপারিন্টেন্ডেন্ট ও জেলার সাহেব।

এসব বিষয়ে কথা বলতে সিনিয়র জেল সুপারিন্টেন্ডেন্ট আব্দুল জলিল ও জেলার নিজাম উদ্দিন'কে বেশ কয়েকবার একাধিক নমবর থেকে মুঠোফোনে ফোন দেওয়া হলে তারা ফোন রিসিভ করেননি।

শাফিন / শাফিন

নাগেশ্বরীতে ১০৫ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি গ্রেপ্তার

ত্রিশালে আন্তর্জাতিক বিমানবন্দর ও আধুনিক পর্যটন নগরী গড়ার ঘোষণা বিমান মন্ত্রীর

‘সেবা নিতে এসে কেউ কষ্ট পাবেন না’ হয়রানিমুক্ত প্রশাসন গড়তে চান নতুন ইউএনও রুহুল কুদ্দুস

মাদারীপুর জেলা পরিষদের অর্থায়নে কেন্দ্রীয় শহীদ মিনারের উদ্বোধন

বোদায় মোটরসাইকেল দুর্ঘটনায় দুই মাদরাসা ছাত্র নিহত

কোনাবাড়ীতে শ্রমিক অসন্তোষের জেরে দুই পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ

বাকেরগঞ্জে সাবেক ইউপি সদস্যসহ অর্ধশতাধিক ব্যক্তির ইসলামী আন্দোলনে যোগদান

ভূরুঙ্গামারী স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যাম্বুলেন্স সিন্ডিকেট

কাউনিয়ায় লাঠি-পাথরসহ আ.লীগের ৫ নেতাকর্মী গ্রেপ্তার, পৃথক অভিযানে ইয়াবা উদ্ধার

নেত্রকোণায় তানযীমুল উম্মাহ হিফযের বার্ষিক পুরস্কার বিতরণী

ভূরুঙ্গামারীতে খাদ্যগুদামের সীমানাপ্রাচীরে পুরোনো রড ব্যবহার, সাংবাদিকদের তৎপরতায় কাজ বন্ধ

নেত্রকোণার কেন্দুয়ায় ৭৯০ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক

কুষ্টিয়ায় এমপি নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ