৪০ বছর পর বাড়ি বুঝে পেলেন বীর মুক্তিযোদ্ধা
ঢাকা জেলার সূত্রাপুরে ৮ শতক জমির উপর অবস্থিত রিকুইজিশনকৃত বাড়ী দীর্ঘদিনের অবৈধ দখল হতে উদ্ধার করা হয়েছে। একটি সংঘবদ্ধ চক্র সরকারের রিকুইজিশনকৃত এ বাড়ী দখল করে রেখেছিলো। মহামান্য সুপ্রিম কোর্টের নির্দেশনা অনুযায়ী উদ্ধারের পর বাড়িটি প্রকৃত মালিক বীর মুক্তিযোদ্ধা জনাব আবদুল আজিজ এর নিকট বুঝিয়ে দেয়া হয়েছে।
কোতয়ালী রাজস্ব সার্কেলের সুত্রাপুর থানার ১ নর্থব্রুক হল রোডের ০৮ শতক আয়তনের জমিসহ বাড়ি উদ্ধার করা হয় আজ দুপুর ১ টায়। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ আজ দীর্ঘদিন অবৈধ দখলে থাকা সম্পত্তিটি উচ্চ আদালতের নির্দেশনা অনুযায়ী বীর মুক্তিযোদ্ধা জনাব আবদুল আজিজ এর নিকট হস্তান্তর করেন। নিজ বাড়ি বুঝে পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন জনাব আবদুল আজিজ। তিনি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিকট কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। তিনি জানান , মহামান্য সুপ্রিম কোর্টের রায় নিয়েও দীর্ঘকাল নিজ বাড়ীর দখল বুঝে পাচ্ছিলেন না তিনি।অবশেষে নিজ অধিকার বুঝে পেয়ে তিনি অত্যন্ত সন্তুষ্ট। তিনি সরকারের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।
বাড়িটি উদ্ধারের পর এলাকার মুক্তিযোদ্ধাগণসহ সর্বস্তরের জনগণ সরকারকে ধন্যবাদ জানিয়েছেন।
শাফিন / শাফিন
নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের উদ্বেগ ও মুক্তির দাবি
মানুষের অধিকার ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার অঙ্গীকার বাংলাদেশ জনতা পার্টির (বিজেপি)
উত্তরায় ১৮ লাখ টাকার মদ-বিয়ারসহ গ্রেপ্তার ২
পরিকল্পিত অপপ্রচার চালিয়ে আমাকে হেয় করার চেষ্টা চলছে: এডিসি শামীম
বায়তুল মোকাররমে শুরু মাসব্যাপী ইসলামী বইমেলা
রাজউকের মোবাইল কোর্টে ৪ ভবনে অভিযান, জব্দ ৪ বৈদ্যুতিক মিটার
ডাকসুর সংগ্রহশালা থেকে জিন্নাহর ছবি ছিঁড়ে ফেললেন ছাত্রনেতা আবু তৈয়ব
উত্তরা ১১ নং সেক্টর সোসাইটির উদ্যোগে মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু
লিডস করপোরেশন ও বশির সিন্ডিকেটের হাজার কোটি টাকা দুর্নীতির অভিযোগ !
রাখি বাদ, আ: লীগের আইন সহায়ক কমিটিতে জামায়াত পরিবারের হিরণ!
উত্তরায় মাদকবিরোধী অভিযান: ১৩ হাজার ইয়াবাসহ আটক ২
ঢাকায় অনুষ্ঠিত হলো অভিভাবক সমাবেশ ও স্বপ্নসভা
ড্যাবের উপদেষ্টা অধ্যাপক ডা. মতিউর রহমান মোল্লার ইন্তেকাল
Link Copied