বঙ্গবন্ধু সেতুতে একদিনে আড়াই কোটি টাকার টোল আদায়
ঈদুল আজহার ঈদকে সামনে রেখে বাড়ি ফিরতে শুরু করছে ঘরমুখো মানুষ। এর ফলে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে ছোট-বড় পরিবহন কয়েকগুণ চাপ বৃদ্ধি পেয়েছে।
সরেজমিনে গিয়ে জানা যায়, রোববার (২৫ জুন) সকাল ৬টা থেকে সোমবার (২৬ জুন) সকাল ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় বঙ্গবন্ধু সেতু দিয়ে মোট যানবাহন পারাপার হয়েছে ২৯ হাজার ৮৫টি যানবাহন। আর টোল আদায় হয়েছে ২ কোটি ৬৫ লাখ ৮৯ হাজার ৩০০ টাকা।তারমধ্যে বঙ্গবন্ধু সেতু পূর্বে পারাপার হয় ১৪ হাজার ৯৭৬টি যানবাহন ও টোল আদায় হয় ১ কোটি ২৬ লাখ ৪১ হাজার ১৫০ টাকা এবং সেতু পশ্চিম অংশে ১৪ হাজার ৮৮১টি যানবাহন ও টোল আদায় হয় ১ কোটি ৩৯ লাখ ৪৮ হাজার ১৫০ টাকা।
এদিকে বাড়ি ফেরাতে ঘিরে মহাসড়কের এলেঙ্গা থেকে বঙ্গবন্ধু সেতু পূর্ব দুই লেনের ১৩ কিলোমিটার এলাকাজুড়ে যানবাহন দীর্ঘ লাইন চলাচলে ধীরগতি লক্ষ্য করা গেছে। বঙ্গবন্ধু সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আহসানুল কবীর পাভেল এ তথ্য নিশ্চিত করে বলেন, ঈদ যাত্রায় যানবাহনের চাপ বৃদ্ধি পাচ্ছে। যানজট এড়াতে সেতু পূর্ব ও পশ্চিমে মোট ১৮টি বুথ টোল আদায় করা হচ্ছে।
এমএসএম / এমএসএম
সরকারি চাকরির শুরুর বেতন ৫০০ টাকা, এখন ছয়তলা ভবন- প্রাইভেট গাড়ি-সম্পত্তি
ফেনীতে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ
দাউদকান্দিতে সৌরবিদ্যুৎচালিত স্মার্ট অটোমেশন পানি সরবরাহ প্ল্যান্ট চালু
স্মার্ট টিকেটিংয়ের মাধ্যমে আধুনিকায়ন হবে গণপরিবহন ব্যবস্থা
শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব
রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ
নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩
উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল
পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ
শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়
ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ
দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি
বরিশালে মা ইলিশ রক্ষায় জনসচেতনতা মুলক সভা অনুষ্ঠিত
Link Copied