ঢাকা রবিবার, ২৩ আগস্ট, ২০২৬

এশিয়া কাপ ও বিশ্বকাপের আগে ভারতীয় দলে দুঃসংবাদ


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৬-৬-২০২৩ দুপুর ১:২৩

চলতি বছর বড় দুটি ক্রিকেট ইভেন্ট মাঠে গড়ানোর অপেক্ষায়। আগামী সেপ্টেম্বরে এশিয়া কাপের পর ভারতের মাটিতে অক্টোবরে পর্দা উঠবে ওয়ানডে বিশ্বকাপের। দুই টুর্নামেন্টেই হট ফেবারিট ভারত। তবে বিশ্বকাপের আগে একের পর এক ক্রিকেটারের ইনজুরিতে চিন্তার ভাঁজ ভারতীয় শিবিরে। 

চোটের কারণে দীর্ঘদিন মাঠের বাইরে তারকা পেসার জসপ্রীত বুমরাহ। গাড়ী দুর্ঘটনায় অনির্দিষ্টকালের জন্য ছিটকে গেছেন উইকেটকিপার ব্যাটার রিশভ পন্ত। এবার বিশ্বস্ত ব্যাটার শ্রেয়াস আইয়ারকে নিয়েও চিন্তার কালো মেঘ ভারতীয় শিবিরে। আসন্ন এশিয়া কাপের পাশাপাশি বিশ্বকাপেও এই মিডল অর্ডার ব্যাটারকে নিয়ে অনিশ্চয়তা থেকেই যাচ্ছে। 

পিঠের চোটের কারণে আইপিএল খেলতে পারেননি শ্রেয়াস আইয়ার। জানা যাচ্ছে, চোট এখনও সারেনি। চোট এতটাই গুরুতর পর্যায়ে যে সম্প্রতি বেঙ্গালুরুর ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমিতে অর্থাৎ এনসিএতে নাকি তাকে ইনজেকশনও দিতে হয়েছে। এনসিএর এক সূত্র মারফত ভারতীয় সংবাদমাধ্যমে দাবি, শ্রেয়াসের পিঠের চোট এতটাই গুরুতর যে, আসন্ন এশিয়া কাপেও অনিশ্চিত তিনি।

মাস কয়েক আগে ভারতের মাটিতে বর্ডার-গাভাস্কার ট্রফির চতুর্থ টেস্টে পিঠের ব্যথার কারণেই আর ব্যাট করতে নামতে পারেননি। এই চোটের ফলে আইপিএল এমনকী টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালেও খেলতে পারেননি তিনি। বর্তমানে বেঙ্গালুরুতে এনসিএতে রিহ্যাবে রয়েছেন শ্রেয়াস আইয়ার। সেখানে ফিজিওথেরাপির মধ্যে রয়েছেন তিনি।

ভারতের আসন্ন ক্যারিবিয়ান সফরের দলেও এই ২৮ বছর বয়সী ব্যাটারকে রাখা হয়নি। যশস্বী জসওয়াল এবং রুতুরাজ গায়কোয়াড়ের মতো তরুণরা জায়গা করে নিয়েছেন ওয়েস্ট ইন্ডিজ সফরের দলে।

এদিকে, নির্বাচকদের চাপ বাড়াচ্ছে সিনিয়র ক্রিকেটারদের অফফর্ম। বিশ্বকাপের বছরে ছন্দে নেই রোহিত শর্মা ও কেএল রাহুলরা। এছাড়া বৈশ্বিক ইভেন্টে এক দশকেরও বেশি সময় ধরে শিরোপাহীন দলটি। যা বাড়তি চাপ বাড়াচ্ছে ভারতের। 

এমএসএম / এমএসএম

তহুরার হ্যাটট্রিকে গুয়ামের দলকে বধ রাজশাহীর

এবারও হচ্ছে কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল

‘নতুন রদ্রি’ খুঁজছে সিটি

মালয়েশিয়ায় তহুরার হ্যাটট্রিক

আবাহনীর নতুন ফুটবল কমিটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আশিষ রায় চৌধুরী

পূজারার সেরা টেস্ট একাদশে ভারতের পাঁচ জন, নেই বাংলাদেশের কেউ

রিয়ালে অভিষেকের পর দিওমান্ডের স্বপ্নপূরণ করলেন রোনালদো

ঢাকায় খেলার সম্ভাবনা ব্রাজিলের, প্রতিপক্ষ হতে পারে বাংলাদেশ!

সব ধরনের ক্রিকেটকে বিদায় জানালেন ভারতের স্পিনার

‘ব্রাজিল বাংলাদেশের বিপক্ষে খেলতে চায়’

অস্ট্রেলিয়ার কাছে বাংলাদেশের হারে লাভ ভারতের

দুই দিনে বাংলাদেশের পরাজয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপ টেবিলে কী পরিবর্তন হলো?

অস্ট্রেলিয়ায় নিয়মিত খেলার সুযোগ চান শান্ত