ঢাকা বৃহষ্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬

ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু মহাসড়কে নেই যানজট, স্বস্তিতে ফিরছেন ঘরমুখো মানুষ


ফরমান শেখ,  ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি photo ফরমান শেখ, ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: ২৬-৬-২০২৩ দুপুর ৩:৪১

ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়ক যানজট নেই। ফলে স্বস্তিতে বাড়ি ফিরছেন ঘরমুখো মানুষ। সরেজমিনে সোমবার (২৬ জুন) দুপুর সাড়ে ৩ টায় বঙ্গবন্ধু মহাসড়কের বঙ্গবন্ধু সেতু পূর্ব রেলস্টেশন ও গোল চত্বর এলাকা ঘুরে এমন চিত্র দেখা যায়।

এরআগে ভোর থেকে সকাল সাড়ে ১১ টা পর্যন্ত সেতু পূর্ব টোলপ্লাজার ৩-৪ কিলোমিটার এলাকাজুড়ে তীব্র যানজট ও ধীরগতির যানবাহন চলাচল করে। 

ঈদে বাড়ি ফেরা বগুড়াগামী নুসরাত জাহান বলেন, ভেবে ছিলাম এলেঙ্গা থেকে সেতু পূর্ব ১৩ কিলোমিটার এলাকাজুড়ে যানজট হবে। কিন্তু দেখি মহাসড়কে এ অংশে স্বাভাবিক গতিতে গাড়ি চলছে।

বাস চালক ইসমাইল হোসেন জানান, দুপুরের পর থেকে একেবারেই কোনো যানজট ছিল না। ভোগান্তি ও দুর্ভোগ ছাড়াই স্বস্তিতে যাত্রীদের গন্তব্যে পৌঁছে দিতে পারব। তবে, সন্ধ্যার পরে যানজট হওয়ার আশঙ্কা করছি।

এদিকে, সকালে বঙ্গবন্ধু সেতু পূর্ব গোল চত্বর থেকে ঢাকামুখী ডাইভারশন রোডে ভূঞাপুর-এলেঙ্গা আঞ্চলিক মহাসড়কে যানবাহন চলাচল করে। পরে মহাসড়কে পরিবহনের চাপ কমলে ঢাকাগামী লেন খুলে দেওয়া হয়। 

এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ জাহিদ হাসান জানান, সকালে এলেঙ্গা থেকে বঙ্গবন্ধু সেতু পূর্ব বিভিন্ন স্থানে যানজট থাকলেও তা বেলা বৃদ্ধির সঙ্গে সঙ্গে তা কমে আসে। এখন স্বাভাবিক গতিতে যানবাহন চলছে। বিকালের পর যানবাহনের চাপ বৃদ্ধি হতে পারে।

এমএসএম / এমএসএম

সরকারি চাকরির শুরুর বেতন ৫০০ টাকা, এখন ছয়তলা ভবন- প্রাইভেট গাড়ি-সম্পত্তি

ফেনীতে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ

দাউদকান্দিতে সৌরবিদ্যুৎচালিত স্মার্ট অটোমেশন পানি সরবরাহ প্ল্যান্ট চালু

স্মার্ট টিকেটিংয়ের মাধ্যমে আধুনিকায়ন হবে গণপরিবহন ব্যবস্থা

শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব

রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ

নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩

উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল

পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ

শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়

ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ

দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি

বরিশালে মা ইলিশ রক্ষায় জনসচেতনতা মুলক সভা অনুষ্ঠিত