ঢাকা মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬

কি আছে সেই তালিকায় ! যা সংবাদ কর্মীকে দিতে গড়িমসি উপজেলা প্রশাসনের


শাহিনুর রহমান সোনা, রাজশাহী ব্যুরো প্রধান  photo শাহিনুর রহমান সোনা, রাজশাহী ব্যুরো প্রধান
প্রকাশিত: ২৬-৬-২০২৩ দুপুর ৪:৬
রাজশাহী জেলার তানোর উপজেলায় গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পের (টিআর) আওতাধীন ২০২২-২৩ অর্থবছরের অনুদান নিয়ে অনিয়মের অভিযোগ উঠেছে  ; এদিকে তালিকা দিতে অস্বীকৃতি জানাচ্ছেন প্রকল্প কর্মকর্তা (পিআইও)। 
 
সূত্রমতে, ২০২২-২৩ অর্থবছরের গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতাধীন (টিআর) তালিকায় থাকা বেশ কিছু ভুয়া নাম ব্যবহার করে প্রকল্প কর্মকর্তা তরিকুল ইসলাম ও সংশ্লিষ্টরা সরকার প্রদত্ত টাকা নিজেদের মধ্যে ভাগ ভাটোয়ারা করে নিয়েছেন। এছাড়াও বিভিন্ন সমিতি ও প্রতিষ্ঠান প্রধানদের সাথে আঁতায়াত করে সেখানেও বসিয়েছেন অর্ধেক ভাগ। 
 
বিষয়টি নিয়ে একাধিক সংবাদমাধ্যমকর্মী তানোর উপজেলার প্রকল্প কর্মকর্তা (পিআইও) তরিকুল ইসলাম'র কাছে টিআর এর তালিকা চাইলে তিনি দিতে অস্বীকৃতি জানান। কেন দেবেন না জানতে চাইলে তিনি বলেন ইউএনও স্যারের পারমিশন ছাড়া তালিকা দিতে পারবো না। 
 
এদিকে তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: বিল্লাল হোসেন'কে অফিসে না পেয়ে তাঁর সরকারি মুঠোফোনে কল দিলে তিনি বলেন দরখাস্ত দিতে হবে। পরে সরকারি ইমেইল এ দরখাস্ত দিলে তিনি বলেন পিআইও সাহেবকে বলে দিয়েছি, তার কাছে গেলেই পাবেন। এদিকে বারংবার ফোন দিলেও ফোন রিসিভ করছেন না পিআইও তরিকুল। পরে স্থানীয় প্রতিনিধি তার কাছে গেলে তিনি আজ না কাল এবং মিটিং সহ বিভিন্ন বাহানা দিয়ে ঘোরাচ্ছেন।

এমএসএম / এমএসএম

বাগেরহাটে আইনজীবী হত্যাকান্ডের সাথে জড়িত থাকার সন্দেহে ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ

নাগেশ্বরীতে মিথ্যা মামলা প্রত্যাহার ও এসআইএর বিরুদ্ধে বিক্ষোভ-মানববন্ধন

রাণীনগরে ইউএনও রাকিবুল হাসানের বদলি বাতিলের দাবিতে নেটিজেনরা

বেনাপোল বন্দরে গেটপাশ জটিলতা: দুই দিন পর আমদানি শুরু

‎অপরাধমুক্ত সমাজ গঠনে পিরোজপুরে র‍্যাব-৮ এর টাউন হল মিটিং অনুষ্ঠিত

শেরপুরের ঝিনাইগাতীতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নোয়াখালীতে লাকড়ির ঘরে মিলল এলজি-কার্তুজ

খাঁনপুর জে.পি উচ্চ বিদ্যালয়ে এমপি আবু সাঈদ চাঁদকে সংবর্ধনা

বৃক্ষরোপণ কর্মসূচিতে অনিয়মের অভিযোগ, নিম্নমানের চারা বিতরণে ক্ষোভ

সাতক্ষীরায় মাদক-চোরাচালানে জিরো টলারেন্স ঘোষণা খুলনা রেঞ্জের ডি আইজি

খাঁনপুর জে.পি উচ্চ বিদ্যালয়ে এমপি আবু সাঈদ চাঁদকে সংবর্ধনা

নেত্রকোণার দুর্গাপুরে সচেতনতামূলক মাদকবিরোধী সমাবেশে-জেলা পুলিশ সুপার

ইউএনও থেকে অতিরিক্ত জেলা প্রশাসক খাদিজা বেগম